সব জেলায় ক্যাডেট কলেজ? - মুহম্মদ জাফর ইকবাল

২৯ এপ্রিল দেশের খবরের কাগজগুলোয় ছাপা হওয়া একটা খবর পড়ে আমি রীতিমতো চমকে উঠেছি। খবরটি হচ্ছে, সেনাবাহিনী প্রধান জেনারেল মইন উ আহমেদ বলেছেন, দেশের প্রতিটি জেলায় একটা করে ক্যাডেট কলেজ স্থাপন করতে হবে। আমি চমকে উঠেছি, কারণ একেকটা ক্যাডেট কলেজের আকার-আকৃতি-অবকাঠামো বা বাজেট পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে কোনো অংশে কম নয়। তাই প্রতিটি জেলায় একটা করে ক্যাডেট কলেজ স্থাপন করা প্রতিটি জেলায় একটা করে পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন করার মতোই বিশাল একটি ব্যাপার। গত ৫০ বছরে এই দেশে গোটা পঁচিশেক পাবলিক বিশ্ববিদ্যালয় হয়েছে−কাজেই জেনারেল মইন উ আহমেদ যখন বলেছেন তার চেয়ে দ্বিগুণসংখ্যক ক্যাডেট কলেজ তৈরি করা হবে, তখন আমাকে চমকে উঠতেই হয়।

চমকে ওঠার পরই আমাকে জিনিসটা ভাবতে হয়। একটা ক্যাডেট কলেজ আসলে আবাসিক স্কুল আর কলেজ, সেখানে ছেলে ও মেয়েরা লেখাপড়া শেষে এসএসসি এবং এইচএসসি পরীক্ষা দেয়। এসএসসি পরীক্ষা দেয় সে রকম স্কুলের সংখ্যা এই দেশে ২৫ হাজারের মতো, ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় ১০ লাখ। কাজেই গোটা পঞ্চাশেক ক্যাডেট কলেজ তৈরি করে দেশের সামগ্রিক শিক্ষাব্যবস্থার উপরে চোখে পড়ার মতো কোনো প্রভাবই ফেলা যাবে না। বরং বলা যায়, অর্ধশতাধিক নতুন কলেজ তৈরি করতে যে টাকা খরচ হবে এবং সেগুলো চালিয়ে যেতে প্রতিবছর যে অর্থের জোগান দিতে হবে, সেই অর্থ যদি দেশের অন্য স্কুলের পেছনে খরচ করা যেত, তাহলে দেশের শিক্ষাব্যবস্থায় মোটামুটি চোখে পড়ার মতো পরিবর্তন করা যেতে পারত।

কিন্তু জেনারেল মইন উ আহমেদ দেশের সাধারণ স্কুল উন্নত করার কথা বলেননি, অর্ধশতাধিক নতুন ক্যাডেট কলেজ তৈরি করার কথা বলেছেন। যেহেতু এগুলো ক্যাডেট কলেজ, তাই ধরে নিতে হচ্ছে−সেনাবাহিনীতে দক্ষ তরুণ-তরুণীদের নেওয়ার জন্যই এগুলো খোলার পরিকল্পনা করতে হচ্ছে, তাহলে কি আমরা অনুমান করব, আমাদের দেশের সেনাবাহিনীকে আরও বহু গুণে বর্ধিত করার একটা পরিকল্পনা আছে? সে জন্যই এই আয়োজন?

আমাকে একবার একটা ক্যাডেট কলেজে ছাত্রদের সামনে কথা বলতে নেওয়া হয়েছিল। আমি যখন এই বয়সী ছেলেমেয়েদের সামনে কিছু বলতে যাই, তখন অবধারিতভাবে তারা আমাকে ঘিরে ধরে, আমার কোন বইটা তাদের ভালো লেগেছে এবং কোন বইটা একেবারে অখাদ্য হয়েছে, সেটা সোজাসুজি বলে ফেলে এবং সব সময়ই তাদের অটোগ্রাফ দিতে হয়! (আমরা যখন ছোট ছিলাম, তখন অটোগ্রাফ নামক এ বিষয়টার কথা আমরা জানতাম না!) যা হোক, আমি যখন ক্যাডেট কলেজে আমার বক্তৃতা শেষ করে চলে আসি, তখন একটা ছেলেও আমার কাছে ছুটে এল না−আমার জীবনে আগে কখনো এ রকম ঘটেনি। কারণটা একজন শিক্ষক একটু পরেই আমার কাছে ব্যাখ্যা করলেন, বললেন, এই ছাত্রেরা আপনার অটোগ্রাফ নিতে চাইছিল, আমি এক ধমক দিয়ে ঠান্ডা করে দিয়েছি! কত বড় সাহস!’ যে শিক্ষক কমবয়সী ছেলেমেয়ের মনোজগতের খবর রাখেন না, তাঁরা তাদের জীবন নিয়ন্ত্রণ করেন দেখতে পেয়ে আমি খুব ব্যথিত হয়েছিলাম। সেনাবাহিনীর উপযুক্ত মানুষ গড়ে তোলার নিশ্চয়ই কিছু নিয়মকানুন আছে। কিন্তু একটা স্কুলের বাচ্চাকে সেই নিয়মের ভেতর বেঁধে রেখে তাকে মানুষ করা হলে তার ওপর কি খানিকটা অবিচার করা হয় না? একটা স্কুলের বাচ্চার কি মায়ের স্নেহ, ভাইবোনের ভালোবাসার একটা পারিবারিক পরিবেশে বড় হওয়ার কথা নয়? তাদের জোর করে একটা কঠোর আবাসিক স্কুলে মানুষ করা হলে সে কি জীবনের পূর্ণ আনন্দটা উপভোগ করতে পারে? একটা ক্যাডেট কলেজে একবার রোলারের নিচে চাপা পড়ে দুজন কিশোর মারা গিয়েছিল। যে হূদয়হীন মানুষটির নিষ্ঠুরতার কারণে এটা ঘটেছিল, সে কখনো কোনো শাস্তি পায়নি−এটা কি আমাদের বাচ্চাদের জন্য উপযুক্ত পরিবেশ?

আমি যত দুর জানি, ক্যাডেট কলেজগুলো থেকে যারা পাস করে বের হয় তাদের অত্যন্ত ক্ষুদ্র একটা অংশ সেনাবাহিনীতে যোগ দেয়। যদি সত্যিই তা-ই হয়ে থাকে, তাহলে বলতে হবে−যে উদ্দেশ্য নিয়ে এই ক্যাডেট কলেজগুলো তৈরি করা হয়েছিল, সেই উদ্দেশ্যটি সফল হয়নি। যদি উদ্দেশ্যটি ব্যর্থ হয়ে থাকে, তাহলে আমরা কেন শুনতে পাচ্ছি আরও অর্ধশতাধিক ক্যাডেট কলেজ তৈরি করা হবে?

আমরা যদি ধরে নিই ক্যাডেট কলেজের উদ্দেশ্য ছিল ছেলেমেয়েদের লেখাপড়া শেখানো, তাহলে মোটেই উদ্দেশ্য ব্যর্থ হয়নি−সেখানে খুব চমৎকার লেখাপড়া হয়। লেখাপড়ার পাশাপাশি তারা আরও অনেক কিছু শেখে; আমার পরিচিত যারা ক্যাডেট কলেজ থেকে এসেছে, তাদের সবারই এই গুণটি আছে। (কিন্তু আমার তবু মনে হয়, খুব কচি বয়স থেকে পরিবারের বাইরে কঠোর নিয়মের ভেতরে আবাসিক স্কুলে থাকার জন্য তাদের ওপরে খানিকটা হলেও একটা বৈরী প্রভাব নিশ্চয়ই পড়ে।) কাজেই লেখাপড়ার উদ্দেশ্যে হলে ক্যাডেট কলেজ সফল প্রজেক্ট, কিন্তু আমাদের মতো দরিদ্র দেশে এ রকম কোটি কোটি টাকা খরচ করে অল্প কিছু ছেলেমেয়েকে এত ভালো পড়াশোনা করানো কি খুব যুক্তিসংগত? এ দেশের সব মানুষেরই তো সেই সম্পদে অধিকার আছে।

আর বিষয়টা যদি লেখাপড়া না হয়ে থাকে, বিষয়টা যদি সেনাবাহিনীকে সাহায্য করার প্রজেক্ট হয়ে থাকে, তাহলে আমার মনে নতুন একটা প্রশ্নের জন্ন হয়। আমাদের এই দরিদ্র দেশে সেনাবাহিনীকে কি আরও বড় করা হচ্ছে? আরও বড় করার প্রয়োজন আছে?

কার কাছে প্রশ্ন করব? কিংবা বলা যায়, এই সময়ে এই প্রশ্ন কি করা যায়?


মুহম্মদ জাফর ইকবাল: অধ্যাপক, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট।

Comments

zubair's picture

Cadet college is a not a

Cadet college is a not a ARM, its a educational institute, you id**t.

007's picture

সব জেলায় ক্যাডেট কলেজ

How many cadet college are there in USA, England, France, Russia - the super powers of the world. BD needs universities of world class not cadet college. It is hard to grasp the fact for generals. It is not in arms but in knowledge that BD should invest. Those who still think that armed forces are going to provide the solution, they still live in colonial era or think to make BD a colony of army. Force is no more a criteria of running a country in this 21st century.

zubair's picture

I have full respect againest

I have full respect againest beloved teacher and writer Mr. Muhammad Jafor Iqbal. How ever, i think he have mixed up with two different issues.
1. Make another 52 Cadet colleges
2. The long time debeted issue of 'Why cadet college'

I believe, people should study before write anything. The principle objective of creating Cadet colleges are to create 'leaders' not for ARMY nor even educate them in SSC and HSC level.
You may ask 'do we get good enough leaders from Cadet colleges'? I think this question should raise and need to find the causes if the answer is negative.

With regards,
Zuabir@Tokyo

cooldrink2's picture

Answer to Professor Jafar Iqbal

Role of Moeen U. Ahamed( MUA) is clear to people of Bangladesh that is he is ruling from behind,it also has a basis to clarify his statement to propose to establish Cadet Colleges to expose indirectly to illiterate people of Bangladesh to taking a great step opeing Cadet colleges to getting a great mandet from them to being stay long time in power.

In general MUA already prooved he is acting as like as feraun,so it is a tiny offer from him to us.
there is a lot drama still pending with others so called politicians through this claver MUA.
Long Live bangladesh

Hassan Imam khan's picture

Politics for the Politician

We must leave the political field only for the Poloticians though we know very well that, most of our politicians are corrupted as well as all of the fragments of our society are corrupted. Than, why we are blaiming only to the politicians as they are elected by our vote ? It is the time to rectify ourselves.
I'm agree with your wariness about the evil fower in the future of our Nation.
Hassan Imam Khan
Neuchâtel,SUISSE

karim's picture

Gen. Moen wants Bangladesh a military ruled country

General Moen being a Govt servant is talking as if he is the ruler of the country and wants to make the country a military backed baseless one. He never thinks of common people of the country rather he has been trying to get control country's political power, civil administration as well as to enjoy both military and civil powers.

It's a sign of evil power in future.