দেশের মানুষ বেচে আছে তো?

আজকের ভোরের কাগজের নীচের রির্পোটটি দেখে অনেকক্ষণ ভাবলাম...কতটাকা মাসিক উপার্জন হলে মানুষ এখন পেট ভরে খেয়ে বিনোদন আর শখের কথা ভাবতে পারে?

আমরা ৮ম আশ্চার্যের দেশ...বেচে থেকে সেটা দেখাচ্ছি প্রতিদিন...

কিছু কিছু পণ্যের দাম কমেছে বলে সরকারের তরফ থেকে দাবি করা হচ্ছে। কিন্তু একটা জিনিসের দামও কমেছে বলে বাজারে গিয়ে প্রমাণ পাওয়া যাচ্ছে না। গত সপ্তাহে ব্রয়লার মুরগির কেজি প্রতি দাম ছিল ১১৫ টাকা। গতকাল শুক্রবার ব্রয়লার মুরগি বিক্রি হয় কেজি প্রতি ১৩৫ টাকা দরে। গত বৃহস্পতিবার এক হালি ডিমের দাম ছিল ২৬ টাকা। গতকাল শুক্রবার এক হালি ডিম বিক্রি হয় ২৮ টাকা দরে। দেশী মুরগির এক হালি ডিম ২৮ এবং হাঁসের ডিম ২৯ টাকা দরে বিক্রি হয়। অবশ্য খাসি ও গরুর মাংসের দাম মোটামুটি স্থিতিশীল আছে। গতকাল শুক্রবার খাসি ও গরুর এক কেজি মাংস বিক্রি হয় যথাক্রমে ২৮০ থেকে ৩০০ এবং ১৯০ থেকে ২০০ টাকা দরে। তবে খাসির নামে ছাগল ও ভেড়ার মাংস কিছুটা কম দামে বিক্রি হয়। মাঠ পর্যায়ের তথ্য উদ্ধৃত করে খাদ্য অধিদপ্তরের এক কর্মকর্তা জানান, প্রতি দিনই মোটা চালের জাতীয় গড় দর দাম কিছু কিছু করে কমছে। কিন্তু সেটা কাগজপত্রেই সীমাবদ্ধ। বাজারে গিয়ে চালের দাম কমার কোনো প্রমাণ পাওয়া যাচ্ছে না। গতকাল শুক্রবার নাজিরশাইল ৪০, মিনিকেট ৪৫, বিআর-২৮ ও পারিজা যথাক্রমে ৩৬ ও ৩৭ এবং মোটা চাল ৩২ থেকে ৩৪ টাকা দরে বিক্রি হয়। খোলা অবস্থায় এক কেজি আটা বিক্রি হয় ৩৭ থেকে ৩৮ টাকা দরে।
ভোজ্যতেলের দাম কমেছে বলে সরকার দাবি করছে। কিন্তু ভোজ্যতেলের খুচরা দাম এক পয়সাও কমেনি। গতকাল এক লিটার সয়াবিন তেল আগের মতোই ১৩০ এবং ৯০০ মিলিলিটার ১২০ টাকা দরে বিক্রি হয়।

তরি-তরকারির দাম চড়া। তবে মোটামুটি স্থিতিশীল। গতকাল গোল আলু ১৮ থেকে ২০, লম্বা বেগুন ২৪, গোল বেগুন ও কচুরলতি ২০, বরবটি ৩২, চিচিঙ্গা, ধুন্দল ও পটল ২৪ এবং করল্লা ২৮ টাকা দরে বিক্রি হয়। গতকাল শুক্রবার এক কেজি ছোলা ৬০, ছোলার ডাল ও মুগ ৮০ এবং মসুর ডাল বিক্রি হয় ১০৪ থেকে ১১০ টাকা দরে।

এক কেজি চিনি ৩৪ থেকে ৩৫ টাকা দরে বিক্রি হয়। ৫০০ গ্রাম ওজনের এক প্যাকেট ডিপ্লোমা গুঁড়োদুধ ২৫০ টাকা দরে বিক্রি হয়। অপরদিকে তরল মিল্কভিটা ও ব্র্যাকের আড়ং দুধ বিক্রি হয় লিটার প্রতি ৪৫ টাকা দরে। আড়ং দুধ প্রায়ই জমাট বাঁধা নষ্ট অবস্থায় পাওয়া যায় বলে বহু গ্রাহক অভিযোগ করেছেন। বিক্রেতারা সে নষ্ট দুধ ফেরত নেন না।

3.5
Your rating: None Average: 3.5 (2 votes)

Comments

e-mela visitor's picture

JOKER BUT---

MAY BE OLD JOKER BUT THE FACT IS FACT.YOU GUY DON'T MAKE THE PEOPLE FOOL!
e-m-v

bdidol's picture

Not really

Its not coming back..rather a poking

bdidol's picture

Same old joker

Same old joker

e-mela visitor's picture

বিডি আইডলের ঝটিকা আগমন

বিডিআইডল সাহেব ইথিওপিয়ার একটি দুর্ভিক্ষের ছবি নিয়ে এসে বাংলাদেশের ছবি হিসাবে চালিয়ে দিলেন।ঝটিকার গতিতে এলেন এবং গেলেন।বাহ্‌ বলি উদ্দেশ্যটা কি সাহেব?
e-m-v

JackobRaihan's picture

bdidol

Welcome Back!!

JACKOB RAIHAN

bdidol's picture

bunch of jokers

Am I caliming its from BD?

You bunch of jokers...putting comments away from the topic

bangladesh21's picture

ছবিটা

ছবিটা নির্ঘাত আফ্রিকার কোন দেশের।