না। আলাদা কোনো বক্তব্য নেই নরওয়ে নোবেল কমিটির চেয়ারম্যান প্রফেসর ওলে ডানবোল্ট মিয়স। বিদেশীরা এদেশের রাজনীতি নিয়ে অহরহ যে মনত্দব্য করেন, দেশ ছাড়ার সময় তিনিও তাই বলে গেলেন। ৬ দিনের সফর শেষে ঢাকা ত্যাগের প্রাক্কালে জিয়া আনত্দর্জাতিক বিমানবন্দরে তিনি সাংবাদিকদের বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ এ দেশের মানুষ। কিন\' যোগ্য নেতৃত্বের অভাবের কারণে এ সম্পদকে কাজে লাগানো যায়নি। যোগ্য নেতৃত্বের অভাবেই পিছিয়ে পড়ছে বাংলাদেশ। তবে বর্তমানে ক্ষুদ্রঋণ কার্যক্রমের মাধ্যমে দারিদ্র্যবিমোচনে নতুন যুগের সূচনা হয়েছে। এ ধারা অব্যাহত থাকলে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি থামিয়ে রাখা সম্ভব হবে না। নোবেল পিস সেন্টারের পরিচালক বেনটে এরিকসেন ও শানত্দিতে নোবেল বিজয়ী ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এ সময় উপস্থিত ছিলেন। ওলে ডানবোল্ট এ সময় বলেন, বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের জন্য এখন বড় চ্যালেঞ্জ দারিদ্র্য এবং জলবায়ুর পরিবর্তন। তিনি আশা প্রকাশ করে বলেন, আগামীতে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সৎ ও যোগ্য রাজনৈতিক নেতারা রাষ্ট্রীয় ৰমতায় আসবেন। তাদের নেতৃত্বে বাংলাদেশ এসব সংকট কাটিয়ে উঠবে। এরপর প্রফেসর ওলে ডানবোল্ট মিয়স ও বেনটে এরিকসেনকে বিদায় জানান অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত ইঙ্গেবিয়র্গ স্টফরিং ও গ্রামীণ ব্যাংকের ঊধর্বতন কর্মকর্তারা।

