দাবি অগ্রাহ্য

bdidol's picture
Posted by
bdidol
Monday, July 21, 2008 - 8:06pm BST

জাতীয় সংসদ নির্বাচনের আগে উপজেলা নির্বাচন বরদাশত করা হবে না_ ঘোষণা শীর্ষ দু'দল আওয়ামী লীগ ও বিএনপির পৰ থেকে। আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিলস্নুর রহমান এর সঙ্গে যুক্ত করেছেন, সংসদ নির্বাচনের আগে উপজেলা নির্বাচন অনুষ্ঠান করলে প্রতিহত করা হবে। বড় সবগুলো রাজনৈতিক দলই আগে সংসদ নির্বাচনের পৰেই। তবে এ দাবি যে অগ্রাহ্য হচ্ছে তাতে কোনো সন্দেহ নেই। জিলস্নুর রহমান এবং খোন্দকার দেলোয়ারের বক্তব্যের পর আজ একটি বেসরকারি রেডিওকে নির্বাচন কমিশনার ছহুল হোসাইন বলেছেন, গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ অনুমোদিত হলেই নির্বাচন কমিশন উপজেলা পরিষদ নির্বাচনের বিধিমালা প্রণয়ন করবে। আর সঙ্গে সঙ্গেই শুরম্ন হয়ে যাবে উপজেলা নির্বাচন অনুষ্ঠানের কাজ। অবশ্য এর অনেক আগেই প্রধান নির্বাচন কমিশনার ড. এটিএম শামসুল হুদা বলেছিলেন, দু'ধাপে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেন রেডিও টুডেকে আজ জানিয়েছেন, অক্টোবরে ৩ শতাধিক উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এরপর অন্য উপজেলাগুলোর নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনের পর। ছহুল হোসাইন অবশ্য বলেছেন, সিটি করপোরেশন ও পৌরসভা নির্বাচনের মতোই উপজেলা পরিষদ নির্বাচনেও জরম্নরি অবস্থা শিথিল করা হবে। আগস্টেই নির্বাচনী তফসিল ঘোষণার প্রস\'তি চলছে। এর আগেই উপজেলা পরিষদ নির্বাচনের বিধিবিধান চূড়ানত্দ হচ্ছে। ওদিকে উপজেলা নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের এ অবস্থানে শীর্ষ দু'দল আওয়ামী লীগ ও বিএনপির নেতৃবৃন্দ ৰোভ প্রকাশ করেছেন। আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুকুল বোস বলেছেন, ওয়ার্কিং কমিটি ও প্রেসিডিয়াম বৈঠকের পরই স্পষ্ট ঘোষণা দেবে আওয়ামী লীগ। প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সেলিমা রহমানও। আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুকুল বোস দুপুরে দিনের শেষে'কে বলেন, আমরা নির্বাচন কমিশন ও সরকারের কাছে আগেই দাবি জানিয়েছে জাতীয় সংসদ নির্বাচন আগে করার জন্য। কিন\' নির্বাচন কমিশন আজ নয়, আরো আগে থেকেই আগে স্থানীয় সরকার নির্বাচন করার পৰে। তবে আমাদের দলের পৰ থেকে ইতিমধ্যে ঘোষণা দেয়া হয়েছে, জাতীয় নির্বাচনের আগে অন্য কোনো নির্বাচনে অংশ নেবে না আওয়ামী লীগ। এ ব্যাপারে স্পষ্ট ঘোষণা দেয়া হবে দলের ওয়ার্কিং কমিটি ও প্রেসিডিয়াম বৈঠকের পর। আজ দলের ভারপ্রাপ্ত সভাপতি জিলস্নুর রহমান আমাকে ডেকেছেন। বিকালে আমি ওনার সঙ্গে সাৰাৎ করবো। এ সাৰাতেই চূড়ানত্দ হবে ওয়ার্কিং কমিটি ও প্রেসিডিয়াম বৈঠকের তারিখ। আনুষ্ঠানিক বৈঠকের পরই উপজেলা নির্বাচন আগে হলে দলীয় অবস্থান কি হবে তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
বিএনপির যুগ্ম মহাসচিব সেলিমা রহমান দুপুরে দিনের শেষে'কে বলেন, আমরা চাই আগে জাতীয় সংসদ নির্বাচন। তারপর স্থানীয় সরকার নির্বাচন। নির্বাচিত সরকার স্থানীয় সরকার নির্বাচন করবে_ এটাই আমরা চাই। কিন\' নির্বাচন কমিশন বারবার বলছে, তারা আগে স্থানীয় সরকার নির্বাচন করবে। তারা যদি বিষয়টি চূড়ানত্দ করে থাকে তাহলে আমাদের আর কি বলার আছে। আমরা আমাদের দাবি জানাতে থাকবো। নির্বাচন কমিশন তো জোর করে অনেক কিছুই করছে। আমরা তো অনেক কিছুর বিরোধিতা করলেও বাধা দিতে পারছি না। নির্বাচন কমিশন তাদের মতো করেই কাজ করে যাচ্ছে। আমাদের মতো আওয়ামী লীগও আগে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছে। তাই এ দাবি দিন দিন জোরদার হচ্ছে। দেশবাসী হয়তো আমাদের দাবির প্রতি সমর্থন দেবেন। জনমত তৈরি হবে। তবে নির্বাচন কমিশন আমাদের দাবি এড়িয়ে যদি স্থানীয় সরকার নির্বাচনের চূড়ানত্দ সিদ্ধানত্দ নেয় তাহলে আমাদের অবস্থান দলীয় ফোরামে আলোচনা করে সিদ্ধানত্দ নেবো।

Tags: