মিশিগানের হ্যামট্রামিক সিটির তিন তিনবার নির্বাচিত বাংলাদেশী কাউন্সিলম্যান শিহাব আহমেদ সুমিন স্ত্রী পেটানোর অভিযোগে গ্রেফতার হয়েছেন। স্থানীয় টিভি ও সংবাদপত্র সুমিনের গ্রেফতারের খবর ফলাও করে প্রচার করছে। ফক্স টিভি স্বেতাঙ্গিনী স্ত্রীকে মারধর আর পত্র-পত্রিকাগুলো অব্যাহত পারিবারিক সহিংসতাকে গ্রেফতারের কারণ বলে উলেস্নখ করেছে। তবে নাম প্রকাশে অনিচ্ছুক মিশিগান প্রবাসী জনৈক বাংলাদেশী ইত্তেফাককে জানান যে, একানত্দ সচিব হিসেবে কর্মরত এক বাংলাদেশী ললনার সাথে মাখামাখি নিয়ে স্ত্রীর সাথে সুমিনের মনোমালিন্য শনিবার দুপুরে সহিংসতার রূপ পরিগ্রহ করে। সুমিনের সাথে যোগাযোগ করা হলে তিনি স্ত্রীর সাথে সামান্য কথা কাটাকাটিকে উপজিব্য করে পুলিশ তাকে গ্রেফতার করেছিল বলে জানান। সুমিন বলেন যে, তিনি একটি গভীর ষড়যন্ত্রের শিকার হয়েছেন। আইনজীবী শিহাব আহমেদ সুমিনের শ্বেতাঙ্গিনী স্ত্রী লিসা আহমেদ ব্যাপারটিকে দুঃখজনক বলে আখ্যায়িত করেছেন।

