লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তে বিএসএফের গুলিতে লাভলু (২৮) নামে এক বাংলাদেশি আহত হয়েছেন। উত্তেজনা প্রশমনের জন্য গতকাল বুড়িমারী সীমান্তে জিরো পয়েন্টে দুদেশের সীমানত্দ রৰীবাহিনীর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। ঠাকুরগাঁও জেলার ম-ুমালা সীমান্তে তারাঞ্জুববাড়ী গ্রামের ইসমাইল হোসেন (২৮) গত শনিবার বিএসএফের গুলিতে গুরম্নতর আহত হয়েছেন। তাকে বিএসএফ ভারতে নিয়ে গেছে। সীমান্ত পরিস্থিতি অবনতির আশঙ্কায় ঠাকুরগাঁও সীমানত্দে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এ ছাড়া হালুয়াঘাটে ভারতীয় বনরৰীর গুলিতে বাংলাদেশি যুবক আহত হওয়ার খবর পাওয়া গেছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর-
রংপুর প্রতিনিধি জানান, গত রোববার রাতে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমানত্দে ভারতীয় সীমানত্দ রৰীবাহিনী বিএসএফের গুলিতে লাভলু (২৮) নামে এক বাংলাদেশি গুলিবিদ্ধ হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যৰদর্শী ও বিডিআর সূত্রে জানা গেছে, গত রোববার রাত ১১টার দিকে পাটগ্রাম উপজেলার মংলীবাড়ী গ্রামের হানিফ মিয়ার ছেলে লাভলু বুড়িমারী সীমান্ত সংলগ্ন ঘেংটি গ্রামের মাইয়ামরা ঘাটে ধরলা নদীতে মাছ ধরার সময় ভারতীয় বিএসএফ তাকে লৰ্য করে গুলি করলে ডান পায়ে গুলিবিদ্ধ হয়ে সে মাটিতে লুটিয়ে পড়ে। এ সময় টহলরত বিডিআর সদস্যরাও পাল্টা গুলি করে। এ ঘটনায় পাটগ্রাম সীমান্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিএসএফ ভারি অস্ত্রশস্ত্র নিয়ে অবস্থান নেয়।
উত্তেজনা প্রশমনের জন্য গতকাল সোমবার দুপুর ১২টায় বুড়িমারী সীমান্তে জিরো পয়েন্টে দুদেশের সীমান্ত রৰীবাহিনীর মধ্যে ৪০ মিনিটব্যাপী পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএসএফ বাহিনীর ১৯ রাইফেল ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার এসএস মেদী ও বাংলাদেশের পৰে কোম্পানি কমান্ডার সুবেদার হাবিবুর রহমান অংশ নেন। বৈঠকে উস্কানি ছাড়াই বাংলাদেশের ৩০০ গজ অভ্যনত্দরে মাছ ধরতে থাকা বাংলাদেশি নাগরিক লাভলুকে গুলি করে আহত করার ঘটনার তীব্র নিন্দা জানানো হয়। পরে দুপৰই ভবিষতে যাতে এ ধরনের অনাকাঙ্ৰিত ঘটনা না ঘটে সেদিকে সজাগ দৃষ্টি রাখবে বলে ঐকমত্য পোষণ করে । বৈঠকে নেতৃত্বদানকারী বিডিআর বাহিনীর সুবেদার হাবিবুর রহমান সাংবাদিকদের জানান, লাভলুকে গুলি করে আহত করার ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয়েছে।

