কুয়েতে আন্দোলনরত শ্রমিকদের বেতন বাড়ানো হয়েছে অনেকে কাজে যোগ দিয়েছে

bdidol's picture
Posted by
bdidol
Wednesday, July 23, 2008 - 5:10am BST

চুক্তি অনুযায়ী বেতনভাতা না পেয়ে ধর্মঘটরত শ্রমিকদের অনেকে সোমবার থেকে কাজে যোগ দিয়েছে। তারে প্রত্যেকের বেতন ১৮ কুয়েতি দিনার থেকে ৪০ দিনার করা হয়েছে। আন্দোলনরত শ্রমিকদের ২ মাসের বকেয়াও পরিশোধ করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ দূতাবাসের লেবার কাউন্সিলর শাহরিয়ার সিদ্দীকী। তবে আন্দোলনরত কতজন শ্রমিক কাজে যোগ দিয়েছে এর সঠিক সংখ্যা তিনি জানাতে পারেননি। খবর: আরব টাইমস

শাহরিয়ার সিদ্দীকী বলেন, ৫ হাজার শ্রমিকের বেশিরভাগ কাজ করেন শিক্ষা মন্ত্রণালয়, জাতীয় জাদুঘর পেট্রোল স্টেশনসহ বিভিন্ন স্থানে। তিনি জানান, কিছু শ্রমিককে ধর্মঘট থেকে নিরস্ত করা গেছে। দূতাবাস তাদের নিশ্চিত করেছে যে এ সমস্যা সমাধানে কোম্পানিগুলোর সঙ্গে আলোচনা করবেন। তিনি আরো জানান, কোম্পানিটির মালিক বর্তমানে বাইরে থাকায় তার সঙ্গে কথা বলা যাচ্ছে না। তবে যারা শুধু স্বাস্থ্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ে কাজ করে তাদের বেতন ৪০ দিনারে উন্নীত করতে সম্মত হয়েছে।

উল্লেখ্য, রোববার প্রতিশ্রুত বেতন ভাতার দাবীতে কুয়েতের স্বাস্থ্য, শিক্ষা ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ে পরিচ্ছন্ন কর্মীরা ধর্মঘট শুরু করে। তারা জানিয়েছে, চুক্তি অনুযায়ী মাসিক ৫০ কুয়েতি দিনারের স্থলে তাদের মাত্র ১৮ দিনার দেয়া হচ্ছে।