বরিশালে বিএনপি ও আওয়ামী লীগ নেতাদের নির্বাচনী প্রচারে অংশগ্রহণে বাধা, পিডিপির বেলায় ব্যতয়: তীব্র প্রতিক্রিয়া

bdidol's picture
Posted by
bdidol
Saturday, July 26, 2008 - 1:21am BST

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থীর পক্ষে প্রচারণায় রাজনৈতিক নেতৃবৃন্দের অংশগ্রহণের ক্ষেত্রে নির্বাচন কমিশনের বাধা প্রদানে মেয়র প্রার্থীদের প্রায় সবাই তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তাছাড়া রাজনৈতিক নেতাদের অংশগ্রহণ প্রশ্নে নির্বাচন কমিশনের নেওয়া এই পদক্ষেপ নিরপেক্ষ নয় বলে অভিযোগ করেছেন মেয়র প্রার্থী বহিষকৃত বিএনপি নেতা সাবেক মেয়র আহসান হাবিব কামাল। তিনি বলেন, স্থানীয় ভোটার হওয়া সত্ত্বেও কেবলমাত্র রাজনৈতিক পরিচয় থাকার কারণে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণে নিষেধাজ্ঞা জারি করছে নির্বাচন কমিশন। অথচ স্বতন্ত্র মেয়র প্রার্থী সরফুদ্দিন সান্টুর প্রচারণায় পিডিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের অংশগ্রহণের বিষয়টি দেখছে না তারা। এর মাধ্যমে কমিশনের ভাবমূর্তি প্রশ্নের সম্মুখিন হচ্ছে। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া না হলে তাদের নির্দেশ আমরা কতোটুকু মানবো তা নিয়ে ভাবনার বিষয় রয়েছে।
কামালের করা অভিযোগ সম্পর্কে জানতে মেয়র প্রার্থী সরফুদ্দিন সান্টুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরে প্রার্থীর ছোট ভাই সরদার নিপু জানান, বিশিষ্ট মুক্তিযোদ্ধা পিডিপি নেতা মেজর (অব.) জিয়াউদ্দিন এবং কর্নেল (অব.) খালেক বরিশালে এলেও প্রার্থীর সঙ্গে থেকে কোনো রকম গণসংযোগ কিংবা প্রচারণায় অংশ নিচ্ছেন না। বরিশালে আত্মীয়-স্বজনের বাড়িতে অবস্থান এবং বেড়ানোর মাধ্যমে সময় কাটাচ্ছেন এই দুজন। অন্যান্য প্রার্থীর বেলায় এই বিধিনিষেধ কার্যকর হলেও বিশেষ একজনের ক্ষেত্রে তা শিথিল থাকার অভিযোগ করেছেন সাবেক মেয়র আহসান হাবিব কামাল।
এ ব্যাপারে জানতে চাইলে উপনির্বাচন কমিশনার মনির\"ল ইসলাম সাংবাদিকদের জানান, রাজনৈতিক নেতৃবৃন্দের অংশগ্রহণ করতে না পারা সংক্রানত্দ চিঠি বহু আগেই দেওয়া হয়েছে প্রার্থীদের। এক্ষেত্রে নতুন কোনো সিদ্ধানত্দ দেয়নি ঊধর্্বতন কতর্ৃপক্ষ। উপনির্বাচন কমিশনার মনির\"ল ইসলাম সাংবাদিকদের আরো বলেন, দলের কেন্দ্রীয় নেতাদের বরিশালে আসার ক্ষেত্রে কোনো রকম বাধা নেই। তবে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারবেন না তারা। এক্ষেত্রে কে কোথায় বেড়াচ্ছে কিংবা কার বাড়ি যাচ্ছে তা আমাদের দেখার বিষয় নয়।

Tags:

Comments

koko's picture

আমি প্রধানমন্ত্রী হব।

চারদলীয় জোটের নেতা-কর্মীরা মনে করছেন,সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তারেক দুনর্ীতির মামলায় কারানস্নরীণ ,রাজনীতির দৃশ্যপট থেকে বিদায়,
ওদিকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্বাচিত করে "ওরা বলেছে এবং দোহাই দিয়েছেন সরকার গঠনের পর আমি প্রধানমন্ত্রী হব।
প্রিয় দেশের মানুষ আমি আপনাদের দোয়া চাই"।................................ চারদলীয় ঐক্যজোটের ভারপ্রাপ্ত শীর্ষ নেতা ,,,,,,,,মুজাহিদ...