লেখা হলেও যে রিপোর্টটি ছাপা হয়নি কোনো পত্রিকায়

bdidol's picture
Posted by
bdidol
Tuesday, July 29, 2008 - 2:25am BST

প্রতিবেদনটির হেডিং হতো পারতো এরকম-ক্ষুধার্ত ছয় জন, আধা কেজি চালের ভাত ও মোর্শেদার মুত্যু।
পাঠানো হয়েছিল সংবাদটি নরসিংদি থেকে। কিন্তু ছাপা হয়নি বা হতে পারেনি। কেন হয়নি সেটি বুঝে নিবেন আশাকরি।

অমর্ত্য সেন বলেছিলেন গণতন্ত্র থাকলে দুর্ভিক্ষ হয় না। ভুল হলো এই মেয়েটি তো মরেছে বিষ খেয়ে। সুতরাং গণতন্ত্র না থাকলে মানুষ মরে বিষ খেয়ে-এই সিদ্ধান্তে আসা যায়।

আসুন রিপোর্টটি পড়ি:

অন্যান্য দিনের মতো গত শুক্রবারও সারা দিন হাড়ি চড়েনি মোর্শেদাদের চুলায়। সন্ধ্যায় রান্না হয় ধার করে আনা আধা কেজি চাল। তাই খেতে বসে সারা দিনের অভুক্ত মোর্শেদারা চার ভাইবোন ও তাদের বাবা-মা। এক মুঠো করে ভাত সবার পাতে দেন মা খোদেজা। কিন্তু এতে বাধ সাধেন ১৪ বছরের মোর্শেদা।
‘এই ভাত দিয়া আমার পেট ভরতো না’ বলে ভাত না খেয়েই ঘুমিয়ে পড়ে সে। ক্ষুধায় যখন নিজেদেরও নিরতিশয় কষ্ট তখন মা-বাবাও এতটা গুরুত্ব দেননি মেয়ের অভিমানের।
পরদিন সকালে প্রতিদিনের মতো চালের খোঁজে বের হন খোদেজা। অসুস্থ স্বামী আবু তাহের ও অন্য ছেলেমেয়েরাও এদিক ওদিক যায়। এ সুযোগে অভিমানী মোর্শেদা ঘরে রাখা কীটনাশক পান করে। বিষক্রিয়া সহ্য করতে না পেরে এক পর্যায়ে চিৎকার দিলে প্রতিবেশিরা ছুটে আসে। খবর পেয়ে ছুটে আসেন মা। মোর্শেদাকে নেওয়া হয় ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানে চিকিৎসা চলে তার। অবশেষে শনিবার দিবাগত রাত তিনটার দিকে মারা যায় মোর্শেদা।
স্বাস্থ্য কমপ্লেক্সটির আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. মমতাজুল হক মুক্তা বলেন, ‘অতিমাত্রায় কীটনাশকের বিষক্রিয়ার কারণে মেয়েটি বাঁচানো যায়নি।’
গত রোববার হাসপাতালের বারান্দায় পড়ে থাকা মেয়ের লাশের পাশে বসে আহাজারি করছিলেন খোদেজা। নরসিংদীর রায়পুরা উপজেলার মির্জাপুর ইউনিয়নের কুকুরমারা গ্রামে মোর্শেদাদের বাড়ি।
পরিবার সূত্র জানায়, নরসিংদীর বেলাব উপজেলার আমলাব গ্রামের আবু তাহের চার মেয়ে ও এক ছেলে নিয়ে রায়পুরার কুকুরমারা গ্রামে শ্বশুর বাড়িতেই থাকেন। কিছুদিন আগে খোদেজার কিডনির সমস্যা দেখা দেয়। আর তাহেরও শারিরীকভাবে অসুস্থ। ফলে তিনি নিয়মিত দিনমজুরি করতে পারতেন না। এজন্য ছয়জনের সংসারে অভাব ছিল তাদের নিত্যসঙ্গী। বর্তমান দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও কাজের অভাবে পরিস্থিতি আরও খারাপ হয়।
কুকুরমারা গ্রামে গিয়ে দেখা যায়, পাটকাঠি দিয়ে তৈরি ছোট্ট একটি ঘর। এটি মোর্শেদাদের। পাশের ঘরেই থাকেন ওদের মামা আমান উল্লাহ ও শাহাদাত আলী।
আমান উল্লাহ ও শাহাদাত আলী জানান, কদিন ধরে বোনের ঘরে ঠিকমত রান্না হচ্ছে না বলে তারা জানতেন। কিন্তু তাদের নিজেদেরও অভাবের সংসার। যে কারণে ইচ্ছা থাকলেও তাদের জন্য বেশি কিছু করতে পারেননি।
প্রতিবেশি জজ মিয়া (৫০) জানান, অসুস্থতার কারণে স্বামী-স্ত্রী কেউই এরা ঠিক মতো কাজ করতে পারত না। ফলে সব সময় এদের ঘরে অভাব ছিল।
মোর্শেদার ছোট ভাই সেলিম (১০) বলেন, ‘কম খাওন দেওয়ায় আপা মার লগে ঝগড়া করছিল।’
বাবা আবু তাহের বলেন, ‘আমার দোষেই আমার মাইয়া মরছে। আমি কেউরে দোষ দিতে রাজি না।’
রায়পুরা থানার উপপরিদর্শক (এসআই) সাদিক মজিবুর গতকাল বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে তিনি তাৎনিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি।
মির্জাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফাইজুর রহমান বলেন, ঘটনা শুনেছি, তবে একটি সালিশি কাজে ব্যস্ত থাকায় বিস্তারিত কিছু বলতে পারছি না।
ময়নাতদন্তের জন্য মোর্শেদার লাশ গতকালই কিশোরগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান কবীর জানিয়েছেন।

Comments

Neramatha's picture

Kukur

morsheda died but my question is no body help them in kukurmara village?Shame the villagers is original kukur.This is not fault of Govt.but fault of local kukur and politician kukur.

koko's picture

Khudha

E rokom ghotona bondho korte hole amader shokolke egie ashte hobe.Eta amader desher shavabik ghotona . Ei rokom ekadhik ghotona ghotitese protidin...Shudhu ei shorkar daie na..........die amader shomajer manush gulooooo..........

MukheModhu's picture

Ekta Golpo Boli

1974 sal. Shokale Ghum banglo ashe-pasher manusher chitkare. Ghor theke ber hoye shunlam, pasher barir Emon (amar shomo boyoshi protibeshi) er babare "Rokkhi Bahini" dore niye geche. Dupure Emon er babar lash ferot aslo. Beyonet diye khuchiye mere feleche Rokkhi Bahini. Shune khub rag dorechilo mone. Etodin jabot Rokkhi bahini ke grina kortam, Oi gotonatar jonne. Kintu ekhon abar oi gotonar jonnei Rokkhi Bahini ke Bhalo bolte mon chaiche.
To be continue....

Amjonota's picture

eta sotti mittha jani na. if

eta sotti mittha jani na. if it is true then it is shameful for us. jei desh a dhakai bose sushil ra bato k kone post nibe seta nie. ....onek kothai likhlam r del korlam.

kauke dosharope korte chai na...sudhu kharap lagche familytar jonno....he Allah tader k tumi khoma koro..r kauke nie kono kotha bolte chai na....

eso_golpo_kori's picture

kar pap e goriber ei hal?

kader pap e amader desher goribder ei hal? nicher list theke bachai korun
-shushil somaj
-CTG
-army
-politicians
-sochib
-kichu media
-bideshi dalal

JackobRaihan's picture

Pap (eso golpo kori)

All are to be blamed.
But at this moment, the BD Army Head-Quarters!!

--Jackob Raihan

mollikat's picture

All of them

All of them are responsible, more or less.

Akhtar Husain's picture

আল্লাহ তুমি আমাদের ক্ষমা কর।

আল্লাহ তুমি আমাদের ক্ষমা কর।

Muhammad Akhtar Husain

JackobRaihan's picture

To Muhmmad Akhter Husain

Janab M.A. Husain:

Apni ki Late Janab Moyezuudin Shaheb (MP. AL, Kaligonj) er vatija?

--Jackob Raihan