মেয়র পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে ল্যাবরাডর (কুকুর)। অদ্ভুত এ ঘটনাটি যুক্তরাষ্ট্রের অ্যালাবামা স্টেটের ফেয়ারহোপ শহরের। কুকুরটির মালিক ট্রেস টার্নার রাজনীতির প্রতি বীতশ্রদ্ধ হয়ে এ কা- করছেন। রবিবার এক সাৰাৎকারে টার্নার (৪৩) বলেন, ২৬ আগস্ট অনুষ্ঠেয় মেয়র নির্বাচনে প্রতিদ্বন্দ্বী সাত প্রার্থীর কেউই উপযুক্ত নন। এরই মধ্যে সমর্থকও পেয়ে গেছে উইলি বিন রসকো নামে সাত বছর বয়সী ল্যাবরাডরটি।

