ট্রুথ কমিশন গঠনই প্রমাণ করলো এ রাষ্ট্র সাধারণের নয়, অসাধারণের!!

bdidol's picture
Posted by
bdidol
Friday, August 1, 2008 - 9:54am BST

সরকার শেষ পর্যন্ত বহুল কথিত এবং প্রতিক্ষিত ট্রুথ কমিশন গঠন করেছে। তবে এ ট্রুথ কমিশন পৃথিবীর এ যাবত কালে গঠিত ট্রুথ কমিশন থেকে ভিন্ন। এ ভিন্নতা উদ্দেশ্য ও কার্যপরিধির দিক থেকে। যতটুক জেনেছি পৃথিবীর অন্যান্য দেশ যেমন দক্ষিণ আফ্রিকা তে ট্রুথ কমিশন গঠন করা হয়েছিল প্রধানত যুদ্ধাপরাধের বিচার সংক্রান্ত কার্যক্রম পরিচালনার জন্য। সংখ্যালগিষ্ঠ লুটেরা ধনিক শ্রেণীর অর্থনৈতিক দুর্নীতি ও দস্যুপনাকে 'ওয়েবার' দেয়ার প্রেরণা থেকে কোথাও ট্রুথ কমিশন হয়নি। বাংলাদেশেই এবার প্রথম হলো। সে দিক থেকে বাংলাদেশের এ ঘটনা নিশ্চই নতুন একটি রেকর্ড। রাষ্ট্র এ রেকর্ডটি করেছে সংখ্যাগরিষ্ঠ সাধারন নাগরিকদের জন্য নয়। কারণ সংখ্যাগরিষ্ঠ সাধারন নাগরিকের অর্থনৈতিক দস্যুপনার কোন সুযোগ নেই। তাদের নৈতিকতাও ততটা নিচে নামেনি যে তারা আকন্ঠ নিমজ্জিত হবে দুর্নীতির সরোবরে। বরং ছোটখাট অপরাধের জন্য তাদের এখনও প্রতিনিয়ত আইন প্রয়োগকারী সংস্থার মুখোমুখি হতে হবে। এবং হতে হচ্ছে। রাষ্ট্র এ বিশেষ ব্যবস্থাটি করেছে দুর্নীতিগ্রস্ত ব্যবসায়ী ও রাজনীতিবিদদের জন্য। যারা সাধারণ নয়, অসাধারন এ অর্থে যে তারা সংখ্যাই কম, উপরতলার মানুষ, বেশির ভাগই উৎপাদশীল নন, সরাসরি উৎপাদনের সাথে যাদের কোন সম্পর্ক নেই। সুতরাং এ ট্রুথ কমিশন গঠনই প্রমাণ করে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশ এখনও সাধারণ নাগরিকদের হয়ে উঠতে পারেনি। রয়ে গেছে অসাধারণ উচ্চবিত্ত লুটেরা ব্যাবসায়ী ও রাজনীতিবিদদের জন্য।

Comments

ashraf's picture

ট্রথ কমিশন কাদের জন্য?

ট্রথ কমিশন কাদের জন্য? এটা হলো সরকারের সবচেয়ে বড় ভন্ডামী।
বর্তমান সরকারের আমলে যারা খেয়েছে, তাদের বেশীর ভাগই হলো সরকার-পরিবার কেন্দ্রিক। তাই তাদেরকে বাচার জন্য এই কমিশন।
অন্যেরা কেঊ এই কমিশনে যাবে না।

ধুরুন, কাদের সিদ্দিকীর কথায়। ঊনি কি দুর্নীতিবাজ ?

দেখুন, কাদের সিদ্দিকী যেই সরকারের সমালোচনা করলো, যে, বেগম হাসিনার বাড়িতে ঊপদেষ্টাদের বাসায় যাওয়া ঠিক হয়নি।
তখনই কিন্তু প্রত্রিকাতে রিপোর্ট এলো তার কোম্পানী দুর্নীতি গ্রস্থ। তার আগ পর্যন্ত ফেরেস্তাই ছিলো।

কাজেই বাংলাদেশের মিডিয়া হলো পুরাটাই ভুয়া। মিডিয়া উদ্দেশ্য ব্যবসা আর রাজনীতিকে shape দেবার চেষ্টা করে, মিথ্যা, ভিত্তিহীন রিপোর্ট করে।

এই সব হলুদ মিডিয়া বলে দিবে কাকে কাকে ট্রুথ কমিশনে যেতে হবে ...

১/১১ is a part of AW corrupted mind = আওয়ামী বদ মানসিকতার এক বাস্তব রুপ হলো ভারতীয় আর্শীবাদপুষ্ট অবৈধ সরকার।

eso_golpo_kori's picture

truth commission: for riches!

Dear bdidol,

It's a different kind of thoughts about Truth Commission! Thanks for the positing.

Question: Is this country for riches only?