খাবেন মুসলমান পানি? খাবেন হিন্দু জল?
খাবেন মুসলমান পানি? খাবেন হিন্দু জল?
-মুহাম্মাদ আখতার হুসাইন
গত বছর ইয়ামাহা কোম্পানীর অনুরোধে তিন সপ্তাহের জন্য জাপান যেতে হয়েছিল। সেখানে তাদের কিছু কর্মকর্তাকে নুতন সফটওয়ারের একাউন্টিং এবং কসটিং এরিয়ার ফাংশনাল এবং কন্সেপচুয়াল অংশে প্রশিক্ষণ দেয়া ছিল আমার মূল কাজ। টরোণ্টো থেকে নারিতা প্রায় দশ ঘণ্টার যাত্রাপথ।থাকা, খাওয়া, বিমান ভাড়া সুন্দর ব্যবস্থা তারাই করেছিল। জাপানীদের ইংলিশ আমার কাছে সংস্কৃত ভাষার চাইতে কঠিন মনে হল।যাহোক, মুখে যা বলি ল্যাপটপে লিখে তা প্রজেকটরের মাধ্যমে বিশাল পর্দায় প্রক্ষেপ করতাম।তাতে তারা খুব ভাল বুঝেছিল এবং খুশী হয়েছিল।এক সপ্তাহ প্রশিক্ষণ দেবার পর জরুরী আদেশে তারা তাদের সকল কর্মকর্তাকে প্রশিক্ষণ থেকে সরিয়ে মূল কাজে ফিরিয়ে নিয়ে গেল।আমাকে তারা জানালো যে, দুই সপ্তাহের মধ্যে প্রশিক্ষণ আবার শুরু হবে। ঘুরে বেড়ানো ছাড়া আমার হাতে তখন কোন কাজ ছিলনা।ভাল করে কোন কিছু চিনিনা বা জানিনা আর ঘুরবোই বা কোথায়?
দুই দিন এভাবে কাটল। বিরক্ত হয়ে কোম্পানীর কর্মকর্তাদের বললাম যে, তোমরা এই দুই সপ্তাহ এত নামী দামী হোটেলে না রেখে তার চেয়ে বরং আমাকে ঢাকা-জাপান আর জাপান-ঢাকার টিকিট দাও। আমি আমার মা-মাটির কাছে যেতে চাই। পনের দিন পরে আমি এসে হাজির হব।তারা রাজী হল। ঢাকা এলাম। সারপ্রাইজ ভিজিটে। আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব সবাই হতবাক। যথাসম্ভব সবাইকে খবর দিলাম। পুরাতন আড্ডার মহড়ার জন্য বাদল ভাই তাঁর গ্রীণ রোডের বাসায় তৈরি হয়ে গেলেন। আরেফিন বাদল, তারকালোক পত্রিকার মালিক-সম্পাদক, আমার খুবই কাছের মানুষ। আমরা একে অন্যের বাসায় অনেকদিন একত্রে খেয়েছি—আড্ডা দিয়েছি। খবর পাওয়া মাত্র চলে এলেন সত্যবাদী রসিক মানুষ বদি ভাই। বদিউর রহমান নাম হলেও তাঁকে আমরা বদি ভাই বলেই ডাকি। তিনি তখন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান। সাথে সাথে ই-আর-ডি’র যুগ্ম সচীব। তবে বর্তমানে তিনি চাকরীতে ইস্তফা দিয়ে অবসরে আছেন। ফোন পেয়ে চলে এলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলার অধ্যাপক আহমেদ হুমায়ুন। আড্ডা জমে উঠলো।
বাদল ভাই টাঙ্গাইলের পোড়াবাড়ী এলাকার মানুষ।জননেতা আব্দুল হামিদ খান ভাষানীর চরম ভক্ত।তিনি এই জননেতার জীবনালেখ্য নিয়ে বিশাল এক গ্রন্থ রচনা করেছেন, পুরস্কৃত আর নন্দিত হয়েছেন। আড্ডার মাঝখানে এমনিতেই বেড়াতে এলেন আর এক সিংহপুরুষ মতিন ভাই। আমরা সবাই তাঁকে আদর করে ভাষা মতিন বলে ডাকি।এই আলোচনা সেই আলোচনার মাঝে বংবন্ধুর সাথে জননেতা ভাষানীর সম্পর্ক নিয়ে আলোচনা উঠলো। শেখ মণি কীভাবে বংবন্ধুর ছত্রছায়ায় থেকে ভাষানীকে অপমান করতেন তার প্রসংগ উঠলো।ভাষানী নাকি প্রায়ই বংবন্ধুকে বলতেন যাতে শেখ মণিকে সামলিয়ে রাখে। শেখ মণির অযথা মাতবরীর কারণে অতিষ্ঠ হয়ে ভাষানী নাকি একদিন এক জনসভায় শেখ মণিকে হুংকার দিয়ে বলেছিলেন, ‘শেখ মণি, রাজনীতির জীবনে আমি যে কয় কলস পেশাব করেছি তুমি তোমার রাজনীতির জীবনে তত গ্লাস পানিও খাও নাই। আমার ব্যপারে সাবধানে কথা বলবা।”
কীভাবে বংবন্ধু জননেতা ভাষানীকে বাবা বাবা ডেকে রাজনৈতিকভাবে কোণঠাসা করে রাখতেন তার নানাবিধ উদাহরণ প্রমাণসহ উপস্থাপন চলছিল। জননেতা ভাষানী পাকিস্তানীদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করার জন্য “অয়ালাইকুম সালাম” বলার পরেও বংবন্ধু কীভাবে পশ্চিমাদের সাথে মিলে মিশে থাকা যায় তার চেষ্টা করেছিলেন তার সরস আলোচনাও উঠলো। বংবন্ধুর পিতার পরিবারের কিছু আত্মীয় কীভাবে পাকিস্তানীদের পক্ষ নিয়েছিলেন তার আলোচনাও উঠলো। আমি তো অবাক। ভেতরে ভেতরে এত? আলোচনার এক পর্যায়ে আমি বলে জানতে চাইলাম যে, ভূট্টো যদি গোয়ার্তুমী না করে ইয়াহিয়াকে দিয়ে সংসদ অধিবেশনটা ডাকতে দিত আর বংবন্ধুকে পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে বাধা না দিত তবে বাংলাদেশের জন্ম হবার সম্ভাবনা ছিল কি না? সবাই তখন বলে উঠলো যে এ কথা এখন বলা যাবেনা। আওয়ামী লীগাররা সহ্য করতে পারবেনা। স্বাধীনতার সময় খালেদা জিয়াকে মিলিটারীরা আটকে রেখেছিল। আর সে আটকে রাখার ঘটনাকে বরেণ্য নেতা তোফায়েল আহমেদ প্রকাশ্য সংসদে টীটকারী মেরে খালেদা জিয়ার চরিত্র নিয়ে কটাক্ষ করেছিল যা সরাসরি টেলিভিশোনে দেখানো হয়েছিল। যাহোক, ত্রিশ লক্ষ মানূষ মারা গেল। কয়টা নেতা বা নেতার আত্মীয় মরেছিল? মৃতের সবাইতো সাধারণ খেটে খাওয়া মানুষ। মুক্তিযোদ্ধাদের মধ্যে ক’জন নেতার ছেলে বা নেতার আত্মীয় ছিল? সবাইতো সাধারণ খেটে খাওয়া মানূষের সন্তান ছিল। সে কথাও নাকি বলা যাবেনা। যদি বলা হয় তবে নাকি আওয়ামী লীগাররা সহ্য করতে পারবেনা।আমি বললাম যে সহ্য করতে না পারলে তারা কী করবে? হুমায়ুন ভাই বললেন যে, জামাত শিবির যেভাবে ক্ষুর আর চাপাতি দিয়ে কুপিয়ে রগ কেটে দেয় ওরা তেমনি লগি বৈঠা দিয়ে পিটিয়ে মেরে লগি বৈঠা---------ঝুলিয়ে রাখবে। সবই তো দেখতে বা শুনতে পাচ্ছেন।
অনেক আলোচনা সেদিন হলো যার অনেক কিছুই আজ আর আলোচনা করে লাভ নেই। কী দরকার পুরাতন ক্ষতটাকে আবার রক্তাক্ত করার? আলোচনার এক পর্যায়ে সাম্প্রদায়িকতা নিয়ে কথা উঠতেই বাদল ভাই একটা গল্প বললেন। গল্পটা তিনি জননেতা ভাষানীর মুখ থেকে সরাসরি শুনেছেন বলে আসরকে জানালেন।গল্পটা এমনঃ জ়ননেতা ভাষানী একদিন ট্রেনে করে আসামের কোন একটা স্থানে যাচ্ছিলেন।পথিমধ্যে একটা স্টেশনে এসে ট্রেনটা থামলো। ঐ স্টেশনে প্রায় ত্রিশ মিনিটের বিরতি ছিল। ট্রেনটা থামার সাথে সাথে হাক ডাক শুরু হয়ে গেল। কেউ নামে কেউ উঠে। কয়েকজন লোক কলসে পানি ভরে গ্লাস হাতে নিয়ে সে পানি বিক্রি করছিল। এদের কেউ কেউ ডাকছিল, “এই হিন্দু জল, এই হিন্দু জল খাবেন?” কেউ কেউ আবার ডাকছিল, “এই মুসলমান পানি, এই মুসলমান পানি খাবেন?” জননেতার তো মাথা গরম হয়ে গেল। কী রে? পানি আবার হিন্দু মুসলমান হয় কী করে? পানিরও আবার জাত আছে নাকি? বিষয়টা তাকে এতই ব্যথিত করেছিল যে তিনি সেটার গভীরতা জানার জন্য ট্রেন থেকে নেমে গেলেন। পানিওয়ালাদের জিজ্ঞাসা করলেন যে, পানি হিন্দু বা মুসলমান হলো কীভাবে? কেউ সঠিক জবাব দিতে পারলোনা। এক পর্যায়ে প্লাটফর্মের বাইরে তিনি গিয়ে দেখলেন যে একই কুয়া থেকে একই বালতি দিয়ে একজন শক্ত-সামর্থ লোক অনবরত পানি তুলে লাইনে রাখা কলসে পানি ভরে দিচ্ছে আর সে পানি নিয়ে এসে ওদেরই কেউ কেউ “হিন্দু জল”, “হিন্দু জল” আবার কেউ কেউ “মুসলমান পানি”, “মুসলমান পানি” বলে হাক ডাক করে ব্যবসায় করছে।
জননেতা ভাষানীর পর্যবেক্ষণ হয়ে গেল। তিনি দেখলেন যে, পেটের দায়ে ধর্মের ধুয়া তুলে চালাকেরা ব্যবসায় করে যাচ্ছে আর ধর্মান্ধরা সে চালাকীর পালায় পড়ে নিজেদের জ্ঞান-বিবেক লুপ্ত করে জাত-ধর্ম রক্ষা করার নামে কূলীন সেজে কামড়া-কামড়ি করছে।চালাকেরা ধর্মান্ধ বুদ্ধিমানদেরকে কুয়ার মধ্যে ডুবিয়ে রেখেছে যা থেকে তারা আর বের হতে পারছেনা। এভাবে চলতে চলতে আজ সেটা তাদের ধর্ম আর অভ্যাস হয়ে গেছে যার বিরুদ্ধে কথা বলা পাপ।
--ধন্যবাদ
erpcollege@gmail.com
Toronto Ontario, Canada
Monday, August 18, 2008
Muhammad Akhtar Husain
তুই একট ফ্যাসিষ্ট।মিথ্যা কথা লিখে মানুষে মানুষে বিবাদ লাগানোর চেষ্টা করছিস।সম্পুর্ন বানোয়াট গল্প লিখে ভাষানীর উপর তার দোষ চাপানোর চেষ্টা করছিস।বদমাশ কোথাকার।
e-m-v
e-m-v
Don't give him (Akhter Hossain) much importance. The guy is faking things and misleading the truth and material facts on Muzlum Maulana Vashani.
JACKOB RAIHAN
____________________________________________
~~ you get the same in return, if found abusive ~~
PROTHOM BANGLADESH AMAR SHESH BANGLADESH
This Akhter is a real stupid and chicky in nature.He made so many conflicts among the people and religions.Once he wrote the prophets are still coming and he met at least six of them,out of them one was in Demra Dhaka.In another topics he wrote krishno and Buddhu are also prophet.His all topics are against the Islam and trditional belief.He is virtually a real badmayesh.
e-m-v
e-m-v
Before entering to Canada, this Akhter Hossain was just a regular Muslim guy. After his Political Asylum Case (based on belief on specific religion or group) was granted by the Canadian Immigration Authority, he completely changed. We know him for quite a long time from Shantinagor, Dhaka, Bangladesh. His uncle was an Awami League (good one) leader.
Ask him if he wants to ignore these facts!!
JACKOB RAIHAN
____________________________________________
~~ you get the same in return, if found abusive ~~
PROTHOM BANGLADESH AMAR SHESH BANGLADESH
Thank you for important information about that nonsense chicken.
e-m-v
e-m-v
interesting, keep writing. dont listen to anybody. you can not make happy all, everyone has diffrent knowledge, view and understsnding power.
A new CBL (Bangla slang), member "Ehsan", and most probably the 2nd ID of the user "Akhter Hussain" or just an alibi from Canada (where user Ehsan presently resides) where the author of the above article resides. This Forum never noticed member joining any other topic of the Active Forum Section, and always all of a sudden appears when member "Akhter Hussain" needs back-ups.
Note, no one asked member Akhter Hussain to stop his writing, so what was the conflicts?
See the link: http://priyo.com/users/ehsan/track
JACKOB RAIHAN
CBL = Chet er bal abdullah = everyone has diffrent (W) knowledge, view and understsnding (W) power.
____________________________________________
~~ you get the same in return, if found abusive ~~
PROTHOM BANGLADESH AMAR SHESH BANGLADESH
I understand your explanation.I think CBA,Akhter Hussain and Ehsan are writing by a same pen.We can't but forgive them because they are the enemy of Islam.I like to send him crossfire if he is a member of JMB but I guess I am not sure all about him.Thanks my friend.I learn a lot about that anti Islam group working hard in this mela.
e-m-v
e-m-v
Who are you the hell appear here all on a sudden to save your self declared prophet,shoytan Akhter.Who are you that patha (uncircumscised)?Are you Ehsan or shoytaner dhosor?
e-m-v
e-m-v
Please read the holy Quran again and again and try to understand the inner meaning of messages of Allah. On the basis of your understaning and conscience keep you in peace.
Muhammad Akhtar Husain
Muhammad Akhtar Husain