'অর্থবহ নির্বাচনের জন্য খালেদাকে মুক্তি দিতে চায় সরকার'
ঢাকা, আগস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মুক্তির জন্য আবেদন করতে রাজি না হলেও একটি 'অর্থবহ' নির্বাচনের স্বার্থে সরকার তাকে মুক্তি দিতে চায় বলে জানিয়েছেন রাজনৈতিক বিষয়ে সরকারের মুখপাত্র বলে পরিচিত উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান।
বুধবার শিক্ষা মন্ত্রণালয়ে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টির সঙ্গে এক বৈঠকের পর উপদেষ্টা সাংবাদিকদের এ কথা বলেন।
মুক্তির জন্য আবেদন করতে খালেদা জিয়ার আপত্তি সত্ত্বেও সরকার কেন তাকে মুক্তি দিতে চাচ্ছে- এ প্রশ্নের জবাবে হোসেন জিল্লুর বলেন, "আমরা চাই অর্থবহ অংশগ্রহণের মাধ্যমে অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং গুণগত পরিবর্তন। এ কারণেই তার মুক্তির বিষয়টি আসছে।"
তিনি বলেন, "বৃহত্তর সমঝোতা হলে তার স্থায়ী জামিন বা প্যারোল কোনো বিষয় হবে না। এ ব্যাপারে সরকারের অবস্থান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুক্তির সময়ই তুলে ধরা হয়েছে। তারপরও কিছু খুঁটিনাটি সমস্যা ছিল। এসব নিয়ে আমরা ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছি।"
খালেদা জিয়াকে গ্রেপ্তারের সরকারি সিদ্ধান্ত ভুল ছিল কি না- জানতে চাইলে উপদেষ্টা বলেন, "ইতিহাস একটি চলমান প্রক্রিয়া। সময়ের প্রয়োজনেই তখন তাকে গ্রেপ্তারের সিদ্ধান্ত হয়েছিল। এখানে ভুলের কিছু নেই। তবে দেখতে হবে সফল উত্তরণের ক্ষেত্রে আমরা যথাযথভাবে এগিয়ে যেতে পারছি কি না।"
রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের সংলাপের অগ্রগতি সম্পর্কে তিনি বলেন, "রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম দফা সংলাপের কিছুটা বাকি রয়েছে। আমাদের প্রথম আমন্ত্রণের ব্যাপারে অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির কোনো জবাব এখনো পাইনি। তবে তাদের সা¤প্রতিক ইতিবাচক বক্তব্যে সরকার খুশি। আশা করছি, চিঠির জবাব পেলে শিগগিরই তাদের সঙ্গে সংলাপের প্রক্রিয়া শেষ করা সম্ভব হবে।"
উপদেষ্টা জানান, শ্রমিকদের সঙ্গে বৈঠকের প্রস্তুতি চলছে। মহিলা ও যুব সমাজের প্রতিনিধিদের সঙ্গেও সংলাপ হবে। এরপর গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে সংলাপে বসবে সরকার। এছাড়া বরিশাল ও ময়মনসিংহ এলাকায় আঞ্চলিক সংলাপের উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি।
আওয়ামী লীগের পক্ষ থেকে দ্বিতীয় দফা সংলাপে বসার চিঠি পাওয়ার কথা স্বীকার করে তিনি বলেন, "আওয়ামী লীগের চিঠি পেয়েছি, এ নিয়ে আগে আমরা নিজেদের মধ্যে আলোচনা করব। কীভাবে সংলাপ ফলপ্রসূ করা যায়, সে ব্যাপারে সিদ্ধান্ত নেব।"
জিল্লুর বলেন, "সমস্যার জটগুলো খুলেছে, এখন বিশ্বাসের জটগুলো খোলার পর্যায়ে রয়েছে। ফলাফল এলেই তা দৃশ্যমান হবে। সুন্দর সমাধানের জন্য সবার মধ্যে আগ্রহ রয়েছে।"
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক সম্পর্কে তিনি বলেন, "আগামী সেপ্টেম্বরে ওয়াশিংটনে শিক্ষা সংক্রান্ত একটি মেলা হবে। সেখানে অংশ নেওয়ার ব্যাপারে যুক্তরাষ্ট্রের শিক্ষা বিষয়ক মন্ত্রীর আমন্ত্রণপত্র দিতে এসেছিলেন তিনি।"
খালেদার মুক্তির দিনক্ষণ সরকারের নিয়ন্ত্রণে নেই: কাদের
'অর্থবহ নির্বাচনের জন্য খালেদাকে মুক্তি দিতে চায় সরকার': জিল্লুর
এর মানে কি? তবে কি সরকার ফাদে পড়েছে ? রবিনের thug তত্ত্ব কি বলে?
ঊল্লেখ থাকে যে এখানে লাথি সেনাবাহিনীকে নয়, যড়যন্ত্রকারী মঈনকে মারা হচ্ছে।হাসিনা-মঈন আতাতের বিরুদ্ধে
নির্লজ্জভাবে অন্যের বিরুদ্ধে কিভাবে মিথ্যাচারের অভিযোগ আনে? ভাবতে অবাক লাগে !! বলেছেন বৃটিশ বাংগালী রানা
গনতন্ত্রহীন স্বাধীনতা হলো এক উন্মত্ত শয়তান।
Ami jototuku jaani Robin namta hoy bandorer othoba kukurer.
Ramayan dharma granthe Ramer adviser chilo Hanuman orthat bandor.
Ei jugeo keu jodi bandor theke jukti ney sheta valo dekha jayna.
(Banga)Baltu75
robin এর thug তত্ত্ব কি জানেন?
জেনারেল মঈন ও আওয়ামী লীগের দেশবিরোধী যড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হোন। এরা গনতন্ত্রের শত্রু, জাতির শ্ত্রু।
নির্লজ্জভাবে অন্যের বিরুদ্ধে কিভাবে মিথ্যাচারের অভিযোগ আনে? ভাবতে অবাক লাগে !! বলেছেন বৃটিশ বাংগালী রানা
গনতন্ত্রহীন স্বাধীনতা হলো এক উন্মত্ত শয়তান।
খালেদা তুই খাবি খা,ফালু, খা আলু খা
বাংলাদেশটাকে আর কত খাবি;