শ্রদ্ধেয় শিক্ষক জাফর ইকবালের লেখা থেকে।

a.roy@windowslive.com's picture
Posted by
a.roy@windowsli...
Friday, October 10, 2008 - 6:53am BST

আমরা জানতে চাই, এ দেশে সব ধর্মের সব জাতি-গোষ্ঠীর মানুষ পাশাপাশি সমান অধিকার নিয়ে থাকতে পারবে কি না। আমরা জানতে চাইব, নির্বাচনে জেতার পর এ দেশে আবার নতুন করে হতভাগিনী পূর্ণিমাদের হাহাকারে আকাশ-বাতাস প্রকম্পিত হবে কি না। আমরা জানতে চাইব, এ দেশটিকে ধর্মান্ধ মানুষের দেশে পাল্টে দেওয়া হবে কি না। দেশের হাজার বছরের সংস্কৃতিকে ধর্মের নামে জলাঞ্জলি দেওয়া হবে কি না। আমরা জানতে চাইব, এ দেশকে আধুনিক সেক্যুলার দেশ হিসেবে গড়ে তোলা হবে কি না।

আমরা কী জানতে চাই তার তালিকা দীর্ঘ−আমি শুধু অল্প কয়েকটি কথা উল্লেখ করেছি−সব এখানে লিখতে পারব বলে মনে হয় না। তবে একটা বিষয় আমরা সব রাজনৈতিক দলের কাছ থেকে জানতে চাইব। সেটা হচ্ছে, তারা ক্ষমতায় এলে যুদ্ধাপরাধীদের বিচার করবে কি না। যদি করে, তাহলে কেমন করে করবে? কত দিনের ভেতর করবে?

যে রাজনৈতিক দল যুদ্ধাপরাধীদের বিচার করার অঙ্গীকার দেবে না, সেই রাজনৈতিক দলের আর যাই থাকুক এ দেশের মাটিতে থাকার অধিকার নেই, এ দেশের বাতাসে নিঃশ্বাস নেওয়ার অধিকার নেই।
-----------------------------------------------------------------------
পাদটিকা=================================================================
সম্মানীয় শিক্ষকের হৃদয় থেকে আসা প্রশ্ন গুলি সকল সচেতন বাংলাদেশের নাগরিকের।
অমরেন্দ্রু রয়।
সুইস।

Comments

GoodWishes's picture

This Caretaker govt.

If you read the whole article you will see the same feelings from his point of view as well that this military backed Caretaker govt. is nothing but an extension of BNP-Jamaat Jote govt. (the same assessment you'll get majority of conscious and educated, and dispassionate political analysts).

The only difference is - BNP-Jamat govt. didn't have any slightest amount of shame of doing any level of criminal acts (or "chokhhulojja"), but this govt. has some. So, you may consider this govt. as "Moderate BNP-Jamaat Jote govt", who's trying to give "Sugar-coating" to all heinous crimes their likeable Jote did. They came to equalize everything in a shrewd way so that people can get confused easily.

Bangladesh will never be prosperous until our majority of military personnel stop intervening politics and they come out of their half educated, sectarian loving feelings or stop supporting in a wicked/shrewd way to those who sells those feelings to exploit the country.

May Allah bless us all.