আবারো হতাশা বাংলাদেশের ব্যাটিংয়ে...

hasanrudro's picture
Posted by
hasanrudro
Saturday, July 11, 2009 - 5:27am BST


তামিম ইকবাল এবং আশরাফুলকে একই ধরনের বলে আউট করেছেন টিনো বেষ্ট। দু'জনেই উইকেটের পিছনে বল উঠিয়ে দিয়ে প্যাভিলিয়নে ফিরেছেন।
বাংলাদেশ দলের ব্যাটিং ব্যর্থতা যেন কাটছেই না।যে দলের সাতজন প্লেয়ারের টেস্ট অভিষেক হয়েছে, তেমনি এক দলের কাছে বাংলাদেশ দল অলআউট হলো মাত্র ২৩৮ রানে! সেটাও শেষ বিকেলে দুই বোলার মাশরাফি আর শাহাদাতের হঠাৎ ব্যাটসম্যান হয়ে ওঠায়। যদিও দলটির নাম ওয়েষ্ট ইন্ডিজ, তবু সর্বোচ্চ পর্যায়ে খেলা হয়নি এই দলের তেমন কারোরই। দলের অধিনায়ক ফ্লয়েড রেইফার খেলেছেন ৪ টেষ্ট সর্বোসাকুল্যে! বাংলাদেশ দলের সর্বোচ্চ স্কোর মাশরাফির। দলের দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার মুশফিককে রান আউট করানোর দায়ভার থেকে মুক্তি পেতে তার অবদান ৩৯। এছাড়া আর বলার মতো স্কোর আছে উইকেটকীপার ব্যাটসম্যান মুশফিকের ৩৬, দশ নম্বরে নেমে শাহাদাত করেছেন তার আগের সর্বোচ্চ ৩১ এর থেকে ২ বেশী, ৩৩, সমান অবদান ওপেনিং ব্যাটসম্যান ইমরুল কায়েসের। এছাড়া আর বলার মতো স্কোর নেই কারো। তামিম,রাকিবুল দু'জনেই ১৪ করে, জুনায়েদ ২৭, আশরাফুল ৬, সাকিব ১৭, রিয়াদ ৯, রুবেল অপরাজিত ৩ রানে। দ্বিতীয় দিনেও বৃষ্টি বাগড়া দিয়েছে এবং কিছুক্ষন খেলা বন্ধও রাখতে হয়েছে। দিনশেষে ৭ ওভার ব্যাটিং করে ষষ্ঠ ওভারে ডেল রিচার্ডসকে হারিয়ে ওয়েষ্ট ইন্ডিজের সংগ্রহ ১৭/১। সর্বোক্ষন আপডেট জানতে আমাদের সথেই থাকুন। (চলবে...)