এ শ্লোগান থেকে বুঝা যায়, যে কোন ভাবে হোক ভারত বিরোধিতা করাটাই বিএনপির মূখ্য দায়ীত্ব ও লক্ষ্য। এই ভারত বিরোধীতা সর্ব্বস্ব নীতি ও বিশ্বাসের আলোকে বিএনপির রাষ্ট্র, সমাজ, শিক্ষা, উন্নয়ন সহ যাবতীয় কর্মকান্ড ও চিন্তা চেতনা পরিচালিত হয়। কোন একটি দেশের বিরুদ্ধে একটি রাজনৈতিক দলের এরকম আদর্শ থাকা অস্বাভাবিক। একমাত্র ইজরাঈলের বিরুদ্ধে এরকম কিছু রাজনৈতিক দল আছে। পাকিস্তানের মানুষ ও সরকার ভারত বিরোধীতার এ নীতি ত্যাগ করলেও বিএনপি তা ত্যাগ করে নাই। যারা এ আদর্শ কে বিশ্বাস করেন তারা ভারত বিরোধীতাকে পেশা ও নেশা হিসাবে নিয়েছেন। ভারত বিরোধীতা এদের বাঁচার একমাত্র উপকরন। ভারত বিরোধিতার এ নেশার কারনে এদের কাছে কোন যুক্তি, শিক্ষা, উদাহরন, ধৈর্য্য, বিচারবোধ প্রধান নয়। এরকম অসুস্থ্য ও অন্ধ আদর্শ দিয়ে সভ্য একটি রাজনৈতিক দল কি ভাবে চলতে পারে?
বিএনপির ভারত বিরোধী অপপ্রচার বাংলাদেশের মানুষের মনে গত ৩৬ বছরেও কোন প্রভাব ফেলে নাই তা জেনেও বিএনপি এ আদর্শকেই তাদের একমাত্র অস্ত্র ও বাঁচার উপায় হিসাবে নিয়েছে। ভারতের সাথে যেহাদ ও যুদ্ধ করে সমস্যা সমাধান করার উত্তেজনা মানুষের মধ্যে ছড়াচ্ছে যা রিতিমত আমাদের স্বার্বভৌমত্বের জন্য ক্ষতিকর।
এরূপ অপরিনামদর্শী আদর্শের কারনে বিএনপি ভারতের আসামে গেরিলাদের কাছে অস্ত্র পাঠিয়ে আমাদের সর্বভৌমত্ব নিয়ে খেলা করার সুযোগ পায়। বিএনপির ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার নীতি মেনে নিয়ে যদি আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে পড়ি তা হলে আমরা আমাদের সর্বভৌমত্ব হারাব। পরিনামে আমরা ভারতের আশ্রিত রাষ্ট্রে পরিনত হব। কোন কোন সাম্রাজ্যবাদি শক্তির এরূপ আকাংখ্যা থাকতে পারে।
ফারাক্কার উদাহরন আমাদের কাছে আছে। জেহাদ করে যদি পানি আনা যায় তবে ফারাক্কা থেকে আমরা পানি আনতে পারিনি কেন? ফারাক্কা নিয়ে আমারা জাতিসংঘে গিয়েছিলাম তাতে কি হয়েছিল? ১৯৯৬ সালের পুর্বে ভারত সরকার আমাদের সাথে গংগার পানি নিয়ে কোন চুক্তি পর্যন্ত করেনি। দায়িত্বশীল ভুমিকা গ্রহনের পরিবর্তে বিএনপি মূলতঃ মানুষকে ভারতের বিরুদ্ধে লেলিয়ে দিয়ে আমাদের দেশের ক্ষতি করছেন। বিএনপির উচিত এমন ধারনা মানুষের মধ্যে প্রচার করা যাতে এই অন্চলের মানুষের মধ্যে উত্তেজনা না বাড়ে, আমাদের দেশের মানুষ যাতে বুঝতে পারে যে যুদ্ধ বা জেহাদ নয় আলোচনাই প্রতিবেশীর সাথে বসবাসের একমাত্র উপায়।

Comments
কালোকে কালো বলার জন্য
কালোকে কালো বলার জন্য চিকনকালাকে ধন্যবাদ।অশিক্ষা আর মিথ্যার মুখোষ এক সময় খসে পড়েই।B.N.P. র সেটা শুরু হয়েছে।