
বলিউডের সেরা দম্পতি জাভেদ-শাবানা
বলিউডের আকাশে প্রতি বছর কত না তারকার আগমন ঘটে; কত তারা খসেও যায়। তারায় তারায় জুটি বেঁধে কিংবা জোড়া ভেঙেও খবরের শিরোনাম হন তারা। দীর্ঘদিন সংসার করে আদর্শ জুটির স্বীকৃতি পেয়েছেন এমন তারকা দম্পতির সংখ্যাও মুম্বাইয়ের সিনেমা দুনিয়ায় কম নয়। তবে ভারত মেট্রিমোনির অনলাইন জরিপে সবাইকে পেছনে ফেলে বলিউডের সেরা দম্পতির স্বীকৃতি পেয়েছেন বর্ষীয়ান লেখক-গীতিকার জাভেদ আখতার ও অভিনেত্রী শাবানা আজমি।
জরিপে ভোটদাতাদের ২৯ শতাংশের সমর্থন পেয়েছেন জাভেদ-শাবানা। তাদের জনপ্রিয়তার কাছে ম্লান হয়ে গেছে অমিতাভ-জয়া, শাহরুখ-গৌরি, অভিষেক-ঐশ্বরিয়া কিংবা অজয়-কাজলের মতো তারকা জুটিও।
১৪ এপ্রিল মেট্রিমোনি ডে কর্মসহৃচির অংশ হিসেবে ‘বেশ্ট বলিউড কাপল’ শিরোনামে এ জরিপের ফল প্রকাশ করে ভারত মেট্রিমোনি। পাশাপাশি ‘বেশ্ট পাওয়ার কাপল’ নামে আরেকটি জরিপ প্রতিবেদন প্রকাশ করা হয় একই দিনে। মোট ২০ হাজার ৮০০ মানুষ ওই অনলাইন জরিপে অংশ নেন।
তাদের ভোটে ভারতের সবচেয়ে ক্ষমতাধর দম্পতির মর্যাদা পেয়েছেন ব্যবসায়ী মুকেশ ও নিতা আম্বানি। তালিকায় এনআর নারায়ণ ও সুধা মহৃর্তি, অনিল ও টিনা আম্বানি, লক্ষ্মী নারায়ণ ও ঊষা মিত্তাল, রবার্ট ভদ্র ও প্রিয়াগ্ধকা গাল্পব্দী, যশ ও অবন্তী বিড়লার মতো প্রভাবশালী ব্যক্তিদের নাম এলেও মুকেশ-নিতার জনপ্রিয়তাকে ছুঁতে পারেননি তারা।
