খবরটি এমন-
মহান মুক্তিযুদ্ধে গৌরবোজ্জ্বল ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ বুধবার রাজধানীর দুটি সড়কের নতুন নামকরণ করা হয়েছে। এখন থেকে বাংলা মোটর থেকে মগবাজার মোড় পর্যন্ত সড়কের নাম হবে ‘রাশেদ খান মেনন সড়ক’ এবং মালিবাগ মোড় থেকে কাকরাইল পর্যন্ত ‘বীর উত্তম শামসুল আলম সড়ক’। ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা গতকাল দুপুরে আনুষ্ঠানিকভাবে দুটি সড়কের নামফলক উন্মোচন করেন।
যাদের নামে দুটি সড়কের নামকরণ করা হল তাদের মধ্যে রাশেদ খান মেনন বর্তমানে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি। ’৬২-র শিক্ষা আন্দোলন, ’৬৯-এর গণঅভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধে তিনি অসামান্য ভূমিকা পালন করেন। স্বাধীন পূর্ব বাংলার কথা বলার জন্য তাকে সাত বছর সশ্রম কারাদণ্ড ভোগ করতে হয়েছিল। অন্যদিকে মুক্তিযুদ্ধে গৌরবোজ্জ্বল ভূমিকা রাখায় শামসুল আলম বীর উত্তম উপাধি লাভ করেন।
মেয়র প্রথমে বীর উত্তম শামসুল আলম সড়ক ও পরে রাশেদ খান মেনন সড়কের নামফলক উন্মোচন করেন। এসময় উপস্থিত ছিলেন রাশেদ খান মেনন, তার স্ত্রী বেগম লুৎফুন্নেসা খান বিউটি, ছোট ভাই মুক্তিযোদ্ধা শহীদুল্লাহ খান, ভাবী নাজমা এনায়েতুল্লাহ, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বিমল বিশ্বাস, পলিটব্যুরোর সদস্য হায়দার আকবর খান রনো, বিমল বিশ্বাস, দিলীপ বড়-য়াসহ এগারদলীয় নেতৃবৃন্দ এবং সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আলাউদ্দিন, প্রধান প্রকৌশলী কর্নেল আশফাকুল ইসলাম প্রমুখ।
নামফলক উন্মোচন করে মেয়র বলেন, দেশের স্বাধীনতা অর্জনে বীর মুক্তিযোদ্ধাদের যে বিশাল অবদান ছিল তার স্বীকৃতি হিসেবে ওইসব বীরের নামে বিভিন্ন সড়কের নামকরণ করা হয়েছে। এর ফলে ভবিষ্যৎ প্রজন্ম দেশের স্বাধীনতার ইতিহাস সম্পর্কে জানতে পারবে ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে।
কেউ কি একটু বলতে পারেন, রাশেদ খান মেনন আসলে দেশের জন্য কী কন্ট্রিবিউট করেছেন? হয়তো করেছেন, কিন্তু সেটা আমি জানি না। জানার জন্যই প্রশ্নটি করা। '৬৯-এর গণঅভ্যুথান এবং মুক্তিযুদ্ধে অবদানের জন্য নাকি এই কাজটি করা হয়েছে, যেমন ভবিষ্যৎ প্রজন্ম রাশেদ খান মেননকে জানতে পারেন। আমি আসলেই ঠিক বুঝতে পারছি না, রাশেদ খান মেনন সম্পর্কে ভবিষ্যতের প্রজন্মকে ঠিক কী জানানোর প্রয়োজন রয়েছে! বিগত বছরগুলোতে বিভিন্ন সরকারের সাথে তার ভাগাভাগির ব্যাপারগুলোও কি তাহলে ভবিষ্যৎ প্রজন্ম জানানোর প্রয়োজন নেই?
পুরো বিষয়টি আবার খুব সুক্ষ কৌতুক নয় তো, যে আমরা বুঝতে পারছি না। কোনও পাঠক বিষয়টি পরিস্কার করতে কৃতজ্ঞ থাকবো।


Comments
Small Country Need This
Small country do not need big political party or the legacy of nationalistic party. The big party do not listen to all advice given by the neighbor. So on the one hand the leader of big party should be controlled by emmergency law and on the other the leader of small party should be given some boost, similar to give multiple small Nowab instead of one big Nowab.
Kokha, the reformed leftist trying to make liason with current government so he made some one as living legend and there by saving him from allegation of corruption but it may actually hurt this gentleman. Now people would know there was allegation against this legend for occupying some one property by his party cader.
মেনন... ও সম্পাদক সাহেবের অজ্ঞতা
আমি এটাকে ভালো উদ্যোগ হিসেবেই দেখছি। ধন্যবাদ সরকার ও সিটি কর্পোরেসনকে। কোন মানুষ-ই পারফেক্ট নয়। রাজনীতিবিদগনও এর ব্যতিক্রম নয়। ছোট-খাট ভুল-ত্রুটি সবার-ই আছে, থাকবে। তাই বলে কি তাদের ভালো কাজের স্বীকৃতি তারা পাবেননা? বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট বিবেচনা করলে বুঝা যায়, রাশেদ মেনন সাহেবেরা এখনো অনেক সৎ এবং নির্লোভ রাজনীতিবিদ। আর উনাদের যুদ্ধকালীন অবদানতো সর্বজনবিদিত - এটাকে ছোট করে দেখার বিন্দমাত্র কারন দেখিনা।
আর সম্পাদক সাহেবের মন্তব্যে আমি বিস্মিত হয়েছি। আপনার কথা থেকে একটা কথা আবারো প্রমানিত হয় যে বাংলাদেশের রাজনীতি ক্ষমতাকেন্দ্রিক। উনার সম্পর্কে আপনার অজ্ঞতার কারন হলো উনি বিএনপি বা আ'লীগ করেননা বা মূল ক্ষমতায় উনি কখনো ছিলেননা । আপনাকে বলছি, আপনি বলেছেন বিগত বছরে সরকারের সাথে ভাগাভাগির কথা। হ্যা উনারাও হয়তো বুঝতে পেরেছেন যে এ দেশের জন্য কিছু করতে গেলে ক্ষমতায় যাওয়াটা কতটা গুরুত্বপূর্ন। তাই উনারা জোটের মাধ্যমে নির্বাচনের কথা ভাবছেন। শুনুন, এরকম ব্যক্তি বা দল যদি কোন বড় দলের সাথে ঐক্য গড়ে তবে তা দেশের জন্য মঙ্গলকর। কিভাবে? এসব গুটিকয়েক ব্যক্তি বা ছোট ছোট কিছু দল এখনো প্রকৃত অর্থেই সাধারন মানুষের জন্য রাজনীতি করে, কালো টাকার বিরুদ্ধে কথা বলেন। এসব দলই পারে ক্ষমতালোভী বড় দলগুলোর অনৈতিক, দেশের স্বার্থবিরোধী কর্মকান্ডের প্রতিবাদ করতে। অনেক দল থেকেই এরা আলাদা,সচরাচর দলগুলো জোটে থেকে বড় দলের সমালোচনা করতে ভুলে যায়; কিন্তু এরা এখনো ব্যতিক্রম। বর্তমান প্রেক্ষাপটের দিকে তাকালে ভালো বুঝবেন। শুধু মেনন নন, মুজাহিদুল ইসলাম সেলিম, রনো এবং আরো অনেকে আছেন এই দলে।
যা হোক, সাধুবাদ সরকারকে। এভাবে প্রত্যেক সরকারেই উচিত গতানুগতিক ক্ষমতার রাজনীতির বাইরের থাকা রাজনীতিবিদদের অবদানকে এভাবে স্বীকৃতি প্রন করা।
To Mr Rana
I don't know when did you see Menon talking about black money or corruption against AL and BNP? Last one & half year was the first ever period in Bangladesh when a group of people started taking action against corrupt politicians. But I can't remember I have ever heard a single sentence from Rashed Khan Menon against corruption of AL or BNP!
Using his parlament membership from worker's party , he used to do trade with BNP or AL.We are unfortunate people of a country where these kind of people's permanant place should be jail, but in reality they are awarded with such honour!
Mr Shomudro
That's pathetic & unfortunate that you never heard a'thing against black money or corrupted politics of BNP & AL from Menon. It'll be a travesty of reality if I say so. You should remember that our politics have not reached up to level yet. You'll not find a single leader who is 100% perfect. But we obviously got some comparatively good politicians who really love the country & countrymen. It won't be wise if we always generalise all politicians which became a fashion these days. I don't believe that all politicians are corrupted. Within the limitations we need to pick some patriotic, honest politicians who will contribute to country's development. In this process, when our people will be more conscious & employed, country'll be developed we'll definitely get leaders how you me & whole country is expecting. But we can't achieve this by any short-cut process; we've to improve day by day, year by year. We've to be optimistic about our politics; afterall, politicians will only lead our country.
ধান্দাবাজ
ধান্দাবাজ রাজনীতিবিদদের নামে রাস্তা, পুল,হাসপাতাল নামকরনের শঠতা আর কতকাল চলবে?
Regardless of Political Identity of the FFs
Quite a good move by Mayor Khoka. However, he needs to continue such project regardless of the political identity of the Freedom Fighters.
Regards,
JACKOB RAIHAN