যুদ্ধাপরাধীদের বিচারের ব্যাপারে মানুষ সোচ্চার

kabir0202's picture
Posted by
kabir0202
Saturday, May 23, 2009 - 2:02am BST

যুদ্ধাপরাধীদের বিচারের ব্যাপারে মানুষ সোচ্চার

আলোচনা সভায় বক্তারা
গতকাল শুক্রবার রাজধানীতে ‘যুদ্ধাপরাধীদের বিচার প্রাসঙ্গিক’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচারের ব্যাপারে এদেশের মানুষ সোচ্চার। তারা গত নির্বাচনে এ ব্যাপারে রায় দিয়েছে। জাতীয় সংসদেও সর্বসম্মতভাবে যুদ্ধাপরাধীদের বিচারের প্রস্তাব পাস হয়েছে। এখন এই রাজাকার, আলবদরদের বিচারে আর কোন বাধা নেই। ঢাকা রিপোর্টার্স ইউনিটির ভিআইপি মিলনায়তনে প্রজন্ম-’৭১ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ডেপুটি স্পিকার কর্নেল (অবঃ) শওকত আলী। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মোঃ আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক এমপি, নাজমা আক্তার এমপি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডিন ড.গাজী সালেহ্ , মুক্তিযোদ্ধা সংসদ-এর সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল আহাদ চৌধুরী।

ডেপুটি স্পিকার কর্নেল (অবঃ) শওকত আলী বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের দাবি এখন জাতীয় দাবি। গত নির্বাচনে দেশের মানুষ যুদ্ধাপরাধীদের বিচারের জন্য রায় দিয়েছে। জাতীয় সংসদেও সর্বসম্মতভাবে বিচারের প্রস্তাব পাস হয়েছে। তিনি বলেন, যুদ্ধাপরাধীরা বিচারে আপত্তি করে কেন? যারা নির্দোষ তাদের ভয় নেই। আমরা দোষী ব্যক্তিদের আইন মোতাবেক বিচার করব। তিনি অবিলম্বে যুদ্ধাপরাধীদের বিচার শুরু করা উচিত উল্লেখ করে বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়তে ডিজিটাল পদ্ধতিতে তাদের দ্রুত বিচার চাই। তিনি বলেন, এর পাশাপাশি আমাদের জঙ্গীদের মোকাবিলা করতে হবে। এজন্য সরকারকে সজাগ দৃষ্টি রাখতে হবে।

আব্দুর রাজ্জাক এমপি বলেন, যারা যুদ্ধাপরাধী তারা এখন নানা কৌশল অবলম্বন করছে। তিনি বলেন, কেনা জানে সাঈদী যুদ্ধাপরাধী ছিলেন না। এখন তিনি কৌশল নিচ্ছেন, বিভিন্নভাবে প্রমাণের চেষ্টা করছেন তিনি যুদ্ধাপরাধী ছিলেন না। তিনি আরো বলেন, ৭২’র সংবিধানে যারা স্বাধীনতা বিরোধী, ধর্মকে রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায় তাদের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। অথচ পরবর্তীতে তাদের রাজনীতিতে পুনর্বাসন করা হয়েছে। তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচারে পার্লামেন্টের প্রস্তাব কার্যকর হবেই। প্রয়োজনে জাতিসংঘ থেকে, বিভিন্ন দেশ থেকে পর্যবেক্ষক আসতে পারে।

আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য আরো বলেন, সাক্ষ্যসহ বিভিন্ন কিছু যোগাড় করে আমাদের নামতে হচ্ছে তাই কিছুটা দেরি হচ্ছে। তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচার না হলে একদিন ওরাই বলবে আমরা অপরাধী। উল্টো আমাদের বিচার করবে। তাই ত্বরিত গতিতেই যুদ্ধাপরাধীদের বিচার করতে হবে।

Comments

SalimC's picture

The political cheat .

If Awami league want the justice of war criminals, why they support to go 93 thousands of Pakistani armies go beck Pakistan, with 195 war criminal officers? Why they were not STOP them? Main War criminal was Z.A.Butto but every one knows Sk.Muzib bring him in Bangladesh & gave honor as a great friend of him. How they joint in parliaments with Jamat Islami Bangladesh 1986, 1991, 1996 & 2001 as their supporting party. While BNP not joint the 1986 election, by that election Awami league gave a validity Jamat Islam & H.M.Ersads marshal law. That time Jamathis were not war criminals for Hasina & Ersad? That call political cheat of Hasina & Ersad with Bangladeshi publics. They swing for caretaker government formula of Golam Azam against BNP 1991-1996, that is the historical truth caretaker government formula is ex-Jamathi leader Golam Azam's brain child. That grows a crazy support of Hasina & Ersad, they take as jimmy of Bangladeshi publics for 173day with strike & many blocked the nation. Many life were loss, many prosperities were destroyed by their supporters they are responsible for that. She makes a clean field for won Awami league in election. She is cheats with publics, publics are not support the cheaters, I wish one day publics will know her cheat than they throw in garbage.
Yes there are war criminals, they are in politics, not only with Jamat Islami, and they are also with Awami league, BNP & Jatia Party. Just I am giving an example of Awami league, Ex-Ministor Samsul Haq, A.K.Faizol Haq, Mr. Saber Hossain Chowdhury & Mr.Fazal Karim Chowdhury were the RAZKARs & war criminal with them. If start the list will be long. This is an example for them who are trying to tell them only the MUKTIJUDDER SETONAR DAL. Awami leader Seiek Hasinas Brother in laws (Putuls father in law, now minister) & his family members all are war criminals. They are trying to conceal their crime of LOGHI-BOITHA in this day. That was a great shame for the Bangladeshi nation; they want to remove from side of the media. Who forget the time of Awami honeymoon with the JAMATHI?
Mufti Hannan's HARKATUL ZIHAD grown at 1996-2001, that time Awami league & their leader Seik Hasinas ruled in Bangladesh. But Awami government nothing done against those so call war criminals. Because in 37 years Awami league got advantage by that issue. They don’t want clear that they want only cheat the publics with the issue of war criminals.Jaustic Abdur Raouf told in a public meeting. Ask Dr.Kamal about the issue of war criminals because he solved that issue with Pakistanis by support of India while he was the foreign minister of Bangladesh.
স্বাধীনতার পর একটি তদন্ত কমিঠি গঠন করা হয়েছিল, তারা তদন্ত করে ১৯৫জন যুদ্ধাপরাধী সিলেক্ট করেছিল।শানতি কমিটির তালিকা প্রকাশ কলে জাতি জানতে পারবে ফারুক খানের পিতা এবং তিনি, প্রধান মন্ত্রির বেয়াইর পিতা এবং মোশার্‌রফ সাহেবের ভূমিকা কি ছিল?