নানার কাছ থেকে শোনা একটি গল্প

Priyomon's picture
Posted by
Priyomon
Sunday, June 7, 2009 - 10:24pm BST

আমার নানা বাড়ির এক নানার কাছ থেকে শোনা একটি গল্প। গল্পটি এমন: একটি মাঠে একদল কিশোর একটি রুগ্ন ঘোড়া নিয়ে ঘোড়ায় চড়া শিখতেছিল। তারা শান্তিপুর্নভাবে পর্যায়ক্রমে ঘোড়ায় উঠে মাঠের চারিপাশে একপাক করে ঘুরে অপর জনকে সুযোগ দিচ্ছিল। এই সময় ওই জায়গা দিয়ে ইবলিস যাচ্ছিল। কিশোরদের দেখে ইবলিস ভাবলো আমি ইবলিস উপস্থিত আর বাচ্চারা শান্তিতে খেলবে!!??

যেমন ভাবা তাৎক্ষনিক সিদ্ধান্ত, ইবলিস নিজেই একটি সুন্দর নাদুস নুদুস ঘোড়া সেজে মাঠে নেমে গেল। ইবলিসের প্লান ছিল, ছেলেরা সুন্দর ঘোড়া দেখে কে আগে ঘোড়ায় উঠবে এই নিয়ে নিজেরা মারামারি করে হাত পা ভাংবে অথবা, যদি তারা নিজেরা মারামারি নাও করে, ইবলিস নিজের উপর ছেলেদের উঠিয়ে ঘোড়া থেকে ফেলে দিয়ে হাত পা ভাংবে। প্রথমে ইবলিসের প্লান অনুযায়ী কাজ হচ্ছিল। সুন্দর ঘোড়া দেখে ছেলেরা হট্টগোল শুরুকরে দিল কে আগে উঠবে এই নিয়ে।

ইবলিস তো মনে মনে পুলকিত হতে লাগল এই ভেবে যে সে মনেহয় সফলকাম হতে চলেছে! ছেলেরা কিছুতেই সমাধানে আসতে পারছিলনা কে আগে ঘোড়ায় উঠবে! অবশেষে রোগা দেখতে এক বালক এভাবে সবাইকে সমাধান দলি যে, সবাই একসাথে ঘোড়ায় উঠবে। সবাই একবাক্যে প্রশ্ন, কিন্ত কিভাবে? ঘোড়া একটা, মাণুষ ৭জন!!??

বালকটি ব্যাখ্যা দিল এভাবে: একটা বাশ এনে ঘোড়ার পাছার ভিতর দিয়ে ঢুকিয়ে দিয়ে, প্রথমে ঘোড়ার উপর যে কজন বসা যায় বসে বাকি সব বাশের উপর বসলেই সমস্যা সমাধান, সবাই একসাথে ঘোড়ায় চড়াহয়েগেল। বালকদের মধ্যথেকে একজন বলে উঠলো ঘোড়া দৌড়দিলেইতো বাশ পড়েযাবে, তখন কিহবে? তখন বালকটি সমাধান দিল, আছোলা বাশ ঢুকালে ওটা আর বেরুবেনা। এরপর কয়েকজন বালক বাশ আনতে চলেগেল। তখন ইবলিস ভাবলো আমি আর কতটুকু শয়তান, আমার চেয়ে এই ছোকড়াগুলো বড় বিচ্ছু। এখনো সময় আছে, জান নিয়ে পালাই, এই ভেবে ইবলিস দিল দৌড়।

মিঠু,
মস্কো, রাশিয়া