সম্মানীয় ই-মেলার বন্ধুরা, জীবনের জন্য ওরা জীবন উৎসর্গে প্রস্তুত। আসুন না আমরা আমাদের এই অহেতুক রাজনৈতিক বিলাসে মুল্যবান সময়ের অপচয় না করে এই অসহায় মেহনতী শ্রমজীবি মানুষের তরে নুন্যতম ভুমিকা রাখি। আমরা কি পারি না জনপ্রতি ১০ ডলার করে ই/মেলার ফান্ডে জমা দিয়ে এদের কিছুটা কষ্টের লাঘব করতে। ছবিতে দেখুন, পিতার জীবনের তরে ছেলের আকুতি.......................................... এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহনের জন্য সম্মানীয় সম্পাদক সাহেবের স্বহৃদয় দৃষ্টি আকর্ষন করছি।
############### সংবাদ#############################

গায়ে আগুন ধরানোই শুধু বাকি ছিল ওদের সামছুজ্জামান শাহীন, খুলনা
অসংখ্য মানুষের ভিড়ভাট্টা আর হট্টগোলের মাঝেই কাজী গোলাম ফারুকের ১৭ বছরের ছেলে কাজী সিরাজুল ইসলাম বাবার গলা জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। সিরাজুল বলতে থাকে, ‘বাবা, আমি আর কোনো দিন কোনো কিছু নিয়ে বায়না ধরব না। দরকার হলে না খেয়ে থাকব। তবু তুমি মরে যেয়ো না।’
আরেক শ্রমিক সোহরাব হোসেনের ছয় বছরের মেয়ে রুমী বাবার কোলে চড়ে গলা জড়িয়ে ধরে বলতে থাকে, ‘তুমি মরে গেলে আমরা কোথায় যাব?’ সন্তানদের এমন আহাজারিতে কেঁদে উঠেছিলেন গোলাম ফারুক, সোহরাব হোসেনসহ আশপাশের সবাই। কিন্তু সেসব অগ্রাহ্য করে; পরিবার-পরিজন, সহকর্মী, স্বজন−সবার বাধা-নিষেধ উপেক্ষা করে ২৭ জন শ্রমিকনেতা শরীরে কেরোসিন ঢেলে দেশলাই বের করে আগুন ধরানোর উদ্যোগ নেন। দমকল বাহিনীর সদস্যরা ছুটে এসে পানি ছিটিয়ে তাঁদের নিবৃত্ত করেন। তারপর পুলিশ বাহিনীর সদস্যরা অনেক তৎপরতা চালিয়ে ২৭ শ্রমিকনেতার আত্মাহুতির কর্মসুচি ব্যর্থ করে দেন। এ সময় ঘটনাস্থল থেকে ভেসে আসে কান্নার আওয়াজ। এ কান্নায় মিশে ছিল অনেক বঞ্চনা, হতাশা আর ক্ষোভের সুর।
বকেয়া বেতনভাতা পাওয়ার দাবিতে খুলনার রাষ্ট্রায়ত্ত পাটকলের ২৭ জন শ্রমিকনেতা আত্মাহুতির ঘোষণা দিয়েছিলেন। সেই ঘোষণা অনুযায়ী গতকাল সোমবার ভোরে তাঁরা কাফনের কাপড় পরে ক্রিসেন্ট জুট মিলের শ্রমিক মিলনায়তনের সামনে জড়ো হন। অজু-গোসল সেরে জীবনের শেষ নামাজও আদায় করেন তাঁরা। এরপর রওনা দেন আত্মাহুতির মঞ্চের দিকে। ঘটনাস্থলে উপস্িথত রাষ্ট্রায়ত্ত স্টার জুট মিলের শ্রমিক আব্দুল মালেক (৪৮) বলেন, ‘ঘরে একমুঠ চাউল নাই। পোলা-মাইয়াগুলার পরনে কাপুড় নাই। সামনে ঈদ। এহন কেউ টাহা ধার দেতে চায় না। পরিচিত দোকানদাররাও দুর দুর কইরা তাড়াইয়া দেয়। বাকি দেয় না। কাজ হরলে মিলের কর্তৃপক্ষ বেতন দেয় না। এত না পাওয়ার মইদ্দে কি বাঁচন যায়? হেইর পিন্নে মইরা যাওয়াই ভালো।
নেতারা শরিলে আগুন দিইয়া মরতে চাইছে আমাগো মতো সাধারণ শ্রমিকদের কষ্ট সইতে না পাইররা।’ পূর্বঘোষণা অনুযায়ী খুলনার রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিক উন্নয়ন কমিটির আহ্বায়ক গাজী মো. মাসুমের নেতৃত্বে গতকাল সোমবার বেলা সোয়া ১১টার দিকে রাষ্ট্রায়ত্ত ক্রিসেন্ট, স্টার ও প্লাটিনাম জুট মিলের ২৭ জন শ্রমিকনেতা ও সাধারণ শ্রমিক ক্রিসেন্ট জুট মিলের শ্রমিক মিলনায়তনের সামনে জড়ো হয়। তাদের প্রত্যেকের পরনে ছিল কাফনের কাপড়। মাথায়ও বাঁধা ছিল কাফনের কাপড়ের তৈরি রুমাল। হাতে কেরোসিন ভরা বোতল। সেখানে জড়ো হয়ে তারা তওবা পড়ে। তওবা পড়ান আত্মাহুতিতে অংশ নেওয়া পাটকল শ্রমিক উন্নয়ন কমিটির প্লাটিনাম জুবলী জুট মিলের আহ্বায়ক মতিয়ার মুন্সি। তওবা ও মোনাজাতকালে ঘটনাস্থলে উপস্িথত পাঁচ শতাধিক শ্রমিক-কর্মচারী আত্মাহুতির প্রস্তুতি নেওয়া শ্রমিকদের ঘিরে কাঁদতে থাকে। ক্রিসেন্ট জুট মিলের প্রশাসনিক ভবনের সামনে আগে থেকেই লালসালু দিয়ে ঘিরে আত্মাহুতির মঞ্চ তৈরি করে রাখা হয়। কাফন পরা ২৭ জন শ্রমিকনেতা বেলা সাড়ে ১১টার দিকে ক্রিসেন্ট জুট মিল মিলনায়তনের সামনে থেকে মাত্র ২০০ গজ দুরে তৈরি করা আত্মাহুতির মঞ্চের দিকে এগোতে থাকেন। এ সময় তাঁদের পরিবারের লোকজনসহ সহকর্মীরা বাধা দেয়। হাত থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করে কেরোসিনের বোতল, কিন্তু কোনো বাধাই তাঁদের আটকাতে পারে না। শেষে পুলিশের সদস্যরা ওই ২৭ শ্রমিকনেতাকে ঘিরে মানবদেয়াল তৈরি করে তাঁদের নিবৃত্ত করার চেষ্টা করেন। কিন্তু তাঁরা পুলিশি বাধা পেয়েই হাতে থাকা কেরোসিন ঢেলে দেন শরীরে এবং হাতে থাকা দেশলাই বের করে আগুন ধরানোর চেষ্টা করেন। এ সময় পাশেই থাকা দমকল বাহিনীর সদস্যরা পানি ছিটিয়ে শ্রমিকদের ভিজিয়ে দিয়ে আত্মাহুতির চেষ্টা ব্যর্থ করে দেন।
মহানগর পুলিশের উপকমিশনার শাহাদাত হোসেন এ সময় হাতমাইকে শ্রমিকদের উদ্দেশে বক্তৃতা করেন। তিনি ২৭ সেপ্টেম্বরের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন, মজুরিসহ অন্যান্য দাবি পূরণে সরকারের ঊর্ধ্বতন মহলের আশ্বাসের কথা শোনান এবং কর্মসুচি স্থগিত করার অনুরোধ জানান। এরপর শ্রমিকনেতা মতিয়ার রহমান, সোহরাব হোসেন, গাজী মো. মাসুম ও আব্দুল গফফার বক্তৃতা করে উপস্িথত কয়েক শ শ্রমিককে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত কর্মসুচি স্থগিত করার ঘোষণা দেন। রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিক উন্নয়ন কমিটির যুগ্ম আহ্বায়ক কাজী গোলাম ফারুক প্রথম আলোকে বলেন, ‘ক্রিসেন্ট, স্টার ও প্লাটিনাম জুট মিলের শ্রমিক-কর্মচারীরা মিল কর্তৃপক্ষের কাছে বর্তমানে ২৫ কোটি টাকা পাবে। তিনটি মিলের মধ্যে স্টারের শ্রমিকদের অবস্থা খুবই খারাপ। তারা আগের সাড়ে ১২ সপ্তাহের বকেয়া মজুরি এখনো পায়নি। চলতি আরও ছয় সপ্তাহের মজুরি বকেয়া পড়েছে। এ অবস্থায় শ্রমিকেরা চলবে কীভাবে? এসব কারণেই আমরা আত্মহত্যা করতে চেয়েছিলাম।’ গোলাম ফারুক বলেন, মহানগর পুলিশের উপকমিশনার শাহাদাত হোসেনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে কর্মসুচি আপাতত স্থগিত করা হয়েছে। এ সময়ের মধ্যে বকেয়া বেতন না পেলে আগের কর্মসুচি চলবে। খুলনা মহানগর পুলিশের উপকমিশনার (ডিসি নর্থ) শাহাদাত হোসেন প্রথম আলোকে বলেন, ‘পাট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আনোয়ারুল ইকবালের সঙ্গে আমার কথা হয়েছে। তিনি বলেছেন, ২৭ সেপ্টেম্বরের মধ্যে শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধের চেষ্টা করা হচ্ছে। এই কথার পরিপ্রেক্ষিতে আমি শ্রমিকদের আশ্বস্ত করেছি।’ এদিকে বাংলাদেশ পাটকল সংস্থার (বিজেএমসি) খুলনা অঞ্চলের সমন্বয়কারী আর সি পাল প্রথম আলোকে বলেন, ‘২৭ সেপ্টেম্বরের মধ্যে শ্রমিকদের সব বকেয়া পরিশোধ করা হবে−এমন কোনো সিদ্ধান্ত আমার জানা নেই। পুলিশের কর্মকর্তারা কিসের ওপর ভিত্তি করে এমন কথা বলেছেন, তাও বোধগম্য নয়। তবে বকেয়া বেতন পরিশোধের বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আমাদের দেনদরবার চলছে।’


Comments
?
???
Undoutedly a Great Plan!!!
You guys are great with great hearts and money to sacrifice in this holy month of sacrifice. I also feel like you people. But I do not think solution you are suggesting is the one they need. Try to listen to the mourning people of the country. 40 millions of them are like this. These people you can see because they were able to protest since they were organised. There are millions out there who cannot say anything but die. How can you feed them by contributing some money? You may dislike me, rebuke me and say whatever you like. I know you will not excuse me for what I am going to say now. Obviously they need help, but money? I don't see they want your 10 dollar contribution. You guys are highly educated compared to them. Don't you see what they want? They want their regular salary. They want their accrued, but unpaid income to be paid by the government. It is the negligence of the government. Not only CTG and Gete-Ara Shafia but also other governments. Where is our nation's pride Adamjee Jute Mill now? It is gone for Bangla's prince. What happened to the employees there? The same fate like these jute mill workers. And Saifur Rahman is now the richest candidate in Sylhet. Who is this editor you are talking about? They are the supporters of Babor, Lalu, Pintu, Dulu, Minu, Bhulu, Saifur, Saka, and so on. Their non-profit organisation!!! Do you know what happens there? That money (more than 80%) is used for their luxury and only 20% goes (so told) to the people. Out of that 20% almost 99% will go to those Falu, Babor and so on and would be used for the party purposes. Do you people have shit heads. Just forgot within 2 years of this CTG? That's why Humayun Ahmed compared Bangladeshis with the fishes in the aquarium in terms of their memory. Did you forget that relief materials were put under the water, under toilet, under ground in the farm lands of BNP law makers. This editor is one of their active promoters. So, you will be funding a political party's election expenses. Nice proposal indeed!!!
So, I think what this 40 million starving people need is your support to press home their demands. A promise to support the needies irrespective of the party consideration. Be united and make a move worlwide to make this government and the governments of the future to listen to all Bangladeshis, ont only the rich and do not neglect the poor.
You support Foku and like and pay for their mistakes, that's not a good idea
hassan khan
valo: taka marar valo idea.
keno bedesh e apnader ki takar akal porse?
1000 $ patan na
sob salai(most bangladeshi who live in abroad) chor
where the salary goes?
the unpaid salaries of thoes people were used to buy jute by some official of BJMC. the fact is those official get regular salary.
Sayed Khan
'দরকার হলে না খেয়ে থাকব। তবু তুমি মরে যেয়ো না।’
"বাবা, আমি আর কোনো দিন কোনো কিছু নিয়ে বায়না ধরব না। দরকার হলে না খেয়ে থাকব। তবু তুমি মরে যেয়ো না।’
উপরের লাইনটি পড়ে চোখে পানি চলে এলো। একটি শিশু কিভাবে এই কথাগুলো বলতে পারে, আমার জানা নাই। অনেকেই ভাবতে পারেন, এটা আমার অতি অভিব্যক্তি। যারা এমন চিন্তা করছেন, দয়া করে তারা নীচের লেখাটুকু পড়বেন না।
প্রথমেই হাসান সাহেবকে ধন্যবাদ এই বিষয়টি সবার নজরে আনার জন্য। খবরটি টেলিভিশনে দেখার পর থেকেই মনটা খুব নরম হয়েছিল। মনে হচ্ছিল, কিসের জন্য এই বেচে থাকা, কিসের জন্য এই জীবন। মানুষ যেখানে এতটুকু খাবারের জন্য নিজের জীবনকে বাজি রাখতে পারে, সেখানে এয়ারকন্ডিশন রুমে বসে কমপিউটারের নিজের অনুভূতিকে প্রকাশ করাটাও যেন পাপ। তাই এটা নিয়ে কিছু বলতে চাইনি। কিন্তু ই-মেলার অনেক বন্ধুই ইতোমধ্যে সংগঠিত হতে শুরু করেছেন। সেটা দেখে বুকে আবারো সাহস ফিরে পেলাম। আমরা কি আসলেই কিছু করতে পারি না?
একটা হতে পারে, আমরা টাকা তুলে পাঠাতে পারি। সেটাই যদি ভালো উপায় হয়, তাহলে কিভাবে সেটা করা যেতে পারে, সেটা নিয়ে কথা বলুন। ই-মেলার একাউন্টে জমা হলেও, সেটা আমি পাঠিয়ে দিতে পারবো (সবার নামসহ)। এটুকু বিশ্বাস আমাকে আপনারা করতে পারেন।
আর যদি এর চেয়ে বড় কিছু করতে চাই, সেটারও কথা আপনারা এখানে বলুন। আমি এই পেজটি প্রথম পৃষ্ঠার রেখে দিচ্ছি যেন আপনারা চিন্তাগুলো শেয়ার করতে পারেন। অনেক তো রাজনীতি নিয়ে কথা হলো। বড় বড় পাথার হয়তো আমরা সরাতে পারবো না, কিন্তু চলুন এবারে আমরা সবাই মিলে ছোট একটি পাথর তো অন্তত সরাই।
আরেকটি অনুরোধ: এই পেজটিতে দয়া করে কেউ রাজনীতি টেনে আনবেন না। কার দোষে এটা হয়েছে সেটা টানতে গেলে সব উলট-পালট হয়ে যাবে। আমরা শুধু কিছু অসহায় মানুষকে সাহায্য করতে চাই।
ধন্যবাদ সবাইকে
Donating some fund
Dear Editor,
Wanted to encourage you for your noble move and initiative. You may setup an account or Paypal account so that everybody may donate something. Whateve small things we may contribute might be a good luck for the underpriviledged there. Few things like - giving some lump sum amount to this teenager and few of the sons and daughters of those families might be considered.
We may talk a whole year for/against each other or each others' ideologies, but at some point it'd be wonderful to see ourselves connected. And we should do that.
Best wishes for you and all.
To editor
Yes , we are with you. But whatever the system must have clarity. Please don't take it otherwise.
Great Planning...... my opinion
Great planning of Editor and all of our friends. I have 100% faith on you and will be joining with you. Please get the final solid decision at the soonest.
However, allow me with my opinion….. We may create an appropriate Bank Account named e-mela.......(as decided) in Dhaka. In that case most of the Bangladeshis will be able to reach there easily. Donation of foreign friends may be collected in the individual country level, accommodated together, and sent to the same account.
Further more, our Beloved Editor should take all steps to gain confidence of all, regarding transparency of the collection and expenditure. This is a vital issue. If we fail here, our this idle thought will not be able to proceed much. One of the options of transparency may be creating a separate column in this e-mela website, where all of us will have the scope to enter and get a clear picture of the expenditure, up to root level, of our donation....... I wish we will be successful.
__________________________________________
My Country...... my first choice.
সম্পাদক সাহেব কে আন্তরিক ধন্যবাদ।
সম্মানীয় জনাব,
অসহায় শ্রমজীবি এই মানুষ গুলির সহায়তার অভিপ্রায়ে একটি মানবিক উদ্যোগ গ্রহনের ন্যায় মহৎ সিদ্ধান্তের জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ । সমস্যার ব্যাপকতায় আপনার এ উদ্যোগ হয়তোবা সামগ্রীক কোন সফলতা লাভ করবে না, তবে খাদ্যের অভাবে আত্মহননের ন্যায় চরম পদক্ষেপ থেকে বিরত থাকার মত নুন্যতম আশার সঞ্চার করতে সক্ষম হবে। আপনার এ উদ্যোগে যে কোন প্রকার সহযোগীতা দিতে পারলে বাধিত হবো। প্রয়োজন বোধ করলে " রেষ্টোর হোপ " টাইপের স্বল্প মেয়াদি একটি কর্মপরিকল্পনা আপনার সমীপে পেশ করা যেতে পারে। আপনাকে আবারো ধন্যবাদ।
হাসান ইমাম খান,
সুইজারল্যান্ড।
_______________________________________________________________________________
# ই-মেলার সকল সদস্য/সদস্যা কে সম্মানীয় সম্পাদক সাহেবের এই মহতি উদ্যোগে সামিল হওয়ার উদাত্ব আবেদন জানাচ্ছি। #
হাসান ইমাম খান।
সুইজারল্যান্ড।
Respected Editor (Jackob Raihan)
Dear Editor:
On behalf of my organization, FORUM FOR HUMAN RIGHTS, NEW YORK, I intend to take part to help monetarily. Please let me how I can do so, and where the fund to be transfered. I profoundly believe that together we all can make a change, even though it is too little given the fact of the total needs.
Thank you sir for letting me be a part of this!!
Regards,
JACKOB RAIHAN
___________________________________________
~~ you get the same in return, if found abusive ~~
Jackob Raihan
Great. Let's see, how we can accomodate everyone. In fact, we can also send the money to your non-profit organization and then send to BD directly. I can also ask help from BD people to help us on this. Let's see, what is suitable for all of us.
Do we need to create a Bank account in Bangladesh, then send directly to that account? I think, it will be littie difficult. Rather, if we raise fund here in USA/Europe/Japan/Australia/etc and then send that money, it may be easier.
Please, let me know, which way we can move. Once we decide, I can publish that information.
Thanks a lot.
TO THE EDITOR (JR)
Dear Editor:
Zakaria Swapon,
Thank you for your reply. Fact of the matter is that it would be kind of difficult to transfer US funds from the US if you don't have a registered non profit organization registered in the US, which has the IRS's 503 (c) Certificate., however, it is possible to transfer the fund through (A) Western Union, and (B) Money Gram if the fund is less than $1000. However, per person can send up to $1000 per transaction legally. You will need to have a legitimate agent in Bangladesh who belongs to an NGO, and through that (NGO) you can distribute the collected fund.
Besides, in the US, you can collect the fund in a personal or e-mela account, and then the fund could be handed over to the Consulate Generals in three different places. Those are in NY, CA, and in Washington D.C. The Consulate General (s) may legally transfer the fund to your appointed authority in Dhaka, Bangladesh. You will have to make such arrangements with the aforementioned Consulates in USA.
I am not sure about the systems in Europe, UK, Middle East, Japan, or in Australia. Nevertheless, if you are interested to participate in these type of humanitarian activities (on behalf of E-mela) in the future, you must have a registered NGO in the US along with IRS's 503 (c) Certificate.
My organization (FORUM FOR HUMAN RIGHTS, NEW YORK) shall be interested to help you in this regard. Besides, if you prefer, I will be able to provide you the contact numbers of the persons of BANGLADESH SOCIETY OF NEW YORK Society. Moreover, I also personally know some of your Dhaka College friends residing in New York who are financially solvent to participate on these type of humanitarian activities from now on regularly. Just let me know your preferences.
Sincerely with diligent regards,
JACKOB RAIHAN
__________________________________________
~~ you get the same in return, if found abusive ~~
JackobRaihan
Please, e-mail me (zs@zswapan.com) your phone number. We will talk during this weekend, and formulate the action items.
Thanks for your help.
Thanks Mr. Editor, we are with you
We have 80 millions adults eligible for working, 40 millions have jobs; other 40 millions do something for living, but do not have a permanent or regular job. The picture we saw, these people had or have jobs, but they are not paid. In Khulna 250 thousands people lost jobs, mostly from jute mills. Many of these people came from the rural areas, started working in the industrial sites, brought their families to the city, after losing jobs, they had no where to go. We can help those families where father is unable to earn anymore, or families lost the earning persons, with some money so that they can have some foods at least, and children can go to school. If anybody can come with a plan to help the helpless families, please work with the editor, I will make my donation; from December, I will help physically also.
The biggest thing we will do investing in manufacturing thus creating jobs. Our 150 millions people are a huge market, we can manufacture to replace foreign goods; it is big, but we can do it together, we 150 millions can handle it. I have planned to start manufacturing essentials starting from coming December; we will do whatever is necessary to create jobs.
Thanks,
সম্পাদক সাহেব~~
আমি ও আপনার সাথে একমত।ওদের জন্য আমরা ও কিছু করতে চাই।আমরা ১০০% আপনাকে বিশ্বাস করি।আমার মনে হয় ফান্ডিং এর ব্যাপারে বেশি দেরি করা যাবে না।এখন কথা হল কি উপায়ে টাকা উঠাবেন?একনম্বর হল আমরা ক্রেডিট কার্ড দিয়ে টাকা দিতে পারি,অথবা আপনার ঠিকানায় ডাকে পাঠাতে পারি।আর বাংলাদেশে যারা ক্রেডিট কার্ড ব্যাবহার করেন না তারা কিভাবে দিবেন?আমি সবাইকে যার যার মতামত দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।
প্লিজ নো পলিটিক্স হেয়ার।
ছবিটি দেখুন প্লিজ.....................।
এ কিশোরের আকুতি আপনার হৃদয় স্পর্ষ করে কি ?
হাসান খান।
সম্পাদক সাহেব, আসুন দলমত নির্বিশেষে জীবন বাচাতে আমরাই শুরু করি।
সম্মানীয় সম্পাদক সাহেব,
আমরা কি পারি না অসহায় এ কিশোরের প্রানসম তার পিতা ও তার স্বপ্নকে বাচাতে নুন্যতম কোন উদ্যোগ নিতে ? অনুগ্রহ পুর্বক উদ্যোগ নিন,আমরা আপনার সাথে আছি। ধন্যবাদান্তে,
হাসান খান।
খুলনার পাটকল
সাবেক ফেরেস্তা উপদেষ্টা গিতি আরা সাফিয়া চৌধুরী খুলনার পাটকল গুলো এক ঝটকায় বন্ধ করে দিয়েছিলো। এর প্রতিবাদও বিভিন্ন স্তরের লোক করেছিলো, সম্ভবত ড জাফর ইকবালও। তখন সরকার নিজেদেরকে জাতির একমাত্র ত্রাণকর্তা মনে করতো...এবং তুখন আমরা যারা এই সরকারের বিভিন্ন কাজের সমালোচনা করি, তখন ১/১১ এর সমর্থকেরা আমাদেরকে দুর্ণীতিবাজ বলে গালাগালি দিতো ...আর আজ এখন একই সরকার দুই নেত্রীকে একত্রে বসিয়ে নিজেদের অপকীর্তি,দুর্নীতি ইত্যাদির তদন্ত না করার জন্যে একটি অংগীকার নামা নিতে চায়। হায়রে, ফকুরুদ্দিন, তুমি কার? শোনা যাচ্ছে, এই সরকারের আমলেও সরকারের শীর্য লোকদের আত্মীয় স্বজন ব্যবসা লুটিয়ে প্রচুর টাকা পাচার ও দুর্ণিতি করেছে, এরই জন্য নাকি ট্রুথ কমিশন গঠন করা হয়েছে, মাত্র কিছু টাকা ট্রুথ কমিশনে দিয়ে পার পেয়ে যাচ্ছে ...ফলে এদের নামও প্রকাশ করা হচ্ছে না।
যাই হোক, বিষয় টির মানবিক সমাধান অবশ্যই সামাজিক ফরমেটে করার উদ্যোগ নেওয়া উচিত।
To RAH
The mistake CTg is doing is giving second chance to the politicians. I am waiting for a group who will simply shoot down all the politicians & their beneficiary groups without giving any second chance.So that in future people like you will think twice to talk rubbish.
ভাই রাহ কে.........।
ক্ষনিকের জন্য আসুন না আমরা একে অপরের উপর নিজেদের অপকর্মের বোঝা চাপানোর বাকা রাস্তা ছেড়ে মাননবতার তরে সহজ ও সোজা রাস্তার খোজ করি। রাজনীতির জন্য জীবন নয়, বরং জীবনের তরে আমাদের রাজনীতির লক্ষ হওয়া উচিৎ নয় কি ? ধন্যবাদান্তে,
হাসান খান।
হাসান ভাই ...আপনের সাথে আমি একমত।
হাসান ভাই
আপনের সাথে আমি একমত।
তবে একটা কথা, আমাদের মত সাধারন জনগনেরই কিন্তু এখন এই একই দুরাবস্থা ...শুধু আমি আজকে জানতে চাই, IMF আশীর্বাদপুষ্ট সরকার প্রধান আজ কোথায়?
With 11 Billions dollars Budget & unskilled can't do much
Goverment will do whatever they can, we will do our part; please be ready to do things by mass participation in National development, we are getting ready.
Thanks,
To Mr Alom
We are with you. Just go ahead & direct us. I have a storng feeling that this e-mela can make strong contribution on the development of our country.
Shomudro, We will do togather, I am working with people
Hello Shomudra,
Thanks, We will do it, do it togather, I am working on it; we will create jobs for our people, we will bring hope and smiles. Please be ready and try to become a group, I have to finish something till december his year, then I will give up my job, go to Bangladesh and will try my best to create jobs.
Thanks again
জনাব জ, আলম কে......।
আপনার উদ্যোগের প্রতি সমর্থন ও সংহতি প্রকাশ করছি। এ ধরনের জনকল্যান মুলক কর্মকান্ডের লক্ষে আপনার প্রস্তাবিত গ্রুপ এ সামিল হওয়ার প্রত্যাশাও করি, বিধায় সর্বাজ্ঞে অনুরোধ রইলো কোন কিছুর অপেক্ষায় না থেকে অনতিবিলম্বে এ কর্মযজ্ঞের শুভসুচনা করুন। আমরা আপনার এ শুভ উদ্যোগের যে কোন সহযোগীতার জন্য প্রস্তুত আছি। ধন্যবাদান্তে,
Thanks Hassan Khan, I am working on this, we will do it
Hello Hassan Khan,
We will do it together, working on it. Glad that many of us started understanding that we have to do things, we cannot sit and wait that someday somebody will do it. My mind in Bangladesh, I have a commitment and a deadline, or I will be in bangladesh yesterday, hope inshAllah evrything goes well December is the time I will start. I have a picture of the day when they closed People's Jute mill in khulna, I was hurt on the day Adamjee was closed.
Thanks again.
কোথাও কেউ নেই, আমরা আছি এবং আমরা থাকবো...।
কোথাও কেউ নাই, তাই খোজ করে লাভ নাই, আমরা সর্বহারারা আছি এবং মরে বেচে যে কোন ভাবেই হোক আছি এবং থাকবো, এবং আমরাই আমাদের নিয়ে ও তরে বেচে বর্তে থাকবো। ভাল থাকুন।
Thanks for your initiative.
Thanks for your initiative. It's us who have to do something for these helpless people.
It's very sad to see and
It's very sad to see and read.
Dear Mr. Editor, thank you for your diligent effort to keep the board/web link live and let people of different ideas express different opinions. We appreciate your favor. Now one more thing. We know that it's tough and you are involved with full time job like us, but still, if possible, you may initiate some other social contribution as well, (since you might have better social networks than most of us). May be you can think of some fund rising, or indicate such good charity organization and ensure that these misfortune people can get some help from expatriates?
May Allah bless us all and our BD.
I saw the picture, could not hold my tears
I have a colored picture taken during the closing of People's Jute mill in khulna, a small school girl was crying with her classmates. Their school was located inside the jute mill, so the school was closed too. I tried to lease closed jute mill to bring back the workers, unfortunately, I was not able to do it. I am planning again, after december I will try again, if you people can participate, be ready.
This is situation of the people who had/has job, what is happening with 40 millions without or with parttime jobs?
ই-মেলার সকল বন্ধুরা............।।
ছবিতে অসহায় এই কিশোরের আকুতি শুনুন।
আমি বাক রুদ্ধ, আমাকে ক্ষমা করবেন,
হাসান খান।
টু হাসান
হাসান ভাই আমিও আপনার মতো বাক রুদ্ধ, খুব কষ্ট হচ্ছে। অবশ্যি পারি আমরা তাদের সাহায্য করতে; যদিও জানিনা এ ধরনের কোন ফান্ড আছে কি না ! আমি আপনার এ উদ্দোগের প্রতি সম্মান জানাচ্ছি এবং সাহায্য করতে প্রস্তুত আছি।
ধন্যবাদ।