
নতুন খতিবকে নিয়ে শুক্রবার আবার জুতোজুতি হয়েছে বায়তুল মোকাররমে। খতিবের বিরোধিতাকারীদের পরে পিটিয়ে মসজিদ থেকে বের করেছে মুসল্লীরা।
শুক্রবার দুপুর পৌনে একটার দিকে নতুন খতিব সালাউদ্দিন আহমেদ খুতবা পড়াতে শুরু করলে এক দল মুসল্লী উঠে প্রতিবাদ শুরু করেন। তারা ইমামকে লক্ষ্য করে জুতা ছুড়তে শুরু করেন। এক পর্যায়ে আরেক দল মুসুল্লি তাদের বাধা দেয়। দুই পক্ষের মধ্যে শুরু হয়ে যায় হাতাহাতি ও জুতোজুতি।
এরপর বিক্ষোভকারীদের মারতে মারতে মসজিদ থেকে বের করে দেয়া হয়। মসজিদের ভেতরে কিছুটা স্বাভাবিক পরিবেশ ফিরে এলে নতুন খতিব নামাজ পড়ানো শুরু করেন।
এর আগে নতুন খতিব খুতবা পড়াতে শুরু করার আগে ভারপ্রাপ্ত খতিব নুরুদ্দিন খান তাকে পরিচয় করিয়ে ঘোষণা দেন, এখন থেকে মসজিদে নতুন খতিবের নেতৃত্বেই নামাজ হবে।
মসজিদ থেকে বের করে দেয়ার পরে বিক্ষোভকারীরা বায়তুল মোকাররমের উত্তর গেটে অবস্থান নিয়ে রাস্তার ওপরে হাফেজ মাওলানা মুফতি আবদুল্লাহর ইমামতিতে নামাজ পড়েন। নামাজের মুফতি আবদুল্লাহ দাবি করেন, নতুন খতিবের পিছনে নামাজ হবে না। নামাজ শেষে তারা নতুন খতিবের অপসারণ দাবি করে জুতা নিয়ে বিক্ষোভ মিছিলও করেন।
মসজিদের বাইরে বিক্ষোভকারীদের কয়েকজন নিজেদের মাওলানা ফজলুল হক আমিনীর অনুসারী বলে দাবী করে। আগের শুক্রবারও জুম্মার নামাজে একই কারণে জুতোজুতি হয়।
ইদ্রিস হোসেন নামের যাত্রাবাড়ীর একটি মাদ্রাসার ছাত্র বলেন, "আমি নতুন খতিবকে চিনি না। তবে আমিনী হুজুর বলেছেন, তার নামাজ পড়ানোর যোগ্যতা নেই। তাই আমি মিছিল করতে এসেছি।"
এ প্রসঙ্গে জানতে চাওয়া হলে ফজলুল হক আমিনী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, 'আমি কাউকে পাঠাই নাই। বিক্ষোভ করার জন্যেও কাউকে নির্দেশ দেই নাই।'
তিনি বলেন, "আমি শুনেছি, নতুন খতিব আটরশির মুরিদ। কিন্তু আটরশি একটি বিতর্কিত স্থান। তাই তার কোন মুরিদের জাতীয় মসজিদের খতিব হওয়া উচিত নয়।"
আমিনী আরো বলেন, "যেহেতু নতুন খতিবের বিরুদ্ধে অভিযোগ ও বিতর্ক রয়েছে, অতএব সরকারের উচিত, বিভিন্ন নামী মাদ্রাসার আলেমদের নিয়ে কমিটি গঠন করা। এই কমিটিই খতিব নির্ধারণের বিষয়টি সমাধান করে দেবে।
"ঘটনা যাই হোক, মসজিদের মধ্যে জুতা মারা, মারামারি করা অত্যন্ত নিন্দনীয় কাজ। এটা সমর্থন করা যায় না।"
মিছিলে অংশগ্রহণকারীরা বেশিরভাগই ঢাকার আশেপাশের কওমী মাদ্রাসা থেকে এসেছে বলে জানিয়েছে। তাদের বয়স ১৫ থেকে ২৫ এর মধ্যে। তারা নতুন খতিব সালাউদ্দিনের বিরুদ্ধে ছাপানো লিফলেট বিতরণ করে।
বর্তমান খতিবের পক্ষের একজন মোশতাক আহমেদ বলেন, "আমি একজন সাধারণ মুসল্লী। মসজিদের ভিতরে বিশৃঙ্খলা হওয়ায় গণ্ডগোল সৃষ্টিকারীদের বের করে দেয়া হয়েছে।"

Comments
Kick Jamat, Wahabi & Khareji Moulovi....
Wahabi, Khareji mane jara koumi madrashai pore orthat jader hujur o ostad Mufti Aminir moto tout, Munafeq, ajider bongshodhor, Islamer oshantokari and Jamater Islam theke Musalmander khub Shabdhan thakte hobe.
Karbalai Ajid bolsilo, taratari Hussain (rh) k jobai koro, asorer namajer shomoi chole jacche, chinta korun koto boro namaj adaikari, Rasuler natnike jobai kore asorer namaj jamate adai korese. Shei ajider bongshodhorerai ajker Amini-Nijamir munafiq gordhov onusharira mosjide juta mere rastar napak jaigai lok dekhano jummar namaj adai korlo.
Shantir islam ekmatro Pir-Aulia-Sufi-Darbeshrai valobashar maddhome kayem korechen, Nijami-Aminirr moto khareji wahibir Jangi kajer moddho diye asheni. So shobai shabdhan thakun eder kas theke. Wahabi-Khareji-Jamati jekhanei dekhun shekhanei taderke thuthu mere grina prokash korun.... karon ere islamer no. 1 shotru.
Wahabi, Khareji and Jamati
Wahabi, Khareji and Jamati are also Jangi Group. Everybody should hate them and avoid them socially,,,,,,,,,,,,,,, all of them are criminal like Ajid of Karbala.
Etai amader porichoy
Amra kon doroner muslim eta tar ekta nomuna matro . Jara islamke nijeder bap dadar shompod mone kore tader kase er beshi asha kora jay na.
Completing their "Sunnah", just Baitul Mukarram style!
Now we got a glimpse of our Mushallis in Baitul Mukarram. They are doing their "Sunnah" part.
রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত
পুরো ব্যাপারটি-ই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত।আগের খতিবের একটি বিশেষ রাজনৈতিক দলের প্রতি সমর্থন ছিল।তবে মসজিদের ভেতরে আরেক মুসলমানকে জুতো মারা এবং খতিবকে অপমান যারা করছে সেই সব তথা কথিত মুসলমান নামধারীদের কান ধরে টিভির সামনে বসিয়ে প্রশ্ন করা উচিত গাজায় এভাবে মুসলমানদের হত্যা করার কারণ কী ? প্যালেষ্টাইনে যেখানে ২১ দিন ধরে নির্বিচারে মুসলিম নারী,শিশু এবং যুবক-বৃদ্ধকে হত্যা করা হচ্ছে,তখন জাতীয় মসজিদে মুসলমান মুসলমানকে জুতা মারছে।মুসলমানদের বড় শত্রু কী এখন মুসলমানরা-ই?আর তার ষোল আনা সুযোগ নিচ্ছে ইসলামের শত্রুরা?খতিবের যোগ্যতা নিয়ে অভিযোগ থাকলে তা জানানোর কী অন্য কোনো উপায় নেই?
আল্লাহর ঘড়ে জুতা মারামারি, আল্লাহ ও সইবেন না!
আল্লাহর ঘড়ে জুতা মারামারি, আল্লাহ ও সইবেন না!