মৃত্যুর ৬৭ বছর পর রবীন্দ্রনাথের হাতে লেখা চিঠি

kabir0202's picture
Posted by
kabir0202
Thursday, February 12, 2009 - 1:08am BST

Image বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নিজ হাতে লেখা ছয় পাতার একটি চিঠি পাওয়া গিয়েছে উত্তরাঞ্চলের নওগাঁ জেলার আত্রাই উপজেলার পতিসর গ্রামে। তার মৃত্যুর ৬৭ বছরেরও বেশি সময় পরে পতিসরের এক রবীন্দ্র ভক্তের উদ্যোগে এই অমূল্য চিঠিটি পাওয়া যায়।

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রবীন্দ্রনাথ কাচারিবাড়ি জাদুঘরের তত্ত্বাবধানকারী নাহিদ সুলতানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পতিসর গ্রামের বাসিন্দা কবেজ আলী মণ্ডলের ছেলে নজরুল ইসলামের কাছে এই চিঠিটি ছিল। তিনি মৃত্যুর কিছুদিন আগে চিঠিটি ওই গ্রামের একজন রবীন্দ্রনাথ ভক্তের কাছে দিয়ে যান।"

তিনি জানান, আগামী রোববার চিঠিটি আনুষ্ঠানিকভাবে সংগ্রহ করার জন্য এটি বর্তমানে যার কাছে আছে, তাকে চিঠি দেয়া হবে।

নওগাঁ প্রতিনিধি এই চিঠির সংগ্রাহক ও পতিসর রবীন্দ্র সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এম মতিউর রহমানের বরাত দিয়ে জানান, রবীন্দ্রনাথের বজরার পাচক কাবেজ আলী মণ্ডলের কাছে চিঠিটি ছিল। তার মৃত্যুর আগে ছেলে নজরুল ইসলামের কাছে চিঠিটি দিয়ে যান। এরপরে পাঁচ-ছয় মাস আগে নজরুল ইসলাম চিঠিটি মতিউরের কাছে দেন।

মতিউর জানান, এরপরে তিনি চিঠির হাতের লেখাটি রবীন্দ্রনাথের নিজের কি না তা নিশ্চিত হওয়ার জন্য বগুড়ার সাংবাদিক হাসিবুর রহমান বিলুর সহায়তায় চিঠিটি নাহিদ সুলতানার কাছে পাঠান। নাহিদ সুলতানা নিশ্চিত করেন যে, হাতের লেখাটি রবীন্দ্রনাথ ঠাকুরের নিজের।

চিঠিতে রবীন্দ্রনাথ প্রাপককে জানিয়েছেন, তার কাছে নিজের কোন ছবি নেই, যা প্রাপক চেয়ে পাঠিয়েছিলেন। তবে চিঠির কোথাও প্রাপকের নাম উল্লেখ করা নেই।

এছাড়া চিঠিতে তিনি নিজের ছেলেবেলা, বিদেশ থাকা, পত্রিকার সম্পাদক থাকার সময় ও দাম্পত্য জীবনেরও কিছু কথা বর্ণনা করেছেন।

নাহিদ সুলতানা জানান, এই চিঠিতে রবীন্দ্রনাথ নিজের জন্ম তারিখ ১৮৬১ সালের ৬ মে উল্লেখ করেছেন। তবে আসল জন্ম তারিখ ৭ মে বলে মনে করেন নাহিদ। রবীন্দ্রনাথ মধ্যরাতের পরে জন্মগ্রহণ করেন বলে তিনি জানান।

বাংলাদেশ প্রতœতত্ত্ব বিভাগের মহা পরিচালক মোহাম্মদ আব্দুল খালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে টেলিফোনে জানান, তিনি এই চিঠির বিষয়ে টেলিফোনে শুনেছেন। তবে এই ব্যাপারে আনুষ্ঠানিকভাবে তিনি কোন চিঠি পাননি।

চিঠিটি বর্তমানে হাসিবুর রহমান বিলুর কাছে আছে।

Comments

chris.lee712's picture

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রবীন্দ্রনাথ কাচারিবাড়ি জাদুঘরের তত্ত্বাবধানকারী নাহিদ সুলতানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পতিসর গ্রামের বাসিন্দা nashville hotels কবেজ আলী মণ্ডলের ছেলে নজরুল ইসলামের কাছে এই চিঠিটি ছিল। তিনি মৃত্যুর কিছুদিন আগে চিঠিটি ওই গ্রামের একজন রবীন্দ্রনাথ ভক্তের কাছে দিয়ে যান।"

তিনি জানান, আগামী রোববার চিঠিটি আনুষ্ঠানিকভাবে সংগ্রহ করার জন্য এটি বর্তমানে যার কাছে আছে, তাকে চিঠি দেয়া হবে।

নওগাঁ প্রতিনিধি এই চিঠির সংগ্রাহক ও পতিসর রবীন্দ্র সাহিত্য extended stay hotels পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এম মতিউর রহমানের বরাত দিয়ে জানান, রবীন্দ্রনাথের বজরার পাচক কাবেজ আলী মণ্ডলের কাছে চিঠিটি ছিল। তার মৃত্যুর আগে ছেলে নজরুল ইসলামের কাছে চিঠিটি দিয়ে যান। এরপরে পাঁচ-ছয় মাস আগে নজরুল ইসলাম চিঠিটি মতিউরের কাছে দেন।

মতিউর জানান, এরপরে তিনি চিঠির হাতের লেখাটি রবীন্দ্রনাথের নিজের কি না তা নিশ্চিত হওয়ার জন্য বগুড়ার সাংবাদিক হাসিবুর রহমান বিলুর সহায়তায় last minute hotels চিঠিটি নাহিদ সুলতানার কাছে পাঠান। নাহিদ সুলতানা নিশ্চিত করেন যে, হাতের লেখাটি রবীন্দ্রনাথ ঠাকুরের নিজের।