মলম পার্টির খপ্পরে এটিএনের ক্যামেরাম্যান

kabir0202's picture
Posted by
kabir0202
Sunday, March 22, 2009 - 1:05am BST

মলম পার্টির খপ্পরে এটিএনের ক্যামেরাম্যান

- বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার ক্যামেরাম্যান দীপক সূত্রধর (২৫) শনিবার রাতে মলম পার্টির খপ্পরে পড়েন।

এ সময় ছিনতাইকারীরা মারধর করে তার দু'টি মোবাইল ফোন সেট, ল্যাপটপ কম্পিউটার ও নগদ টাকা নিয়ে যায়। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপতালে প্রাথমিক চিকিৎসা নেন।

হাসপাতালে দীপক সূত্রধর সাংবাদিকদের জানান, রাত সাড়ে ১০ টার দিকে তিনি এটিএন বাংলা কার্যালয় থেকে বের হয়ে বাসায় যাওয়ার জন্য একটি সিএনজি অটোরিকশা ভাড়া নেন। এফডিসি'র সামনে দিয়ে যাওয়ার সময় হঠাৎ গাড়ি বন্ধ হয়ে যায়। এ সময় ৩/৪জন ছিনতাইকারী গাড়িতে ঊঠে তাকে কিল-ঘুষি এবং চোখে মুখে মলম লাগিয়ে দেয়। এ অবস্থায় আবারও গাড়ি চলতে থাকে। এররপর হাইকোর্টের সামনে তাকে ফেলে রেখে চলে যায় তারা।

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

ছিনতাইকারীরা তার একটি ল্যাপটপ, দুইটি মোবাইল ফোন সেট এবং বেশ কিছু টাকা নিয়ে যায় বলেও জানান দীপক।