বিশ্বকাপ আয়োজনের অধিকার হারালো পাকিস্তান

kabir0202's picture
Posted by
kabir0202
Saturday, April 18, 2009 - 1:36am BST

Image

বিশ্বকাপ আয়োজনের অধিকার হারালো পাকিস্তান

দুঃসময়ের ভেতর দিয়ে যাওয়া পাকিস্তান ক্রিকেটের জন্য বিরাট এক দুঃসংবাদ। আগামী বিশ্বকাপ আয়োজনের অধিকার হারিয়েছে তারা। শুক্রবার দুবাইয়ে নির্বাহী বোর্ডের সভায় পাকিস্তানের 'অনিশ্চিত নিরাপত্তা পরিস্থিতি'র কারণে এই সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার সঙ্গে পাকিস্তানও সহ-আয়োজক ছিল ওয়ানডের সবচেয়ে আকর্ষণীয় টুর্নামেন্টটির।

গত মাসে লাহোরে শ্রীলঙ্কান ক্রিকেটারদের ওপরে হামলার পর থেকেই পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন অনিশ্চয়তার মধ্যে পড়ে যায়। ২০১১ সালের শুরুতে অনুষ্ঠেয় বিশ্বকাপ তারা আয়োজন করতে পারবে কিনা সেটাও হয়ে পড়ে প্রশ্নবিদ্ধ। এমনিতেই অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকাসহ বেশ কয়েকটি দেশের আপত্তির কারণে গত বছর চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে হতে পারেনি। এবার ক্রিকেটের সবচেয়ে বড় আসর বিশ্বকাপও সরে এলো সেখান থেকে।

শুক্রবার সভাশেষে এ প্রসঙ্গে আইসিসি'র প্রেসিডেন্ট ডেভিড মরগ্যান হতাশার সুরে জানিয়েছেন, "এটা খুবই হতাশাজনক এক সিদ্ধান্ত। তবে আমাদের এক নম্বর অগ্রাধিকার হলো নিশ্চয়তা সৃষ্টি করা। এবং একটি নিরাপদ ও সফল টুর্নামেন্টের জন্ম দেয়া।" পাকিস্তানে যে টুর্নামেন্টটা নিরাপদে হওয়া প্রায় অসম্ভব সেটাও জানিয়ে দিয়েছেন তিনি।

Comments

kabir0202's picture

বিশ্বকাপ ক্রিকেটের দুটি কোঃ ফাইনাল ও উদ্ভোদনী ম্যাচ হবে বাংলাদেশ

বিশ্বকাপ ক্রিকেটের দুটি কোঃ ফাইনাল ও উদ্ভোদনী ম্যাচ হবে বাংলাদেশে।
২০১১ সালের বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী ম্যাচ ও দুটি কোয়ার্টার ফাইনাল বাংলাদেশে অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার মুম্বাইয়ে অনুষ্ঠিত বিশ্ব ক্রিকেটের আয়োজক কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
২০১১ সালের ১৮ ফেব্রুয়ারি বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠান হবে বাংলাদেশে। এছাড়া বাংলাদেশের দুটি মাঠে আটটি ম্যাচ অনুষ্ঠিত হবে। বিশ্বকাপের অপর আয়োজক ভারতের আটটি ভেন্যুতে হবে ২৯টি এবং শ্রীলঙ্কার তিনটি মাঠে ১২টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
সভায় টুর্নামেন্টের সচিবালয় লাহোর থেকে মুম্বাইয়ে স্থানান্তর করার সিদ্ধান্ত হয়। পাকিস্তানের ব্যাংকার সালমান ভাটের বদলে ভারতের বিসিসিআইয়ের প্রধান প্রশাসনিক কর্মকর্তা রত্মাকর শেঠিকে টুর্নামেন্টের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
আইসিসির ভাইস প্রেসিডেন্ট শারদ পাওয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তা (অপারেশন ও প্ল্যানিং) মাহবুব আলম, ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব এন শ্রীনিবাসন এবং শ্রীলঙ্কার দুলেপ মেন্ডিস ও শেঠি উপস্থিত ছিলেন।

kabir0202's picture

পাকিস্তানের ১৪ ম্যাচ বাংলাদেশে হওয়ার সম্ভাবনা বেশী।

পাকিস্তানের ১৪ ম্যাচ বাংলাদেশে হওয়ার সম্ভাবনা বেশী।
সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য আইসিসির প্রতি জোর দাবি জানিয়েছেন পাকিস্তানের ক্রীড়ামন্ত্রী পীর আফতাব শাহ জিলানি। কিন্তু তাঁর এই দাবি পাত্তা পাওয়ার কোনো সম্ভাবনা নেই। ২০১১ বিশ্বকাপের কোনো ম্যাচ পাকিস্তানের হবে না এটা নিশ্চিত।
একটি সেমিফাইনালসহ মোট ১৪টি ম্যাচ হওয়ার কথা ছিল পাকিস্তানে। পাকিস্তানের বদলে এই ম্যাচগুলো এখন কোথায় হবে সেটা ঠিক হবে ২৯ এপ্রিল স্থানীয় আয়োজক কমিটির সভায়। তবে পাকিস্তান ইঙ্গিত দিয়েছে, তাদের কোনো ম্যাচ তারা ভারতে গিয়ে খেলতে রাজি নয়। আর হামলার কারনে শ্রীলংকায় গিয়ে খেলার সম্ভাবনাও কম।