বিশ্বের সবচে’ প্রভাবশালী ব্যক্তি ক্রিস্টোফার পুল, 4chan.org অনলাইন কমিউনিটির প্রতিষ্ঠাতা

kabir0202's picture
Posted by
kabir0202
Tuesday, April 28, 2009 - 4:07am BST

Image

বিশ্বের সবচে’ প্রভাবশালী ব্যক্তি ক্রিস্টোফার পুল, ওবামা ৩৭তম, বায়তুল্লা মেহসুদ চতুর্থ
টাইম ম্যাগাজিনের জরিপ

বারাক ওবামা কিংবা দালাইলামা নন, টাইম ম্যাগাজিনের দৃষ্টিতে বিশ্বের সবচে প্রভাবশালী ব্যক্তি ক্রিস্টোফার পুল। ক্রিস্টোফার 4chan.org অনলাইন কমিউনিটির প্রতিষ্ঠাতা। আর আশ্চর্য হলেও সত্য, শীর্ষ ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় চার নম্বরে আছেন পাকিস্তানের তেহরিক-ই-তালেবানের প্রধান বায়তুল্লাহ মেহসুদ। তালিকায় দ্বিতীয় অবস্থানে আছেন মালয়েশিয়ার বিরোধী দলীয় নেতা আনোয়ার ইব্রাহিম, তৃতীয় অবস্থানে রিক ওয়ারেন এবং পঞ্চম অবস্থানে আছেন গুগলের ল্যারি ব্রিলিয়ান্ট। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার অবস্থান ৩৭তম এবং তিব্বতের ধর্মীয় নেতা দালাইলামার ৬১তম। ১০০ জনের তালিকায় আরো আছেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী এবং বিশ্বের সবচে’ কম দামি গাড়ি ন্যানো উৎপাদক কোম্পানির মালিক রতন টাটা। তবে ১০০ জনের মধ্যে স্থান হয়নি ভারতের শীর্ষ ব্যবসায়ী মুকেশ আম্বানির। গতকাল ইন্টারনটে টাইম ম্যাগাজিন এই তালিকা প্রকাশ করে। টিওআই