"কাজী নজরুল ইসলামের কবিতা"

kabir0202's picture
Posted by
kabir0202
Friday, May 1, 2009 - 5:01am BST

Image

"কাজী নজরুল ইসলামের কবিতা"

জাগো অনশন-বন্দি, ওঠো রে যত
জগতের লাঞ্ছিত ভাগ্যহত!
যত অত্যাচারে আজি বজ্র হানি
হাঁকে নিপীড়িত-জন-মন-মথিত বাণী,
নব জনম লভি অভিনব ধরণী
ওরে ওই আগতু

আদি শৃঙ্খল সনাতন শাস্ত্র-আচার
মূল সর্বনাশের, এরে ভাঙিব এবার।
ভেদি দৈত্য-কারা
আয় সর্বহারা!
কেহ রহিবে না আর পর-পদ-আনতু

কোরাস:
নব ভিত্তি ’পরে
নব নবীন জগৎ হবে উত্থিত রে!
শোন্ অত্যাচারী! শোন্ রে সঞ্চয়ী!
ছিনু সর্বহারা, হব সর্বজয়ী।

ওরে সর্বশেষের এই সংগ্রাম-মাঝ
নিজ নিজ অধিকার জুড়ে দাঁড়া সবে আজ!
এই ‘অন্তর-ন্যাশনাল-সংহতি’ রে
হবে নিখিল-মানব-জাতি সমুদ্ধতু
(‘অন্তর-ন্যাশনাল সঙ্গীত’: ফণি-মনসা, ১৩৩৪)