ছোটো বেলা থেকে শুনে আসছি ৭ই নভেম্বর বিপ্লব এবং সংহতি দিবস।কিন্তু কিসের বিপ্লব এবং কিসের সংহতি তা আজো পরিষ্কার হয় নি।বিভিন্ন বই পড়ে এবং বিজ্ঞজনদের লেখা পড়ে যা জেনেছি তা হলো এদিন বাংলাদেশ সেনা বাহিনীর সৈনিকরা কর্ণেল তাহেরের নেতৃত্বে কর্ণেল খালেদ মোশাররফের হাতে বন্দী জিয়াঊর রহমানকে মুক্ত করে নিয়ে আসে।তারা খালেদ মোশাররফকে নির্মমভাবে হত্যা করে এবং জিয়াঊর রহমানকে ক্ষমতায় বসায়।তাদের শ্লোগান ছিল,সিপাহীরা ভাই,ভাই/অফিসারদের রক্ত চাই। এখানে বিপ্লবের কী হলো তা আজো বুঝি নি।
বাস্তবতা হলো ১৯৭৫ সালের ১৫ আগষ্ট সেনাবাহিনীর তথাকথিত সূর্যসন্তানেরা শেখ মুজিবকে সপরিবারে হত্যা করে রাষ্ট্র ক্ষমতা দখল করে জতির পিতার আজীবন সঙ্গী কুচক্রী খন্দকার মোশতাকের নেতৃত্বে।শেখ মুজিবের হত্যাযজ্ঞ এবং কতিপয় মেজরদের ক্ষমতা দখল মেনে নিতে পারেনি সেনাবাহিনীর অনেক সিনিয়র অফিসারবৃন্দ।তলে তলে প্রস্তুতি চলে।এবছরই ৩ নভেম্বর পাল্টা অভ্যূত্থান ঘটান মুক্তিযুদ্ধের কে ফোর্সের অধিনায়ক কর্ণেল খালেদ মোশাররফ।তার ক্যূ'র খবর পাওয়ার সাথে সাথে পূর্ব পরিকল্পনা অনূযায়ী জাতিকে রাজনৈতিকভাবে নেতৃত্বহীন করার জন্য মোশতাক কাপুরষের মতো হত্যা করে জ়েলে আটক বাংলাদেশের মুক্তিসংগ্রামের নেতৃত্বদান কারী চার মহান নেতাকে।খালেদ মোশাররফ আর্মীর চীফ অফ স্টাফ জিয়াঊর রহমানকে আটক করে। সেই সাথে বিশ্বাসঘাতক মোশতাকের সূর্য সন্তানদের ও আটক করা হয়। কিন্তু তার এই অভ্যূত্থানকেও মেনে নিতে পারেনি কেউ কেউ। তারা জ়োট পাকাতে থাকে।
এদিকে অফিসারদের এই ক্যূ ,পালটা ক্যূ'র কারণে অনেক সাধারণ সৈনিক প্রাণ হারায় এবং বাংলাদেশ স্বাধীন হওয়ার মাত্র চার বছরের মধ্যে সেনাবাহিনীতে দেখা দেয় চরম বিশৃংখলা।সাধারণ সৈনিকদের এই অসন্তোষের সাথে সমাজতান্ত্রিক ধারণার একটা যোগ -সাজস ঘটিয়ে আরেকটি অভ্যূত্থানের পরিকল্পনা করছিলেন কর্নেল তাহের।যুদ্ধে পঙ্গু হলেও মনোবল ভাঙ্গেনি তার।সেনাবাহিনীতে থেকেও সমাজতআন্ত্রিক বিপ্লবের স্বপ্ন দেখতেন।ক্যান্টনমেন্টে যেয়ে গোপনে সৈনিকদের নিয়ে এই অভ্যূত্থানের পরিকল্পনা চলছিল।কর্নেল খালেদ মোশাররফের ক্যূ,র পরদিনই অপরিণামদর্শীর মতো কাজ করেন তার ভাই রাজনীতিক রাশেদ মোশাররফ এবং তাদের মা।তারা আওয়ামী লীগের নামে খালেদ মোশাররফের ক্যূ'র সমর্থনে রাজপথে মিছিল করে।আর এ ঘটনাকেই ব্যবহার করে খালেদ মোশাররফের অভ্যূত্থানকে ভারতীয় যড়যন্ত্র আখ্যা দিয়ে সিপাহীরা ভাই ভাই,অফিসারদের রক্ত চাই-শ্লোগান দিয়ে ৭ নভেম্বর রাস্তায় নামে তাহেরের নেতৃত্বে সিপাহীরা। তারা ট্যাংকের পেছনে বেঁধে রাস্তায় ছেঁচড়িয়ে হত্যা করা মুক্তিযুদ্ধের কে ফোর্সের অধিনায়ক চিরকালীন ভারত বিরোধী খালেদ মোশাররফকে, ভারতীয় দালাল আখ্যা দিয়ে।
তাহের জেল থেকে উদ্ধার করে নিয়ে আসেন জিয়াউর রহমানকে। কিন্তু জিয়া ক্ষমতায় এসে তাহেরের সমাজতন্ত্রের স্বপ্ন গুঁড়িয়ে দেন। সমাজতন্ত্র নিয়ে জিয়ার আদৌ মাথা ব্যাথা ছিল না।তার লক্ষ্য ছিল ক্ষমতা।তাহেরকে ভবিষ্যতে পথের কাঁটা মনে করে সরিয়ে ফেলার সিদ্ধান্ত নেন জিয়া।সেনাবাহিনীর শৃংখলা ভঙ্গের অভিযোগ এনে তাহেরকে ফাঁসিতে ঝুলিয়ে দেন জ়িয়া।১৯৭৫ এর ১৫ আগষ্ট থেকে ৭ নভেম্বর পর্যন্ত বাংলাদেশের সেনাবাহিনীতে যা ঘটেছিল তাকে আর্মীর ক্ষমতা দখল ছাড়া আর কিছু বলে অভিহিত করার সুযোগ নেই।এখানে বিপ্লব হলো কোথায়?
ক্ষমতা দখলের জন্য সেনাবাহিনীর উচ্চাভিলাষী কিছু অফিসারদের পারস্পরিক হানাহানি এবং নিষ্ঠুর হত্যাকান্ডকে বিপ্লব বলা চরম মূর্খতা ছাড়া আর কিছু নয়।বিপ্লব,বিদ্রোহ আর অভ্যূত্থান তিনটি ভিন্ন জিনিস। আর ৭ নভেম্বরকে সংহতি দিবস বলারও কোনো কারণ নেই,এদিন কার সাথে কার সংহতি হয়েছিল?জনগণের সাথে সিপাহীদের?১৫ আগষ্টের পর হতে সেনাবাহিনীতে যা হচ্ছিল জনসাধারণের পক্ষে জানা সম্ভবই ছিল না কী সব ঘটছে।জনগণ ছিল নীরব দর্শক।আর সিপাহীদের সংহতি?তা যে হয়নি তা তো বলাই বাহুল্য।কারণ,জিয়ার বিরুদ্ধে একের পর এক ক্যূ হয়েছে এবং শেষ পর্যন্ত ১৯৮১ সালের মে মাসে শেষ সামরিক অভ্যূত্থানে নিহত হলেন জিয়া।৭ই নভেম্বর এবং এর পূর্বে সেনাবাহিনীতে ঘটে যাওয়া এসব ক্যূ,পাল্টা ক্যূ ছিল সামরিক বাহিনীর ক্ষমতা দখলের প্রচেষ্টা যা মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে গড়ে উঠা বাংলাদেশ সেনাবাহিনীর জন্য একটি লজ্জাজনক অধ্যায়।একে বিপ্লব,সংহতি ইত্যাদি বিশেষণের মাধ্যমে মহিমান্বিত করার চেষ্টা নির্লজ্জ মিথ্যাচার ছাড়া আর কিছু নয়।
সৌরভ কামাল,লন্ডন,ইংল্যান্ড


Comments
BD could be another Sikim
Sikim was another independent country in this Globe. If you read the History of Sikim, you would find Lot's of similarity between the situation in Bangladesh & Sikim.
Khaled Mosarof mother & Sister were among those people who brought procession (micil) to street on behalf of Indian Embassy . Col. Taher was another Indian set-up of Indian secret service to divide BD army .
Sheikh Mujib demand for immediate withdrawal of Indian Army after returning to BD from Pakistan made Indian Army and Indira ghandi upset. There were big number of Indian secret service agent in Bangladesh Secretariat (Shocibaly) right after independent. BD was running by Indian intelligence agency after independent. Shaikh Mujib send all these Indian officer who were virtually running our all different Secretariat in Bangladesh.
Jasod Gono Bahini was formed by India to weaken Shaik Mujib power and indirect control over Bangladesh.
It was out political leader failure to have 7Th November. There were virtually no political leader left after Shaik Mujib, Tajuddin & Najrul Islam to Lead the country or at least courage to say the right thing. Tofayed Ahmed said in interview with BBC right after Shikh Mujib death that Nomrud has died. It was competition among politician at that chaotic time who can proof that he was very good friend of India after Kondoker Mustak (another foreign colberator).Col Taher tried to kill 2 bird with one stone. Taher thought that it would be easier to divide/weaken BD army throgh a freedom fighter, Zia who was under house arrest at that time. But history goes it own way....
7 November
It was nothing but the continuation of snatching the governing power by the then-army officers which was started in 15 Aug, 1975. Even in a verdict passed on August 30, 2005 the Dhaka High Court declared the seizures of power by military coups between 1975 and 1979, including Zia's military regime as unlawful and unconstitutional.
Zia rewarded the murderers of Sheikh MuJib & 4-other national leaders & ruthlessly treat the forces & political opponents to save his regime. But so sad that he fell victim at the end. It's true that he gained popularity in the 1st-half of his ruling as people was hopeless to see the ugly fighting for power. It's also true that he revoked the ban on Jamat politics which was so frustrating from a FF. It seems he was crazy about power...so ambitious & clever. Even murderer Rashid can realise now who was the real beneficiary of 15Aug!!! So to me 7 November could be a great revolution for them not for freedom fighters & public.. Anyway, our country never expect that type of 'revolution' any more.
7 november
Zia took the chance, as he was a cool brain killer, he killed Col. Taher afterwards to make his power clean.....basically 07 th nov is nothing but a festival of killing of real freedom fighters.....
The real revolution
At the end of the day it is true what you about the events in 1975. But the day is established as an important day as it was the birth of nationalistic political regime, which is BNP. If BNP were not to exist no one would know if the day exists. At the end of the day the fact is Zia was able to establish a political regime, which filled the vacuumed that BAL created through their BAKSHAL.
So indeed it is the day of revolution as a parallel political regime was born that day. A new Sipahi Janata movement is also going to be staged soon.
But at the end of the day the common people will not benefit at all. This is life accepting it is better than to bitch about it.
Nov 7 Revolution, Zia's starting of killing Freedom Fighters
That was just beganing of Zia's killing of Freedom Fighters, now it is a revolution to idiots. Aztec people sacrificed people, they thought it was religious, so killings are revolution to some idiots in Bangladesh, Aztec of this century.
You're right
Only ediots and culprits can consider it as revolution.