গোলাম আজম তুই বাংলা ছাড়

KAY's picture
Posted by
KAY
Thursday, December 25, 2008 - 6:59pm BST

বাংলাদেশের স্বাধীনতা বিরোধী এবং ইসলামের কলংক,৩০ লক্ষ মানুষ হত্যা এবং ২ লক্ষ নারী ধর্ষণে মদদ দাতা আত্মস্বীকৃত রাজাকার গোলাম আজম আবার মাঠে নেমেছে।জাতি যখন ৭১ এর স্বাধীনতা যুদ্ধবিরোধী মানুষ হত্যাকারীদের বিচারের দাবিতে সোচ্চার হয়েছে তখন এই পুরনো পাপী তার গণ পরিত্যাক্ত এজেন্ডা নিয়ে আবার বাংলার মাটিতে আবির্ভূত হয়েছে।সে জাতিকে যুদ্ধ অপরাধের নয়া তত্ব শেখাতে চাইছে।বায়তুল মোকাররম মসজিদের মুসল্লীদের হাতে জুতো পেটা খেয়েও ইসলামের দাবিদার এই ভন্ড,পাপীর শিক্ষা হয়নি।সে যদি নিজেকে যুদ্ধাপরাধী মনে না করেই থাকে তাহলে বাংলাদেশ স্বাধীন হওয়ার পূর্বক্ষণে সে পাকিস্তানে পলায়ন করেছিল কেন?জ়ামাতের ভাবমূর্তি উজ্জল করার লক্ষ্যে তাকে আমির পদ থেকে ইস্তফা দিতে বাধ্য করা হয়েছিল কেন?বাংলাদেশের মুসলমান জনগণ কর্তৃক পরিবর্জিত হয়ে দীর্ঘকাল পূর্ব লন্ডনের নিউবারি পার্ক এলাকায় কনিষ্ঠ পুত্রের সাথে বসবাস করছিল আজম।তার পুত্র লন্ডনে ভালো চাকরি করে এবং বিলেতের একটি বাংলা টিভি চ্যানেলে তাকে মাঝে মাঝে দেখা যায়।সম্ভবতঃ,লন্ডনের শীতের কামড় থেকে রক্ষা পেতে সে আবার বাংলার মাটিতে প্রত্যাবর্তন
করেছে যে মাটি সে এবং তার দল বাংগালীর রক্তে রঞ্জিত করেছিল।এ মাটিতে তার কোনো অধিকার থাকতে পারে না ।
অনেক দিন আগে জাতীয় জাদুঘরের দেয়ালে একটি দেয়াল চিকা অবিস্মরণীয় হয়ে সৌরভের মনে গেঁথে গেছে যা মনে পড়লে এখনো তার সারা গায়ে কাঁটা দিয়ে ওঠে,

মাঝ রাতে জেগে ওঠে মৃত স্বজনের হাড়
গোলাম আজম তুই বাংলা ছাড়।
গোলাম আজম তুই বাংলা ছাড়।

সৌরভ কামাল,লন্ডন,ইংল্যান্ড

Related Information