আমেরিকা এসো

KAY's picture
Posted by
KAY
Wednesday, January 21, 2009 - 6:10pm BST

আমেরিকা এসো

আমেরিকা,
এসো উপহার বিনিময় করি।
তোমার চোরাই সিগারেট
ফিরিয়ে নাও,
বিনিময়ে আমাদের ক্ষেতের শস্য
ফিরিয়ে দাও।
জেমস বন্ডের কালো পিস্তল
ফিরিয়ে নাও,
মেরিলিনের চকিত হাসি
দিয়ে যাও।
আমেরিকা
তোমার হেরোইন ভরা সূঁচ
ফিরিয়ে নাও,
সংক্রামক ব্যধির জন্য
ভ্যাক্সিন দিয়ে যাও।
নিয়ে যাও নির্যাতনের
বন্দীশিবির,-
ফিরিয়ে দাও আমার বাড়ি
শান্ত সুনিবিড়।
Saadi Yousef এর America,America অবলম্বনে