জেনারেল এবং কিছু গোলাপ

KAY's picture
Posted by
KAY
Thursday, January 22, 2009 - 8:22pm BST

জেনারেলের টেবিলের পর
একটি ফুলদানি,
আর তাতে পাঁচটি গোলাপ।
জেনারেলের ট্যাংকের আছে
পাঁচটি মুখ,
ট্যাংকের নীচে পিষ্ট হয়েছে
পাঁচ বছরের একটি বালক-
একটি গোলাপ।
জেনারেলের স্কন্ধে এখোন
শোভা পাচ্ছে একটি বালক,
এবং পাঁচটি তারকা।
তার ফুলদানিতে আছে
পাঁচটি বালক এবং
একটি গোলাপ।
তার ট্যাংকের নীচে পিষ্ট হয়েছে
পাঁচটি গোলাপ এবং পাঁচটি বালক-
এবং ট্যাংকের আছে এখোন
অজস্র লোলুপ মুখ।
(The General's Property by Samih al Qasim অবলম্বনে)