সভ্যতার শতাব্দীরা
নিঃশব্দে ঝরে যায়-
কাগজের পর কাগজ
জমা হয়-
কবরের পর কবর।
এবং রাত্রির অন্ধকার হতে
হেঁটে যায়,-
প্রেমিকেরা-
অনন্তের প্রভুরা-
সময়ের দাসেরা।
আর খনির অন্ধকার গর্ভে
জমে থাকা কংকালেরা
পরিণত হয় চুনাপাথরে।
নীল কন্ঠহার পড়ে থাকে
পুড়ে যাওয়া চেয়ারে।
বলে যায় এখানে-
সৌন্দর্য থমকে দাঁড়িয়েছিল।
(Alun Lewis এর Raiders' Dawn অবলম্বনে)
