
টোয়েন্টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলে দুই নতুন মুখ
আগামী জুন মাসে ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য টোয়েন্টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
মোহাম্মদ আশরাফুলকে অধিনায়ক এবং মাশরাফি বিন মর্তুজাকে সহ-অধিনায়ক রেখে সোমবার ১৫ সদস্যের এ দলের নাম ঘোষণা করা হয়। দলে নতুন দু সদস্য হলেন- শামসুর রহমান শুভ এবং মোহাম্মদ মিথুন।
অন্য সদস্যরা হলেন, তামিম ইকবাল, জুনায়েদ সিদ্দিকী, রকিবুল হাসান, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, নাইম ইসলাম, আব্দুর রাজ্জাক, শাহাদাত হোসেন, সৈয়দ রাসেল, মাহমুদুল্লাহ রিয়াজ এবং রুবেল হোসেন।
