
ন্যাশনাল আইডি কার্ডের নিচে ১৩টি ডিজিট রয়েছে
এই ১৩ টি ডিজিটের একটি বিশেষত্ব রয়েছে যা আমাদের জেনে রাখা প্রয়োজন।
*ন্যাশনাল আইডি কার্ডের নম্বরটি হচ্ছেঃ
৫৫২৫৭০৮১৪৬২৩১
যার প্রথম দুই ডিজিট - ৫৫ হচ্ছে জেলা কোড। আমার জেলা মাগুরা।
পরবর্তী ডিজিট- ২ হচ্ছে আর.এম.ও (রিজিওন)
এখানে ২ মানে পৌরসভা।
১ = পল্লী
২ = পৌরসভা / অন্য এলাকা
৩ = শহর
৫ = ক্যান্টঃ বোর্ড
৯ = সিটি কর্পোরেশন
পরবর্তী দুই ডিজিট- ৫৭ হচ্ছে উপজেলা কোড। আমার উপজেলা মাগুরা সদর।
পরবর্তী দুই ডিজিট- ০৮ হচ্ছে পৌর ওয়ার্ড/ইউনিয়ন কোড।
পরবর্তী ৬ ডিজিট হচ্ছে ব্যক্তিগত নম্বর।
