একজন পাকিস্তানীর চোখে পাকিস্তান-১

zswapan's picture
Posted by
zswapan
Sunday, June 21, 2009 - 12:54am BST

আমার কর্মস্থলে বেশ কিছু পাকিস্তানী সহকর্মী আছেন। সংখ্যায় তারা বাংলাদেশীদের চেয়ে বেশি। সামগ্রিকভাবে হাইটেক শিল্পে পাকিস্তানীদের অবস্থান খারাপ নয়। এখানে অনেক সফল এন্টারপ্রেনর আছেন যারা পাকিস্তান থেকে এসেছেন। একইভাবে আমার ভবনেও তাদের সংখ্যাটি মন্দ নয়। আমাকে প্রতিদিনই তাদের কারো না কারো সাথে কাজ করতে হয়।

পাকিস্তান নিয়ে আমার একটি অবস্থান আছে। আমার ধারনা সেটা আমার মতো অসংখ্য বাংলাদেশীদেরই আছে। তাই তাদের সাথে প্রফেশনাল দায়িত্ব পালনের বেশি আর কোন কথা হয় না। আমিও বাড়াতে চাই না। কিন্তু একটা বিষয় আমি খেয়াল করেছি যে, যখুনি আমার সাথে কোন পাকিস্তানী নাগরিকের পরিচয় হয়েছে, এবং সে জানতে পেরেছে আমি বাংলাদেশী, তখুনি কেমন একটা অপরাধবোধ তাদের চোখে-মুখে ফুটে উঠেছে। এটা যে সবসময়ই হয়েছে তা নয়। তবে শিক্ষিত মানুষগুলোর মুখে আমি সেটা দেখিছি। কিন্তু আমি কখনই তাদেরকে সেই কষ্ট লাগবের সুযোগ দেই না। তারা মুখ ফুটে কিছু একটা বলতে চায়, আমি সেটা বুঝতে পারি। কিন্তু আমি তাদেরকে কথা বলার কোন সুযোগ দেই না। প্রসঙ্গ পাল্টে ফেলি। হুট করেই হয়তো কমপিউটার বিজ্ঞানের জটিল কোন নতুন থিউরী সামনে নিয়ে আসি। কিংবা প্রযুক্তি কোন দিকে যাচ্ছে, এই সব আবোল-তাবল কথা। আমি চাই, প্রতিটা পাকিস্তানী নাগরীক বুকের ভেতর একটা কষ্ট নিয়ে দিন-যাপন করুক। সেটা হয়তো প্রতিদিন হবে না; কিন্তু আমার সামনে হলে তো তার সেটা মনে হবে!

কিন্তু তারপরেও সবসময় এড়িয়ে যাওয়া যায় না। কারন একটি দেশের সকল মানুষ খারাপ হতে পারে না। আমাদের দেশের সাধারন মানুষের সাথে আমাদের নেতাদের যেমন যোজন-যোজন ফারাক, পাকিস্তানেও তাই। আমি এটা জানতাম না, যদি না দু'দিন আগে আরশাদের সাথে কথা হতো।

আরশাদের সাথে আমার নতুন পরিচয় হয়েছে। আমার আরেকজন সহকর্মী আছে যার নাম ফয়সাল। ফেসবুকে ও আমার ব্লগের লিংক দেখলেই বলবে, "এই তুমি ইংরেজীতে লিখো না কেন, তাহলে তো আমি পড়তে পারি।" এটা যে ফয়সাল এমনি এমনি বলে তা কিন্তু নয়। আমি ওর আন্তরিকতার ছোয়া বুঝতে পারি। এই লেখাটি দেখেও সে একই কাজ করবে। একটা হতাশ মার্কা চেহারা বানিয়ে বলবে, "ধ্যুৎ, আমি পড়তে পারছি না!" এদের কথা বলছি এই কারনে যে, চমৎকার মানুষ এরা। আমাদের তথাকথিত পাকিস্তানী মানুষদের সাথে এদের কোন মিল নেই। এই আরশাদের সাথে লাঞ্চ করতে গিয়ে এক টেবিলে বসা হয়ে গেলো। আমরা দু'জন। একটা প্রজেক্টে আমরা একসাথে কাজ করি। খেতে খেতে আরশাদ বললো, ওই রাতেই ও পাকিস্তান যাচ্ছে, চার সপ্তাহের ছুটিতে।

আমি জিজ্ঞেস করলাম, "তোমার বাড়ি কোথায়?"
আরশাদ বললো, "করাচী।"

আমি আবার জিজ্ঞেস করলাম,"ইসলামাবাদ থেকে কতদূর? তালিবানদের জায়গা থেকে কতদূর?"
আরশাদ খাওয়া একটু ধীর করে দিয়ে বললো, "ইসলামাবাদ দুই ঘন্টার ফ্লাইট। তবে তালিবানরা ইসলামাবাদের একশ মাইলের ভেতরই হবে।"

"তাহলে তো তুমি নিরাপদ জায়গায় থাকবে। কিন্তু তালিবানরা তো প্রতিনিয়ত সংগঠিত হচ্ছে। তোমাদের সরকার তো এটাকে সামলাতে পারছে না। এর কারন কি?"

আরশাদ খাবার খাওয়া থামিয়ে দিল। তারপর বললো, "সরকার তালিবানদেরকে থামাতে পারবে না; তার কারন হলো ওই এলাকায় তালিবানদের আলাদা করা খুবই কঠিন। সাধারন মানুষ আর তালিবানদের পোষাক এবং কালচার একই রকম। বাইরে থেকে কারো পক্ষে বুঝা সম্ভব নয়, কে তালিবান আর কে নয়। ফলে সরকার যখন একশন নিচ্ছে, তালিবান যেমন মারা যাচ্ছে, একইভাবে সাধারন মানুষও মারা যাচ্ছে। আর সাধারন মানুষ যখন মারা যাচ্ছে, তখন সেই পরিবারে প্রতিশোধের আগুন জ্বলে উঠছে। সেখানে নতুন করে তালিবান জন্ম নিচ্ছে।"

আমাদের কথা জমে উঠলো। আমি ওকে একটু থামিয়ে দিয়ে বললাম, "তোমাদের সরকার তো পাকিস্তানের নিজস্ব সরকার। তারাও কেন এটাকে সমাধান করতে পারবে না?"
আরশাদ উত্তর দিল, "পারবে না কারন, মানুষ সরকারকে বিশ্বাস করছে না। যখন এই বিশ্বাসটুকু উঠে যায়, তখন দূরত্ব বাড়তে থাকে। একই জিনিস তো ১৯৭১-তে বাংলাদেশের সাথেও হয়েছিল। তালিবানদের অবস্থাও এখন অনেকটা তেমন। সাধারন মানুষ তো আমাদের সরকারের চেয়ে তালিবানদেরকে বেশি বিশ্বাস করছে।"

"বাংলাদেশ প্রসঙ্গে আমি আসবো। এখন বলো তালিবানদের সাথে এই অবিশ্বাস তৈরী হলো কেন?"
"তুমি তো জানো যে, আমাদের চারটি প্রদেশ।"
আমি ওর সাথে হাতের আঙ্গুল গুনতে গুনতে বললাম,"সিন্ধ, বেলুচিস্থান, পাঞ্জাব, আরেকটা কি?"
আরশাদ মুখে একটু খাবার নিয়ে বললো, "এন.ডবলিও এফ পি."
"এটা মানে কি?"
"নর্থ-ওয়েষ্ট ফ্রন্টিয়ার প্রভিন্স। এটাই আমাদের সবচে সুন্দর জায়গা; তুমি ভূস্বর্গ বলতে পারো।"
"এটা কি কাশ্মীরের কাছাকাছি?"
"তুমি একদম ঠিক ধরেছো। ভূস্বর্গ এখন অনেকটাই নরকে পরিনত হয়েছে।"

আমি পাল্টা প্রশ্ন করলাম, "এই অবিশ্বাস তৈরী হলো কেন? আর পৃথিবীর সবচে সুন্দরতম একটি জায়গা এমন ভয়ংকর পরিস্থিতির ভেতর দিয়েই যাচ্ছে কেন?"
আরশাদ বললো, "তাহলে তোমাকে আমাদের রাজনীতি আরেকটু বুঝতে হবে।"
আমি তাকে বললাম, "তুমি বলো, আমি শুনতে চাই।"
আরশাদ পাল্টা একটা প্রশ্ন ছুড়ে দিল। বললো, "তুমি কি একটা জিনিস খেয়াল করেছো যে, এই এলাকায় তুমি যতো পাকিস্তানী দেখবে, তার শতকরা ৯৫ ভাগই এসেছে সিন্ধ থেকে।"
আমি অবাক হয়ে বললাম, "তাই নাকি? ফয়সালও কি করাচী থেকে এসেছে?"
হাসতে হাসতে আরশাদ বললো, "ফয়সাল আমার ক্লাসমেট ছিল।"

আমি অবাক হয়ে বললাম,"তোমাদের দেশটা তো বাংলাদেশের চেয়ে ছয়গুণ বড়, তিন লক্ষের বেশি বর্গ মাইল; ক্যালিফোর্নিয়ার চেয়ে দ্বিগুণ হবে। কিন্তু তোমাদের লোকসংখ্যা বাংলাদেশের মতোই, একটু এদিক সেদিক। আমাদের বেশির ভাগ লোক হয়তো ঢাকা থেকে এসে থাকবে, কারন ওখানেই আমাদের সবগুলো বিশ্ববিদ্যালয়। তোমাদের তো এমন নয়?"

আরশাদ বললো, "পাকিস্তানের সবচে বড় শত্রু হলো অশিক্ষা। আমাদের শিক্ষার হার খুব কম। শতকরা ৭০ ভাগ লোকও এখনও নিজের নাম স্বাক্ষর করতে পারে না। পাকিস্তানের সবচে বেশি শিক্ষিত মানুষ হলো করাচীতে এবং তার আশে পাশে।"
"এমনটা কেন?"
"এর কারন হলো মাহাজির।"
"মাহাজির? সে কে?"
"১৯৪৭ সালে দেশ ভাগের সময় যারা ভারত থেকে পাকিস্তানে চলে এসেছিল, তাদেরকে বলা হয় মাহাজির। ইমিগ্র্যান্টস। তারা সবাই করাচীতে এসে বসতি গড়ে। তাদের ভেতরই শুধু লেখাপড়া আছে।"
"তুমি নিজেও কি মাহাজির?"
"হুম, আমরা সবাই মাহাজির।"

[চলবে]

Comments

zswapan's picture

পাকিস্তান নিয়ে আমার লেখা - জা.স্ব

আমার এই ব্লগটিতে আমি শুধু আমার একজন সহকর্মীর সাথে যে কথাগুলো হয়েছে, সেটাই লিখবো। সামগ্রিকভাবে পাকিস্তান নিয়ে লিখতে গেলে, আমার সাথে ওর কথাগুলো হারিয়ে যাবে। পাকিস্তান নিয়ে বিস্তারিত না হয় অন্য আরেকটি লেখায় লিখা যাবে। সবকিছু এক সাথে নিয়ে আসলে খিচুরি হয়ে যাবে :-) আবার, একটি মানুষের সাথে আলোচনার বিষয়বস্তু দিয়ে সমগ্র দেশ এবং তাদের মানুষকে বিচার করা ঠিক হবে না।

তবে আপনারা যারা এখানে সমালোচনা করছেন, তারা কোনরকম দ্বিধা ছাড়াই কাজটি করতে পারেন। অনেক তথ্য এখানে বেরিয়ে আসবে। আলোচনা টু-দি-পয়েন্টে থাকলে তো কোন সমস্যা নেই। কিন্তু সমস্যা বাধে যখন ব্যক্তিগত আক্রমন করা হয়।

এখানে কিছু প্রশ্ন এসেছে। সেগুলো আমার পরবর্তী ব্লগে আসবে। তবে আপনাদের যাদের অভিজ্ঞতা আছে, তারাও যদি কষ্ট করে সেটা লিখে ফেলেন, তাহলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিশাল একটি কাজ হয়। বিষয় নিয়ে মতভেদ থাকবেই। কিন্তু যার যার অভিজ্ঞতা, সেটার মূল্য তো অনেক। সেটা আপনারা না লিখলে, আমরা জানবো কিভাবে?

Hassan Imam khan's picture

স্বপন ভাইকে...পাকিস্তান প্রসঙ্গে......।

যে কোন ওপেন ফোরামে একটি লেখাকে কেন্দ্র করে বিভিন্নমুখী আলোচনা বা সমালোচনা একটি সাভাবিক প্রক্রিয়া।
এ বিষয়ে লেখাটি শেষ হওয়ার পুর্বেই কোন প্রকার প্রতিক্রিয়া না দেখিয়ে সাভাবিক ভাবেই আপনার প্রতিপাদ্য বিষয় গুলি আপনার মত করে নিখুত ভাবে আগে শেষ করুন।
লেখা শেষ হবার পুর্বে এ সংক্রান্ত কোন প্রশ্নের জবাব দানে আপনার মুল প্রতিপাদ্য বিষয়ের খেই হারিয়ে যেতে পারে।
সে জন্য লেখা শেষ হওয়ার পরেই এ সংক্রান্ত প্রশ্ন বা প্রতিপ্রশ্নের জবাবে সচেষ্ট হওয়া যুক্তিসঙ্গত বলে আমি মনে করি।
ভাল থাকুন।
হাসান ইমাম খান,
সুইজারল্যান্ড।

Stranger's picture

স্বপন ভাইকে

আপনি বলেছেন কিছু প্রশ্নের উত্তর পরবর্তী ব্লগে আসবে তাই আর বেশী কিছু বলিতে চাহি না। তবে "একজন পাকিস্তানী" আর "একজন মোহাজির" শব্দ দুইটির সেমান্টিক্‌স আলাদা। মুলত উহাতেই আমার প্রথম দ্বিমত। যেহেতু আপনি একজন মোহাজিরের সাথে কথপোকথন বর্ননা করিতেছেন তাহার (এবং তাহাদের) দৃষ্টি ভঙ্গী বাকি সম্প্রদায় সমুহ (পাঞ্জাবী, পশ্তুন, সিন্ধি, সেরাইকি, বেলুচি, ইত্যাদি) হইতে আলাদা। তাহাদের সাথে আপনার আলোচনা যদি এখনও চলমান থাকে, যাহার ভিত্তিতে আপনি পরবর্তী ব্লগ লিখিবেন, তবে আমি একটি ছোট্ট অনুরোধ করিব, তাহাদের (মোহাজিরদের) ইতিহাসকে আরেকটু ভাল ভাবে জানিয়া নিতে (যদি আগেই জানিয়া থাকেন তবে বেয়াদবি মাফ করিবেন) যেন আপনি আরো একটু গভীরতা থেকে তাহাদের দৃষ্টিভঙ্গী অনুধাবন করিতে পারেন এবং আমাদেরকে আপনার অভিজ্ঞতা হইতে কিছু শিখিবার সুযোগ করিয়া দেন। নীচে একটি লিঙ্ক দিলাম, এতে সংক্ষেপে কিছু পাওয়া যাইবে বলিয়া আমার বিশ্বাস।
http://www.safhr.org/refugee_watch14_5.htm

Stranger's picture

স্বপন ভাইকে

আমি জানি সমালোচনা হজম করিবার মত মহৎ গুনটি আপনার আছে। ভয় হয় আপনার ভক্ত আশেকানদের নিয়ে। তাহাদের কাহারো লিখার কোন সমালোচনা করিলে তাহারা এক যোগে রাসায়নিক অস্ত্র ব্যবহার করেন, আপনার সমালোচনা করিতে গেলে হয়ত ফোরামে পারমানবিক অস্ত্র ফাটাইয়া দিবে।

যাহাইহোক, আমি প্রথমে আপনাকে একটি ছোট প্রশ্ন করিতে চাই, সেটা হল "আপনি কি আগে জানিতেন না মোহাজির কাহাদেরকে বলে, নাকি উনাদের কাছ থেকে কথা জানিবার জন্যে না জানার ভান করিয়া ছিলেন?"

আপনার টপিক এর টাইটেল অনুযায়ী বাংলাদেশীদের সম্পর্কে পাকিস্তানীদের এভারেজ ধারনা বাহির করিতে হইলে আপনার স্যাম্পল এর সংখ্যা বাড়াইতে হইবে। আর মোহাজিরেরা পাকিস্তানীদের যেই অংশ দারা নির্যাতিত, মুক্তিযুদ্ধে আমরা তাহাদের দারাই নির্মম হত্যাযজ্ঞের শিকার হইয়াছি। বেয়াদবি না নিয়া যদি উত্তর দেন তাহা হইলে হয়ত আরেকটু বেয়াদবি করার চেস্টা করিব, অবশ্যই অনুমতি স্বাপেক্ষে।

Pogo's picture

Mr. Swapan's Pakistan-1

At least I found one person (Stranger) in this forum who does not suck Mr. Swapan as him being the editior of this forum. I also believe that Mr. Swapan can handle our criticisms. Like Mr. Stranger, I am also paranoid that some people may throw atom B. after labeling with some kind of jargons. In one place Mr. Swapan wrote, all people in a country cannot be bad. I could not agree more with him.

Regarding "mojahir" in PAK, what about BD? Don't we have a good number of people who migrated from India in 1947? And they are rich and well-educated. Sometimes people call them "ghoti" not to offesne anyone. Mr. Swapan, why don't you correct those who say Pakistanis are not doing high profile jobs in overseas? I see lot of doctors, lawyers, real-estate agents who are originally from PAK. How many of us in those professions? They took all of these advantages but people from the then East PAK did not get similar oppurtunity. This is one example. Because of such discrimination, Bangladeshi people got frustrated and started figiting against it.

Mr. Swapan, you mentioned that PAK people want to speak with you out of guilty feelsings. That could be one reason. There could be some other reasons as well. For example, like you are insterest about PAK. They are interested about BD as well. They might be thinking of you as one of them because of origin, religion. Don't you think that we, Indians and Pakistanis have lots of common things? Like the food we eat, music we listen, jokes we make about others. So, I would not neglect anyone because he/she is from India or Pak.

One person put PAK with Israil. Not sure what criteria he followed. He needs to remember that India is signing some high profile treaty with a world's "bishfora" (in his language) Israil. Another person mentioned the destruction of PAK. I think it is not nice to pray for destruction of a nation. Mr. Swapan, since you are writing about PAK you I would request you to dig into details of these and give some thoughts.

ধন্যবাদান্তে,
পোগো

bangladesh21's picture

মানব ইতিহাসে পাকিস্থান আর ইশরাইল দুটি বিষফোড়া

যে কোন দেশেই ভালো এবং খারাপ আছে - জ্বাকারিয়া স্বপন।
কিন্তু যে দেশের বেশীর ভাগ লোকেই খারাপ তার নাম পাকিস্থান।

মোহাজিররা ভারতীয় মুসলমান।দেশ বিভাগের পরে এরা পাকিস্থানে আশ্রায় নেয়ার পরে চাকূরী এমন কি বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রেও এদেরকে সমান সূযোগ দেয়া হতনা।এভাবে পাকিদের দ্বারা অত্যাচার হতে হতে মোহাজিরা ১৯৭৮ ছাত্রদের নিয়ে সংগঠন করে এবং পরে আলতাফ হোসেনের নেতৃত্বে Muttahida(mohajir) Qaumi Movement (MQM) গড়ে তোলেন।১৯৯০ এর দশকে করাচীতে পাকিদের নেতৃত্বে অনেক রায়ট হয়েছে মোজাহিরদের বিরুদ্বে, শত শত মোজাহির পাকিদের দ্বারা মারা যায়।আল্লাহর ভালোবাসার দেশ পাকিস্থান(পাকিরা দাবী করে) এভাবে শত শত মুসলমান মারা যায়, ঘড়বাড়ী আগুনে পোড়ানো হয়।

vumihinzamidar's picture

একজন ভুমিহীনের প্রার্থনা

রাব্বানা আতিনা ফিদদুনিয়া হাসানাতাও অফিল আখেরাতে হাসানাতাও অয়াকিনা আজাবন্নার ।
ইয়া আল্লাহ তুমি পাকিস্তানকে ধ্বংশ করে দাও ,পাকিস্তান নামক দেশটাকে তুমি পৃথিবীর মানচিত্র
থেকে ডিলিট করে দাও । ইয়া আল্লাহ তুমি সব পাকিস্তানীদেরকে দুনিয়া থেকে তুলে নাও । এই পাকিস্তানীরা ১৯৭১ সালে আমাদের গ্রামের বাড়ী জ্বালিয়েছে , ১১ জন নিরীহ গ্রামবাসীকে বেয়োনেট
দিয়ে নৃশংস ভাবে হত্যা করেছে , আমার আব্বাকে অমানুষিক ভাবে পিটিয়ে জখম করে মৃত ভেবে
খালে ফেলে দিয়েছিলো ,তুমি সেই পাকিস্তান এবং পাকিস্তানীদেরকে ধ্বংশ করে দাও । এই জাতি
ধর্মের নামে , আধিপত্যের নামে , মুসলিম উম্নার নামে মানুষ হত্যা করে , এবং এখনও ধর্মের নামে
এক্সস্ট্রিমিস্ট তৈরী করে পৃথিবীর বিভিন্ন দেশে এক্সপোর্ট করে নিরীহ মানুষ হত্যা করতেছে এবং ইয়া আল্লাহ তুমি জানো পাকিস্তান আজ এক্সস্ট্রিমিস্ট ব্রিডিং সেন্টার , তুমি এই সব কিছুকে ধ্বংশ করে দাও আল্লাহ । আমদের দেশে এবং দেশের বাহিরে পাকিস্তান এবং পাকিস্তানীদের প্রতি যাদের সিমপ্যাথী
আছে তুমি তাদের দিল থেকে সিমপ্যাথী দূর করে দাও । রাব্বানা জালামনা আনফুসানা....................বিরাহমিতিকা ইয়া আর হামার রাহেমিন । আমীন !!!!!!!!!!!!!

Stranger's picture

জমিদার ভাইকেঃ তাহারাও যদি একই দোয়া করেন?

পাকিস্তানী রাজনীতিবিদদের প্রপাগান্ডায় অধিকাংশ পাকিস্তানী এখনও বিশ্বাস করেন আমরা কাফের হইয়া গিয়াছি। আমরা ইসলাম পালন না করিয়া ভারিতীয় সাংস্কৃতি লালন পালন করি। মুক্তিযুদ্ধে পাকিস্তানি সৈন্যদের মটিভেট করতে এই কথা গুলিই ব্যবহার করা হইত। যাহারা উহা বিশ্বাস করেন তাহাদের মধ্যে প্রকৃত ভাল মানুষের অভাব নেই, হয়ত সত্য মিথ্যা যাচাই করিবার জ্ঞ্যান তাহাদের সীমিত। তাহারও যদি আমাদের প্রতি একই প্রার্থনা করেন? বলা ত যায় না কার দোয়া কবুল হয়!

ভাই দোয়াটা কি ফেরত নেয়া যায় না?

farmer's picture

stranger: do not play Jesus!

People (7.5 crores of 1971) have anger in their minds, they express it many ways; do not play Jesus, you can find lots of other topics where you can mew, mew.

hridoy's picture

Stranger...... এ প্রার্থনার যৌক্তিকতা থাকতেই পারে..............

কারন, '৭১ এর যুদ্বে পাকিরা নির্বিচারে হত্যা ধর্ষণ আর পোড়ামাটি নীতির সম্মুখীন হয় নাই। হয়েছি আমরা বাঙ্গালীরা। ওরা আমাদের লোকদের নির্বিচারে হত্যা করেছে, আমাদের মেয়েদের ইজ্জত লুটেছে, আমাদের শিশুদের হত্যা করেছে, নির্বিচারে ঘরবাড়ি জ্বালিয়েছে। ইসরাইল আজকের দিনে ফিলিস্হিনীদের প্রতি যেসব অণ্যায় আচরন করছে আমাদের লোকদের উপর পাকিদের অত্যাচরের মাত্রা তার চেয়ে কোন অংশেই কম ছিল না। বরং ছিল কয়েক মাত্রা বেশী। ইসরাইলীরা কোন ফিলিস্হিনী মহিলার গায়ে হাত দেয়না। কিন্তু পাকিরা আমাদের মহিলাদের ইজ্জত লুটেছে। ইসরাইলীরা কোন প্যালেস্টাইনীর বাড়ি এভাবে আগুন দিয়ে পুড়ায়নি, যেভাবে পাকিরা আমাদের বাড়িঘর পুড়িয়েছে। পাকিদের কয় হাজার লোক '৭১ এর যুদ্বে মারা গিয়েছে? কিন্তু আমাদের ৩০ লাখ লোক শহীদ হয়েছে পাকিদের হাতে।
আর ধর্ম নিয়ে এসব ভন্ডামী পাকিদেরই মানায়। আর মানায় আমাদের দেশের পাকিদের অনুসারীদের।

সবাই ভাল থাকুন,
সুস্হ থাকুন,
সুন্দর থাকুন-
-হৃদয়

Stranger's picture

হৃদয় এবং ফারমারকে

পৃথিবীর সমস্ত প্রানের যন্ত্রনা আমাকে যন্ত্রনা দেয়। নিরীহ মানবের যন্ত্রনার কথা আর নাইবা বললাম। যেকোন অপরাধীর উপযুক্ত শাস্তি আমার বিবেককে আশ্বস্ত করে। অপরাধের চোরাগলিতে পা রেখে একদিন আমিও খুব নিষ্ঠুর হয়ে গিয়েছিলাম। সেই অপরাধ বোধ আমাকে কুরে কুরে খায়। নীচে দুটি ভিডিও দিলাম, এটা যার হৃদয়কে যন্ত্রনা দেবে সে একজন মানুষ, এ জন্যে মহামানব হবার প্রয়জোন নাই।


Neither I play God, nor I play Jesus (NauzubiAllah), only I want to be a human. May Allah save His creatures from all cruelty.

matin's picture

Stranger কে

আওয়ামী লীগের এই দৃশ্যকে কি বলবেন ...

Betrayed's picture

Stranger.............respecting your feelings

Stranger wrote:

পৃথিবীর সমস্ত প্রানের যন্ত্রনা আমাকে যন্ত্রনা দেয়। নিরীহ মানবের যন্ত্রনার কথা আর নাইবা বললাম। যেকোন অপরাধীর উপযুক্ত শাস্তি আমার বিবেককে আশ্বস্ত করে। অপরাধের চোরাগলিতে পা রেখে একদিন আমিও খুব নিষ্ঠুর হয়ে গিয়েছিলাম। সেই অপরাধ বোধ আমাকে কুরে কুরে খায়। নীচে দুটি ভিডিও দিলাম, এটা যার হৃদয়কে যন্ত্রনা দেবে সে একজন মানুষ, এ জন্যে মহামানব হবার প্রয়জোন নাই।

=======

Totally respecting your position. Cruelity should abolish from the world.

Stranger's picture

মতিন ভাইকে

আমি যা বলেছি তা কি আপনার উত্তরের জন্যে যথেষ্ট নয়?

Hassan Imam khan's picture

একটি জাতির ধংস প্রার্থনা ইতিবাচক নয়...।

পাকিস্থানী জাতি আজ এক কঠিন ক্রান্তিকাল অতিক্রম করছে।
এ ক্রান্তিকালের কুড়াল তারা নিজেরা নিজেদের পায়ে মারলেও এ মুহুর্থে আমি তাদের জন্য কোন নেতীবাচক প্রার্থনা করি না।
আমি কামনা করি তারা অচিরেই আত্মসমালোচনা ও আত্মশুদ্ধির মাধ্যমে তাদের জাতীয় আত্মবিশ্বাস পুনরোদ্ধারে সক্ষম হবে।
আমাদের উপমহাদেশের সার্থেই তাদের জন্য কোন নেতীবাচক প্রার্থনা নয়,আসুন আমরা তাদের জন্য শুভ কামনা করি।
কারন, এ দেশটির বর্তমান দুরাবস্থার নিরীহ শিকার সাধারন পাকিস্থানী জনতার সাথে আমাদের (বাংলাদেশের সাধারন জনতার) কোন শত্রুতা নেই।
আমিন.........।
হাসান ইমাম খান,
সুইজারল্যান্ড।

Robin Hood's picture

Vumi bro, your prayer

God has listened to your prayer.

Pakistan is now a new Afghanistan and will remain like Afghani for along time to come. What great punishment a country and its people can have? Its own people are now killing each other. That is what I call God’s wrath!

Pakistan made my parents' family become nomad until 1971 December.

Robin
Carmel, California

shomudro's picture

জাকারিয়া ভাই

খুব ভাল লাগল ভিন্ন আঙ্গিকের লেখাটি পরে।সিঙ্গাপুরে আগে একটা সময় খুব বেশী পাকিস্তানী মাইগ্রেন্ট ও স্টুডেন্ট দেখা যেত। তবে টুইন টাওয়ার এ হামলার পর মুসলিম নিশিদ্ধ কয়েকটি দেশের তালিকায় পাকিস্তান পরে যাওয়ায় তাদের আগমন বন্ধ হয়ে যায়। যারাও এখানে আছে তাদের মাঝে উচ্চ শিক্ষিত উচ্চপদস্থ কোন পাকিস্তানির দেখা এখন পর্যন্ত পাইনি। বেশীর ভাগই সিঙ্গাপুরিয়ান মালে বিয়ে করা ব্যবসায়ী গোষ্ঠী। আপনার লেখা পরে বুঝতে পারলাম তার আসল কারন। বরং উচ্চ পর্যায়ে চাকরি বাকরির ক্ষেত্রে ইন্ডিয়ানদের পরে এখানে বাংলাদেশীদের অবস্থান।