আমরা না জেনে টিপাইবাঁধের বিরধিতা করছি, কিন্তু বরাক নদীর ২৭৭ কিমি অববাহিকার বাসিন্দারা টিপাইবাঁধকে জীবনের জন্য প্রয়োজনীয় মনে করে

চিকনকালা's picture
Posted by
চিকনকালা
Tuesday, July 7, 2009 - 6:33pm BST

আমরা অনেকেই টিপাইবাঁধের অবস্থান কোথা্য় তা জানিনা। ছবি দেখুন।
বরাক নদী টিপাইবাঁধ থেকে ২৭৭ কিমি পথ পাড়ি দিয়ে বাংলাদেশ সিমান্তে প্রবেশ করেছে।এই ২৭৭ কিমি নদীর অববাহিকা জুড়ে অনেক শহর ও জনপদের অবস্থান যেমন শিলচর, করিম গন্জ ইত্যাদি। এছাড়া অনেক ছোট ছোট নদী বরাক নদীতে মিসেছে। এই শহর ও জনপদ সমূহকে প্রতি বছরের বরষা মৌসুমে বন্যার হাত থেকে রক্ষা, বন্যা নিয়ন্ত্রন ও শুষ্ক মৌসুমে বরাক নদীতে পানি প্রবাহ বাড়ানোর জন্য এই বাঁধের প্রয়োজনীয়তার কথা ১৯৫৫ সাল থেকে আলোচিত হয়ে আসছে। যা নিয়ে অনেক গবেষনা হয়েছে।

এ কারনে বরাক নদীর ২৭৭ কিমি অববাহিকা জুড়ে বসবাসকারী মানুষ এ বাঁধ নির্মানের জন্য দাবি করে আসছে। তারা টিপাইবাঁধকে আশির্বাদ মনে করে। বিএনপি সরকারও গত ত্রিশ বছর ধরে টিপাইবাঁধকে প্রয়োজনীয় মনে করে এসেছে। অথচ পরিতাপে বিষয় মহাজোট সরকার ক্ষমতায় যাওয়ার সাথে সাথে তারা নিজেদের অবস্থান পরিবর্তন করে টিপাইবাঁধ ইস্যুকে রাজনৈতিক ইস্যু তৈরি করে, অপপ্রচার করে সরকারের বিরুদ্ধে ব্যবহার করছেন।

এটা বুঝতে বেশী কষ্ট হওয়ার কথা নয় যে ভারত নিশ্চই তাদের নিজেদের দেশের অভ্যন্তরে প্রবাহিত ২৭৭ কিমি নদীর তীরে বসবাসকারী লক্ষ লক্ষ মানুষকে কোন কিছুর বিনিময়েই বিপদে ফেলবে না, পানিশুন্য করবে না। কোন পাগলেও এটা বিশ্বাস করবে না যে ভারত তাদের নিজেদের দেশের অভ্যন্তরে এত বিশাল একটা নদী ও তার অসংখ্য শাখা নদীকে বর্ষা মৌসুমে পানিশুন্য করে মরুভুমি বানাবে। টিপাইবাঁধের জন্য ক্ষতি হলে শিলচর, করিমগন্জের মানুষ এর বিরুদ্ধে আগে প্রতিবাদ করত।বাংলাদেশের ক্ষতি করার ইচ্ছা থাকলে বাংলাদেশ সিমান্ত থেকে ২৭৭ কিমি অভ্যন্তরে কেন ভারত বাঁধ নির্মান করবে? ফারাক্কাবাঁধ (ব্যরেজ) ও জলবিদ্যুৎকেন্দ্রের জন্য নির্মিত জলাধার এক নয়।

Comments

SalimC's picture

বাংলাদেশ পানির জন্য ভারতের উপর সম্পূর্ণ নির্ভরশীল হয়ে পড়বে

ভারত যদি তার নদী সংযোগ প্রকল্প বাস্তবায়ন করতে পারে তাহলে ২০২০ সালের পর থেকে বাংলাদেশকে পানির জন্য ভারতের কাছে সম্পূর্ণ নির্ভরশীল হয়ে থাকতে হবে। ভারত যদি তার নদী সংযোগ প্রকল্পসমূহ বাস্তবায়ন করতে সক্ষম হয় তাহলে সেদেশ থেকে আগত নদীগুলোর পানি প্রবাহের জন্য ২০২০ সালের পর থেকে বাংলাদেশকে ভারতের উপর সম্পূর্ণ নির্ভরশীল হয়ে থাকতে হবে। বন্ধুত্ব দিয়ে ভারতকে নদীসংযোগ প্রকল্প বাস্তবায়ন থেকে ফেরানো যাবে না। ১৯৭২ সালে ভারতের সাথে বন্ধুত্ব যখন এখনকার চেয়ে আরো গাঢ় ছিল তখনও তাদেরকে ফারাক্কা বাঁধ নির্মাণ থেকে বিরত রাখা যায়নি।সমগ্র জাতির ভাগ্য বিপর্যয়ের প্রশ্নে আমাদেরকে অবশ্যই সংকীর্ণ দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠতে হবে।

SalamU's picture

A request to Editor

The crime commited by Chikonkala, is such- it calls for disclosure of his/her identity to the forum.

Priyomon's picture

আসুন সবাই মিলে চিকনকালাকে প্রত্যাখান করি।

সবাইকে বলছি, চিকনকালার কথার ধরন ও বিষয়বস্তু দেখে মনে হচ্ছে, সে বাংলাদেশী নয়, সে একজন ক্যালকেশিয়ান। প্রচন্ড বাংলাদেশ বিদ্বেশী। আসুন সবাই মিলে তাকে প্রত্যাখান করি। তার ব্লগে কমেন্ট লেখা বন্ধকরি, তাহলেই তাকে এ্যাভয়েড করা হবে। আসুন সবাই মিলে তাকে এ্যাভয়েড করি।

মিঠু
মস্কো, রাশিয়া

robbar's picture

সত্যি কি আমরা না জেনে টিপাইবাঁধের বিরোধিতা করছি,

সত্যি কি আমরা না জেনে টিপাইবাঁধের বিরোধিতা করছি,
আচ্ছা,
ভারত কি টিপাইমুখে বাধ দিচ্ছে ভারতের স্বার্থে নাকি বাংলাদেশের স্বার্থে?
উত্তর, ভারতের স্বার্থে।
ভারত কি ফারাক্কা বাধ দিয়েছিলো ভারতের স্বার্থে নাকি বাংলাদেশের স্বার্থে?
উত্তর, ভারতের স্বার্থে।
এশিয়ান হাইওয়ে বেনাপোল-তামাবিল রুট দেবার জন্য ভারত বাংলাদেশকে চাপ দিচ্ছে কি বাংলাদেশের স্বার্থে নাকি ভারতের স্বার্থে?
উত্তর, ভারতের স্বার্থে।
একজন বাংলাদেশীর কি বাংলাদেশের স্বার্থ দেখা উচিত নাকি ভারতের স্বার্থ?
উত্তর, বাংলাদেশের স্বার্থে।
এখন কোন বাংলাদেশী দেশের স্বার্থের বিপরীতে ভারতের স্বার্থের অনুকুলে কথা বলে তাকে কেউ ভারতের দালাল বললে কি সেই জন জামাতী বা রাজাকার হয়ে যায়?
কাজেই যে ভারতের স্বার্থ দেখলো সে দেশপ্রেমিক আওয়ামী লীগ হলো।
আর তাকে যে দালাল বলে গালি দিলো, সে রাজাকার হলো।
তাহলে বলুন তো বাংলাদেশ কি স্বাধীন দেশ, নাকি হাসিনা মুখ্য মন্ত্রী। হাসিনা যদি মুখ্যমন্ত্রী নাই হবে, তবে কেন পিনাকের বিরুদ্ধে যারা প্রতিবাদ করলো তাদেরকে কেন এখন রিমান্ডে নিয়ে গুয়েন্তেমালার স্বাদ দিচ্ছে।

খুবই বিপদজনক কথা শুনা যাচ্ছে, যুদ্ধে যে সব হিন্দুরা জমি ফেলে চলে গিয়েছিলো বা অর্পিত সম্পত্তি এখন ভারত থেকে সেই সব হিন্দুদের নিয়ে এনে হাসিনা-সরকার তাদের কাছে ফিরিয়ে দিতে চাইছে...১৫% হিন্দু ভারত থেকে এনে বাংলাদেশে প্রতিষ্টিত করার কথা চিন্তা-ভাবনা করছে হাসিনা সরকার। চিকনমিয়া এই রুপ ভারতীয় হিন্দু কিনা সেটাই দেখার বিষয়। বাংলাদেশ গভীর যড়যন্ত্রে পতিত হয়েছে। ইতিহাস ফকুরুদ্দিন সাহেব কিংবা জেনারেল মইনকে ছাড়বে না। ১৭৫৭ সালের মীরজাফরদের পুনারাবৃত্তি হচ্ছে।

স্পষ্টতই আমি কখনই ১/১১ এর সরকারের সমর্থক ছিলাম না। কারন, জেনারেল মঈনকে ক্ষমতার লোভ দেখিয়ে ১/১১ নিয়ে এসেছে বিদেশীরা। ঠিক, ১৭৫৭ সালের মীরজাফর। মীরজাফর সিংহাসন বসতে পারে নি, একই ভাবে মঈনও সিংহাসনে বসতে পারে নি। হাসিনা এখন সরকার প্রধান, এটাও ঐ একই বিদেশীদের খেলারই অংশ বিশেষ। এবং এরা আমাদের দেশপ্রেমিক আর্মী অফিসারদের ঠান্ডা মাথায় হত্যা করেছে, প্রকৃতপক্ষে এটা বাংলাদেশের বিরুদ্ধে অঘোষিত একটা যুদ্ধ ছিলো, (বিদেশী, দেশী মিডিয়া এটাকে অন্য রঙ দিয়েছে, আর ওয়াচডগের মত আমেরিকান জ্ঞানীরা তাই গিলে খেয়েছে) । হাসিনাকে এখন বিদেশী দেওয়া প্রতিশ্রুত পালন করতে হবে। বাংলাদেশের এখন বড় শত্রু ভারতীয় আগ্রাসন, এবং বাংলাদেশের এক শ্রেনীর মিডিয়া।

আমজনতা's picture

১৯৭১ কে বাদ দিয়ে কেন ১৭৫৭ কে স্মরণ করছেন?

ভাই আপনি কি রাজাকার নাকি? আপনার লেখা পড়ে মনে হচেছ আপনি ১৯৭১ কে ভুলে থাকতে চান।আপনি ১৭৫৭ এর পাশাপাশি ১৯৭১ এর কথাও লিখতে পারতেন।

যদি সত্যিকারের ঈমানদার ব্যক্তি হন তাহলে দেশ কে ভালোবাসতে শিখুন।পাকিস্তান বা ভারতের দালালি নয় আসুন আমরা বাংলাদেশকে ভালোবাসতে শিখি.........

robbar's picture

শুন্য

শুন্য

Priyomon's picture

নূতন দালাল আবার কোথাথেকে উদয় হলো???

নূতন দালাল আবার কোথাথেকে উদয় হলো??? বোঝাই যাচ্ছে নূতন আমদানি!!! এই সালা মনেহয় রিসেন্টলি পিনক দাদার কাছথেকে কিছু ঘুষ পাইছে!!! এই সালারাই হলো নব্য রাজাকার। সালা কালা, তোর তো ভিতরে বাহিরে সবটাই কালা, বাংলাদেশে তোমাদের ভবিষ্যত নেই, কৈলকাতা গিয়ে দাদাগের পাঁ চাটোগে!!!!!!

freakmind's picture

DALAL

Stop such fucking theory.

Tipimuk barrage will be more dangerous then fARKKA.
So far we got to know Monipur , tripura etc states also against the project.
This is not a hydro electrical project in fact.
The barrage is intended to divert water to the desert of RAJJASTAN.

farmer's picture

Global warming affecting the South West

The Sundarban area already facing the affects of global warming, salt water moving to the north slowly. Immediate investments are need to prevent salt water advance.
Aila, SIDR were part of global warming. Storms will hit very often.
People have to be trained to adopt with the changing environment, new financial plan has to be in place to cope with the problem.
People willing to move to other countries have to be helped by others to do so.

Stranger's picture

ভাই চিকনকালা - ভারতকে আরো হাজার হাজার ড্যাম বানাইতে বলুন

আপনার লিখায় টিপাইমুখি বাঁধের মোটা দাগের চিকন উপকারিতার কথা জানিয়া বড়ই আশাম্নিত হইলাম। ভারত সহস্র কোটি টাকা খরচ করিয়া বাঁধ বানাইবে আর আমরা উপকৃত হইব, এই না হইলে বড় দাদা! ফারাক্কা, টিপাইমুখি কেন, কোন বাঁধ লইয়াই ভাই আমার আপত্তি নাই, পারিলে হাজার হাজার বাঁধ বানাইয়া সব নদীর পানি বোতলে ভরিয়া রাখুক, খালি একটি কথা - সব বাঁধ যেন বাংলাদেশ সীমান্তের নূনতম পাঁশত মাইল উজানে বানায়, উহাতে দাদারও উপকার হইবে, আমরাও বন্যা-ক্ষরা হইতে বাঁচিব।

পুনশ্চঃ আমার ধারনা Barrage এবং Hydroelectric Plant এর তফাৎ এবং মিল ফোরামের পাঠকেরা বুঝে।

william's picture

Making dam isn't good for natural resource

All dam may make somthing good for instance few area but ultimatley is against nature and side affect is bigger than improve few of place. Most developed country avoiding to construct any of new dam. Some point they revising old dam to back original.

Why Bangladesh not plan to construct in own land ?
I thing more than 30 years ago we had blue plan (I saw in Export exibition) presented by government mmisitry to construct dam and gate after Farakkah.
Estimated cost was 1,200 Cr Taka. This barrage allow Bangladesh reserve enough water for dry season and close the gate in the monsoon rainy season when we don't need water. This project must allow Bangladesh to control water over India.
Is this plan has gone for Indian political pressure. We must act again for this project.

WatchDog_bd's picture

মানতে পারলামনা

৩৩ কোটি দেবতা এবং দেবতাদের লোকাল এজেন্টদের সবাইকে যদি এ আসরে হাজির করে টিপাইমূখী বাধের পক্ষে সাফাই গাওয়ার চেষ্টা করা হয় দুঃখিত, মানতে পারবনা এ বাধ বাংলাদেশের জন্যে ভাল কিছু বয়ে আনবে। উজানের নদী শাষন কখনোই ভাটির ক্ষতি বৈ উপকার করেনা, এ সাধারন জ্ঞানের ব্যপার। নিশ্চয় এ বাধের ফলে স্থানীয় ভারতীয়রা উপকৃত হবে, এ জন্যেই বাধ বানানো হচ্ছে, কিন্তূ বাংলাদেশীদের তাতে আশাবাদী হওয়ার কি কারন আছে বুঝতে পারলামনা।

SalamU's picture

Wonderful

Brother Chikonkala, our interest is people of Bangladesh not the people of Barak Valley. Our interest lies in the south of the Dam not on the North of the Dam.
To take care of that - India has a strong government and well wishers like you.
What about poor Bangladesh?

Exactly same argument was presented before Farraka Barrage.