যেদিকে তাকাই সেদিকেই ভেজাল! সাবধান!

Razon Sun's picture
Posted by
Razon Sun
Friday, October 17, 2008 - 1:05am BST

দুধের Protein সরিয়ে প্রোটিন হিসাবে দেখানো নাইট্রোজেন এর জায়গায় মেলামাইন ঢুকিয়ে ভেজাল দিচ্ছে। পরিনাম কিডনিতে পাথর এবং মৃত্যু ।

রাজনীতির পুরোটাই ভেজাল। পরিনাম প্রিয় দেশকে তিলে তিলে অন্ধকারের দিকে ঠেলে দেওয়া।

মজাকরে মজাদার চটপটি খাবেন প্রেম করতে করতে? আপনার অজান্তে বিক্রেতা মেশাচ্ছেন তেঁতুল টকের বদলে Citric Acid এবং Acetic Acid. যারা বেশি টক পছন্দ করেন, বলবেন উনাকে- উনি আরেকটু বেশী বেশী দিয়ে দিবেন, কোন চিন্তা নাই। বিয়ের পর দেখবেন আপনার পৌরুষ খতম এবং সাধের প্রেয়সীর উৎপাদন ক্ষমতা ক্ষতম। সঙ্গে Kidney টাও ক্ষতম।

ফল খাবেন? সরাসরি তা থাকবে কার্বাইড –এর মহিমায় মহিমান্বিত, এটুকু নিশ্চয়তা দিতে আমার কোন আপত্তি নাই।

দুধ খাবেন? তাও ফরমালিনের সিক্ত।

প্রিয় মৎস্য!!! No চিন্তা। ফরমালিনে তাজা করা মাছ আছে মাস কাবার হওয়ার পরেও।

ভাইজানরা, আপনাদের এর পরের ঠিকানা দেশ-বিদেশের নামকরা বড় হাসপাতালে। সঙ্গে সব Blood Pressure, Heart Attak বা Ischaemia, Kidney Disorder, Stroke ইত্যাদি -এর মত ভয়াবহ রয়্যাল রোগ নিয়ে। ডাক্তার সাহেবদের আজ্যাইরা কাজ বাড়াবেন আকাশের দিকে তাকিয়ে।

Comments

shomudro's picture

To rezonsun

আপনি কাদেরকে দেশ বিদেশের নামকরা হাসপাতাল দেখাচ্ছেন?৮০%জনগন দারিদ্র সীমার নীচে বসবাস করে,জেলাসদর হাসপাতালে যাওয়ার সার্মথও নেই তাদের।১০%মধ্যবিত্যে যাদের নুন আনতে পান্তা ফুরায়,তাদের সামর্থ ঐ সরকারী হাসপাতালগুলো পর্যন্তই। আর বাকী যাদের দৌরাত্ব বিদেশের হাসপাতাল,তারা এখন আর ফরমালিন আর মেলামাইন যুক্ত দেশী খাবার খায় না।তাদের খাবার ৪ ঘন্টার জার্নি করে সিংগাপুর,মালয়েশিয়া থেকে যায়।

কিছুদিন আগে একটা ঘটনা শুনলাম,জেলা শহড়ের এক সরকারী অফিসার যারছেলে মেয়ে বড় হয়ে গেছে। ভদ্রলোক হঠাৎ অসুস্হ হয়ে পড়ার পর দেখা গেল ছেলেমেয়েরা তাকে ঢাকার প্রাইভেট হাসপাতালে আনতে চাচ্ছে না।এমন নয় যে তারা অমানুষ হয়ে গেছে।এটা হচ্ছে অনুচ্চারিত কিছু অসামর্থ যেটা মুখে বলতে বাধে।এর পরের ঘটনা অত্যন্ত মর্মান্তিক।সরকারী হাসপাতালে যেখানে চিকিৎসাব্যবস্হা বলতে কিছুই নাই,সেখানে বিনা চিকিৎসায় ভদ্রলোক মারা যায়। এটা কোন বিচ্ছিন্ন ঘটনা নয়। এটাই এখন মধ্যবিত্যের বাস্তবতা

Razon Sun's picture

আমি কোন

আমি কোন বিতর্কের অবতারণা করতে চাইনি, শুধু সবাইকে সচেতন করতে চেয়েছি। এত ভুল ধরেন কেন আপনারা?

shomudro's picture

কোন ভূল

কোন ভূল ধরিনি,শুধুই যোগ করেছি আরও কিছু নির্মম সত্য।

Razon Sun's picture

Thanks Shomudro

Thanks Shomudro

sajeb.wazed.joy's picture

illegal also vodka CTG

please mention it also that CTG also illegal.
you are also illegal.
your friends are also illegal/contaminated hui hui hui