shagorika's blog

মোজাম্মেল বাবু হঠাৎ অস্থির হয়ে পড়লেন?

দৈনিক আমাদের সময়ে নাজনীন ইলিয়াস একটি ছোট খবর দিয়েছেন। খবরটি হলো এমন-

‘একুশে রাত’ টক-শোর এককালীন উপস্থাপক সাংবাদিক ও লেখক মোজাম্মেল বাবু হঠাৎ অস্থির হয়ে আবোল-তাবোল বকছেন। এটিএন বাংলার ‘অন্যদৃষ্টি’, চ্যানেল ওয়ানের ‘নির্বাচিত খবর’ এবং আরটিভির একটি টক-শোতে মোজাম্মেল বাবু সত্যমিথ্যার রঙ লাগিয়ে বিএনপির বিরুদ্ধে বিষোদগার করেছেন। আর এখন তিনি বিএনপির বিরুদ্ধে লিখে যাচ্ছেন ‘আমাদের সময়’-এ।

তুমি যদি ডাকো

Imageতুমি যদি ডাকো,
আমি নাইবো না আর গঙ্গার জলে।
তুমি যদি ডাকো,
আমি গাইবো না গান আর মৃত্তিকার তলে।
তুমি যদি ভালোবেসে ডাকো,
আমি ছুটবো না আর ওই যুবকের পানে।

সম্পর্ক-২

Pohela Falgunভেবেছিলাম সম্পর্কের দ্বিতীয় পর্ব আজকে লিখবো। কিন্তু আমার আগের লেখায় লন্ডন থেকে সৌরভ কামাল সাহেব কিছু মন্তব্য করেছেন, যা আমাকে ভাবিয়ে তুলেছে। তাই তার কথার একটু উত্তর দেয়া মনে করছি।

তিনি লিখেছেন, ‍‍‌"আপনার ব্লগের শেষ বাক্যে যেন বিশ-ত্রিশ বছর আগের আধুনিক বাংগালী নারীর মনের দ্বিধা এবং স্ববিরোধিতা প্রকাশ পেয়েছে। এক দিকে তারা নারীর স্বাধীনতার কথা বলে এবং পুরুষের অধীনতা মুক্তির আকাঙ্ক্ষা করে,আবার মনে মনে এক রাজপুত্রের স্বপ্ন দেখে যে তার দৈহিক,মানসিক এবং বৈষয়িক সব ধরণের চাহিদা পূরণ করবে। সব ধরণের চাহিদা পূরণের জন্য পুরুষদের সাথে যে কোনো স্কেলে সম্পর্ককে কি বলে তা নিশ্চয়-ই জানেন। এরা সব যুগে বিভিন্ন নামে ছিল,এখনো আছে। বাংলাদেশে বিশ্ববেহায়া এ ট্রাডিশনকে স্ট্যাটাস সিম্বলে পরিণত করেছিল।"

সম্পর্ক-১

Trying to add something on relationship:

Relationship

সম্পর্ক আসলে কি? আমি মা-বাবার সাথে আমাদের সম্পর্কের কথা বলছি না; কিংবা ভাই-বোনের সাথে আমাদের সম্পর্ক। আমি একজন নারী আর পূরুষের কথা বলছি।

কী নিয়ে ব্লগ লিখবো বুঝতে পারছি না

ই-মেলাতে আমার কিছু বন্ধু নিয়মিত লেখালেখি করে। তারা আমাকে অনুরোধ করলো, আমি যেন একটা ব্লগ লেখি। যখন প্রতিদিন ভাবছি কী লিখবো, তখন জানতে পারলাম, আমার পরিচিত আরো কিছু মানুষকে বলা হয়েছে ব্লগ লিখতে। কিন্তু ভেবে পাচ্ছি না, ঠিক কোন বিষয়ে লেখা যেতে পারে।