কী নিয়ে ব্লগ লিখবো বুঝতে পারছি না

shagorika's picture
Posted by
shagorika
Friday, October 10, 2008 - 12:39pm BST

ই-মেলাতে আমার কিছু বন্ধু নিয়মিত লেখালেখি করে। তারা আমাকে অনুরোধ করলো, আমি যেন একটা ব্লগ লেখি। যখন প্রতিদিন ভাবছি কী লিখবো, তখন জানতে পারলাম, আমার পরিচিত আরো কিছু মানুষকে বলা হয়েছে ব্লগ লিখতে। কিন্তু ভেবে পাচ্ছি না, ঠিক কোন বিষয়ে লেখা যেতে পারে।

আমি একটি বিশ্ববিদ্যালয়ে পড়ি। আমার বন্ধুর সংখ্যা অনেক। তারা ঠিকই পড়বে এগুলো। তাই ভাবছি, আমার চারপাশটা নিয়ে লিখবো নাকি?

ভেবেই পাচ্ছি না কিছু। কিভাবে কোনটা শুরু করবো। আপনারা একটু হিন্টস দিতে পারেন? আমার লেখার হাত মন্দ না। বিভিন্ন ছোটখাট ম্যাগাজিনে লিখেছি। কিন্তু এখানে ঠিক গুছিয়ে উঠতে পারছি না। আচ্ছা, কয়েকটা দিন চিন্তা করি। আর দেখি, এখানে কেউ কিছু সাজেশন দেয় কি না।

আপাতত দেখি একটা ছবি পোষ্ট করতে পারি কি না। আমাদের ডিবেট ক্লাবের ছবি।

Debate Club

Comments

jalam's picture

Write on Departure of KZ & SH or Financial Meltdown

May be you will be able to focus on one, or both of the big toics of present time: Departure of Khaleda and Hasina, financial meltdown and it's affect on Bangladesh. Good Luck.
Thanks,

WatchDog_bd's picture

Seinfeld

আপনি কি ইংরেজী কমেডি সিরিজ Seinfeld দেখেছেন কখনো? This is about nothing....!!! নিউ ইয়র্ক শহরের কুইনস্‌এর ৪বাসিন্দাদের প্রতিদিনের জীবন নিয়ে এই সিরিজ। ২০০০ সালের সমীক্ষায় এই সিরিজটা ছিল গত ৫০ বছরের মধ্যে সবচেয়ে জনপ্রিয় সিরিজ। নির্দ্দিষ্ট কোন কাহিনী নেই, গল্প নেই ...... এ ধাচে আপনার চারপাশের জীবন নিয়ে লেখার চেষ্টা করুন। রাজনীতির যাতাকলে এ বোর্ডের শ্বাষ বন্ধ হওয়ার অবস্থা, চেষ্টা করে দেখুন কোন বৈচিত্র আনতে পারেন কিনা।

Hassan Imam khan's picture

নিজেকে প্রকাশিত করুন...।

আপনার ভাবনার বিষয়ে আপনার অপরিচিত এখানে সকলেই অজ্ঞ। সে জন্য আপনার অপরিচিত কেহই আপনাকে এ ব্যাপারে সঠিক সহযোগীতা করতে পারবে না বলেই আমার ধারনা। নিজেকে ভাবনা গুলি নিয়ে নিজেকে প্রকাশিত করুন। দেখবেন জানালা খুলে গেছে।
সকালে ঘুম থেকে উঠে সুর্য মামা কি ভাবে নিজেকে প্রকাশিত করে সেটা দেখুন,তার সাথে নিজের ভাবনাকে মিলান। দেখবেন হিন্টস এর জন্য আপনার কোন দরজার কড়া নাড়তে হবে না,বরং হিন্টসরা পঙ্গপালের ন্যায় আপনার দরজায় করাঘত করছে। ভাল থাকুন।
হাসান ইমাম খান,
সুইজারল্যান্ড।