
কিছু হতে হতেও না হওয়ার যে প্রবনতা তৈরী হয়েছে বাংলাদেশের, সেন্ট ভিনসেন্ট টেষ্টেও সেটা থেকে বের হতে পারে কিনা, সেটাই দেখার বিষয়। ব্যাটিংয়ে যে বোলাররা বাঁচিয়েছে, বোলিংয়েও তারাই খুব বেশীদূর যেতে দেয়নি ওয়েষ্ট ইন্ডিজকে। ৬৯ রানে সামনে থেকে ইন্ডিজ দল অলআউট হয় ৩০৭ এ। ৩০০ পার করার কৃতিত্বটা অলরাউন্ডার ড্যারেন স্যামির। শেষদিকে তিনি বেশ দ্রুত ৪৮ রান করেন। এছাড়া ওপেনার ওমর ফিলিপস ৯৪ ও ডেভিড বার্নার্ড ৫৩ রান করেন। রিয়াদ ও রুবেল নিয়েছেন ৩টি করে উইকেট। এছাড়া সাকিব দুটি ও শাহাদাত ও আশরাফুল একটি করে উইকেট নেন। দিনের শেষভাগে বাংলাদেশ দল ৭ ওভার ব্যাটিং করে স্কোরবোর্ডে জড়ো করেছে ২৬ রান বিনা উইকেটে। সব মিলিয়ে এখনো পিছিয়ে ৪৩ রানে। বুষ্টির ছোবল না এলে আর সবকিছু ঠিক থাকলে চতুর্থদিন প্রথম সেশনেই বোঝা যাবে কোন পথে যাচ্ছে বাংলাদেশ দল। নতুন কোন রাস্তায় নাকি গতানুগতিক পুরনো পথে...... সর্বোক্ষন আপডেট জানতে আমাদের সথেই থাকুন। (চলবে...)
