Blogs

সমসাময়িক - WatchDog

দেশের চলমান রাজনৈতিক কাঠামো এবং এর ধারক-বাহকদের সাংস্কৃতিতে বড় ধরনের পরিবর্তন না এনে ১/১১'কে আসামীর কাঠগড়ায় দাড় করানোর চেষ্টা অনেকটা বাংলা সিনেমার সস্তা সংলাপের মত শোনায়। এ পর্য্যন্ত কোন রাজনীতিবিদকে দেখা যায়নি বিবেকের তাড়নায় নিজের অপরাধ না হোক, আন্তত ব্যর্থতার দায় স্বীকার করে রাজনীতি হতে সড়ে দাড়াতে। তাহলে আমাদের কি মেনে নিতে হবে গত ৩৮ বছর আমাদের রাজনীতিবিদ্‌দের নৈতিকতার কোন স্খলন ঘটেনি?

All that is left is to drive a car

I learnt when I was young, ‘Lekhpora korey je garighora chorey shey’. (Those who study get to ride cars). While growing up I came to learn that it is not only through studying that I can get to ride a car, studying is the blessing of debi Saraswati.

সময় একটি অপ্রগতিশীল দর্শন

সময় আপক্ষিক বিষয় হলেও এর প্রযুক্তিগত দিক আছে বলে অনেকে মনে করে থাকে।সময় এখন সময় তখনকার সময় পরের।কতভাবে সময়কে আমরা বিন্যাস করি তার ঠিক নাই।আমরা সকল সময়ের মত এখন একটি সময় পার করে যাচ্ছি।সময় নিয়ে মূলত বিশ্বতত্ত্ববিদেরাই গবেষণা করেন। এর মধ্যে অন্যতম হচ্ছেন ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজির অধ্যাপক শন ক্যারল। তিনি এনট্রপির মাধ্যমে সময়ের ব্যাখ্যা দেয়ার চেষ্টা করছেন। তার মূল উদ্দেশ্য এনট্রপি ও সময়ের মধ্যে সম্পর্ক খুঁজে বের করা। এ নিয়ে “সায়েন্টিফিক অ্যামেরিকান” পত্রিকায় এক দীর্ঘ প্রবন্ধ লিখেছিলেন। তার পর থেকে বিজ্ঞানী মহলে এ নিয়ে বেশ আলোচনা হচ্ছে। এই আলোচনার সূত্র ধরেই “লস এঞ্জেলেস টাইম্‌স” সম্প্রতি শন ক্যারলের সাক্ষাৎকার নিয়েছে। সাক্ষাৎকারটি গ্রহণ করেছেন টাইম্‌সের স্টাফ রাইটার জন জনসন জুনিয়র।

বাংলাদেশের ভিতর দিয়ে করিডোর ব্যবহার ভারতের জন্য নিরাপদ নয় / আবু জুবায়ের

আগামী ২৬ জুন পূর্ণ হবে দহগ্রাম আঙ্গরপোতা ছিটমহলে বসবাসরত ১৫ হাজার মানুষের স্বদেশে আসার একমাত্র করিডোর খুলে দেয়ার ১৭ বছর। ১৯৯২ সালের ওই দিনে ভারত সরকার ছিটমহলের মানুষের যাতায়াতের জন্য সীমিত সময়ের জন্য করিডোরটি ব্যবহারের অনুমতি দেয়। সেসময়ে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত প্রতি ১ ঘন্টা পর মোট ছয় ঘন্টার জন্য করিডোরটি বাংলাদেশীদের ব্যবহারের জন্য খুলে দেয়া হত। পরবর্তীতে করিডোরটি সুর্যোদয় থেকে সূর্যাস্ত ১২ ঘন্টা খোলা থাকলেও রাতের বেলা করিডোরটি সম্পুর্নরুপে বন্ধ করে দেয়া হয়। ফলে রাতের বেলা ছিটমহলবাসীর জীবনযাত্রা স্থবির হয়ে পড়ে। মরনাপন্ন মানুষের চিকিৎসা সহ অন্য যে কোন জরুরী প্রয়োজনেও তারা পার্শ্বস্থ কোন স্বাস্থ্যকেন্দ্র বা ডাক্তারের কাছে যেতে না পারায় বিনা চিকিৎসায় মৃত্যুর ঘটনা নিত্য নৈমিত্তিক।
ছিটমহলবাসীর এখন প্রানের দাবী ২৪ ঘন্ট করিডোর খোলা রাখা।

টিপাইমুখ বাঁধ নির্মান প্রসঙ্গে সরকারের দ্বৈত নীতি / আবু জুবায়ের

টিপাইমুখ বাঁধ নিয়ে বাংলাদেশের বিশেষজ্ঞদের কাছে সঠিক কোন তথ্য নেই উল্লেখ করে ভারতীয় হাই কমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী বলেছেন, নদীর গতিপথ পরিবর্তনের জন্য টিপাইমুখ বাঁধ কোন প্রকল্প নয়, এটি একটি জলবিদ্যুৎ প্রকল্প।

সাংবাদিক ও ছড়াকার আবু সালেহকে তার কর্মস্থলে শারিরিকভাবে লাঞ্ছিত করলো তারা!

দেশের প্রবীন সাংবাদিক এবং প্রখ্যাত ছড়াকার আবু সালেহকে আজ ১৬ জুন তার নিজের কর্মস্থল বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসে তাকে কোন কারন ছাড়াই কয়েকজন আওয়ামী ক্যাডার তাকে শারিরিকভাবে লাঞ্চিত করে এবং অকথ্য ভাষায় গালাগালি করে।

বাংলাদেশের আভ্যন্তরীন রাজনীতিতে ভারত ইস্যু - WatchDog

ভারত প্রসংগ টানলেই কেন জানিনা আমাদের আলোচনা সমালোচনায় বাংলাদেশের বিপরীতমূখী দু’টি রাজনৈতিক দলের প্রসংগ এসে যায়। আওয়ামী-বিএনপি, আবাহনী-মোহামাডান, ভারত-পাকিস্থান, পছন্দ অপছন্দের এই মেরুকরনে আমাদের সমগ্র জাতিসত্ত্বা যেন বিনা সূতার শৃঙ্খলে শৃঙ্খলিত হয়ে আছে অনাদিকালের জন্যে। যেমন, আওয়ামী লীগ করলেই ভারতের অপ্রতিবেশী সূলভ কাজে বোবা হয়ে থাকতে হবে, কথায় কথায় পাকিস্থানের গুষ্টি উদ্বার করতে হবে এবং খেলার মাঠ

ধীরে ম খা আলমগীর, ধীরে - WatchDog

সংবাদে প্রকাশ বিএনপি নেতা এবং প্রাক্তন পানি সম্পদ মন্ত্রী মেজর (অব) হাফিজের বিরুদ্বে ২১,০০০ (একুশ হাজার) কোটি টাকা র্দুনীতির অভিযোগ আনতে যাচ্ছে সরকারী প্রতিষ্ঠান সংক্রান্ত সংসদীয় কমিটি। প্রশ্ন জাগা স্বাভাবিক, ব্যক্তিগতভাবে মেজর হাফিজ কত টাকার মালিক! কথিত ২১,০০০ কোটি টাকার একটা সামান্য অংশও যদি এই নেতা নিজ পকেটে পূরে থাকনে তার যে অংক দাড়াবে বাংলাদেশের বেশ ক’টা বানিজ্যিক ব্যাংকের ভলট্‌ একসাথে করলেও তার ধারণ ক্ষমতা হবে বলে মনে হয়না।

জেনারেল মইন অধ্যায়...WatchDog

একটা দেশের সূস্থ গণতান্ত্রিক প্রক্রিয়ায় সে দেশের সেনাবাহিনী এবং এর প্রধানকে নিয়ে কেউ মাথা ঘামায় না, এমনকি সেনা প্রধানের নামও জনসাধারনকে আকর্ষন করেনা। এমনটা হওয়াই স্বাভাবিক, কারণ তাত্ত্বিক অর্থে সেনাবাহিনী সরকারেরই অংশ এবং এর মূল কাজ সরকারের আভ্যন্তরীন রাজনীতির আলোকে দেশকে বৈদাশিক শত্রুর হাত হতে রক্ষা করা। কিন্তূ বাংলাদেশের বেলায় এমন সহজ সমীকরন বোধহয় প্রযোজ্য নয় এর অতীত ইতিহাসের কারণে।

সালাউদ্দিন কাদের চৌধূরীর দিনরাত্রি - WatchDog

Photobucketবাংলাদেশের রাজনীতিবিদ্‌দের চেহারা চরিত্রের সাথে যাদের পরিচয় নেই তাদের কাছে সালহ উদ্দিন কাদের চৌধুরী নামটা মনুষ্য চরিত্রের বহুমূখী রহস্য উন্মোচনে নতুন এক গবেষনার বিষয়বস্তূ হতে পারে।