জিয়াউর রহমান শিশু-কিশোরদের নিয়ে মননশীল আয়জোনে খুবই আগ্রহী ছিলেন। "নতুন কুঁড়ি" তো আমাদেরকে এক স্বপ্নের রাজ্যে নিয়ে রাখতো। টেলিভিশন দেখার সুজোগ হয় এমন যেকোন শিশু-কিশোরই এই উনুষ্ঠানের দর্শক হয়ে মনে মনে কত স্বপ্নের ছবি আঁকতো। আমার মনে পরে, ছবি আঁকার প্রতিযোগীতায় আমরাও ঘরে বসে রঙ তুলি নিয়ে বসে যেতাম টিভিতে অংশগ্রহনকারীদের মত।

