
২৫ তারিখ দুপুরের ভেতরই টেলিভিশন ক্যামেরাগুলো পিলখানার গেট পর্যন্ত পৌছে গিয়েছিল। টেলিভিশন শিল্পের গুণগত মান এবং দায়িত্ববোধ নিয়ে আমার যথেষ্ঠ প্রশ্ন থাকলেও, তাদের কিছু কিছু টেকনিক্যাল বিষয় নিঃসন্দেহে প্রসংশার দাবিদার। বিশেষ করে, আজকাল তারা যথাসম্ভব লাইভ অনুষ্ঠান দেখাতে শুরু করেছে।


