Law and Order

মাদ্রাসাছাত্রদের হুমকির মুখে বিমানবন্দরের সামনে নির্মাণাধীন ভাস্কর্য সরিয়ে ফেলা হচ্ছে

প্রথম আলো: কওমি মাদ্রাসার কয়েক শ ছাত্রের হুমকির মুখে নির্মাণাধীন ভাস্কর্য সরিয়ে নিচ্ছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। বিমানবন্দরের সামনে ভাস্কর্য নির্মাণের বিরোধিতা করতে "বিমানবন্দর গোলচত্বর মূর্তি প্রতিরোধ কমিটি"র ব্যানারে মাদ্রাসার ছাত্রদের সংগঠিত করেন খতমে নবুওয়ত আন্দোলনের আমির মুফতি নুর হোসাইন নুরানী।

ভাস্কর মৃণাল হক জানান, স্থানীয় বাবুস সালাম মসজিদ ও মাদ্রাসার আপত্তির মুখে কর্তৃপক্ষের সিদ্ধান্তে গতকাল বুধবার দুপুর থেকে তাঁর নির্মিত ভাস্কর্য পাঁচটি কেটে সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়। দেশীয় বাদ্যযন্ত্র হাতে পাঁচ বাউল এই ভাস্কর্যের মূল চরিত্র।

বিচারপতি শরীফ উদ্দীন চাকলাদারের বাসার ভেতর বোমা গেলো কীভাবে?

আমাদের সময়: বিচারপতি শরীফ উদ্দীন চাকলাদারের জাজেস কমপ্লেক্সের বাসভবনের ভেতর ২টি বোতল বোমা কিভাবে গেলো? কে বা কারা বোমা ২টি রেখেছিল? এ সব প্রশ্ন এখন ভাবিয়ে তুলেছে পুলিশকে। ওদিকে তার বাসার ভেতর বোমা উদ্ধারের ঘটনায় রমনা থানায় বিস্ফোরকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী বিচারপতির বাসার গৃহপরিচারক নুরুজ্জামান।

আদালতে যাননি খালেদা মান্নান নিজামী; মুজাহিদ আমিনুলসহ ৮ জনকে পলাতক দেখিয়ে গেজেট

রহমান জাহিদ: বড় পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক, জামায়াতে ইসলামী সেক্রেটারি জনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, সাবেক প্রতিমন্ত্রী একেএম মোশাররফ হোসেনসহ পলাতক ৮ জনকে ১৬ অক্টোবরের মধ্যে আদালতে হাজির হতে নির্দেশ দিয়ে পত্রিকায় গেজেটে প্রকাশের আদেশ দেয়া হয়েছে। উক্ত আসামিরা পলাতক থাকায় তাদের গ্রেফতার করা সম্ভব হয়নি মর্মে পুলিশ আদালতে প্রতিবেদন দাখিল করায় গতকাল ঢাকা মহানগর দায়রা জজ মো. আজিজুল হক এ আদেশ দেন। ১৬ অক্টোবরই এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। এই আদেশের ফলে ওইদিন মামলাটি সংসদ ভবনের বিশেষ আদালতে পাঠানো হতে পারে।

রাজপথের অপরাধীদের ধরতে রাজধানীর ৫৯ পয়েন্টে বসছে ১৫৫টি ক্লোজ সার্কিট ক্যামেরা

আমাদের সময়: রাজধানীর রাজপথে অপরাধীদের উপর দাপট দেখাবে শক্তিশালী ক্যামেরা। এ লক্ষ্যে সমগ্র নগরীকে ক্লোজ সার্কিট ক্যামেরার (সিসিটিভি) আওতায় আনা হচ্ছে। নতুন এই সিস্টেমের নাম কমান্ড কন্ট্রোল এ্যান্ড কমিউনিকেশন বা থ্রি সি সিস্টেম। অপরাধের চিত্র ধারণ করতে আগামী ডিসেম্বর থেকে এ সিস্টেমের আওতায় মহানগরীর গুরুত্বপূর্ণ ৫৯টি ট্রাফিক পয়েন্টে বসছে ১৫৫টি ক্লোজ সার্কিট ক্যামেরা (সিসিটিভি)। এর ফলে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে ছিনতাইয়ের মত বড় অপরাধসহ যেকোন অপরাধ সংঘঠিত হলে ধরা পড়বে এই ক্যামেরায়।

ট্রুথ কমিশন ২০ সরকারি সংস্থার শীর্ষ কর্মকর্তাদের তলব করবে

যুগান্তর: সওজ, তিতাস, ডেসা, টিএন্ডটি, পুলিশ, রেজিস্ট্রেশন ও বন বিভাগ, বিআরটিএ, পিডিবি ও গণপূর্ত বিভাগসহ সরকারের অন্তত ২০টি সংস্থায় কর্মরত শীর্ষ কর্মকর্তাদের দুর্নীতির ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য ট্র-থ কমিশনে তলব করা হচ্ছে। সমনপ্রাপ্তির ৭ দিনের মধ্যে তাদের হাজির হওয়ার জন্য সমন জারি করবে কমিশন। কমিশন চেয়ারম্যান বিচারপতি হাবিবুর রহমান খান বুধবার এক জনাকীর্ণ সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান। তিনি জানান, গত দুই মাসে ট্র-থ কমিশনে সর্বমোট ২৬৬ জন আবেদন করেছেন। এর মধ্যে ১২৬টি আবেদনের বিষয়ে শুনানি শেষ হয়েছে।

Hasan Mashhud Chowdhury (photo-02)

ACC sees a challenge when politicos return

Bdnews24.com: Politicians when they return to power through polls will pose a ‘great challenge’ for the anti-graft drive, says the ACC chairman, Hasan Mashhud Chowdhury. ‘The days ahead are a great challenge for us. It will be a matter to watch how much work we can do under an elected political government,’ Hasan Mashhud told reporters on Tuesday in Barisal.

‘If a political government allows us to work independently, we will be able to work independently. If not, then we won’t be able to work,’ he said when asked to elaborate.

বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতির মামলা: সাইফুর, আমিনুল, মুজাহিদসহ ৯ জনের বিরুদ্ধে পরোয়ানা

খালেদা, নিজামীসহ পাঁচজনকে আদালতে হাজিরার নির্দেশ

প্রথমআলো: বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতির মামলায় সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান ও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মুজাহিদসহ নয়জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।  একই সঙ্গে আদালত জামিনে মুক্ত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, সাবেক মন্ত্রী আবদুল মান্নান ভুঁইয়া, এম শামসুল ইসলাম ও এম কে আনোয়ারকে আগামী রোববার আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।
 

ঈদ সামনে রেখে টেলিফোনে চাঁদাবাজি, পাঁচ দিনে ২২২ অভিযোগ

ঈদকে কেন্দ্র করে বেড়ে গেছে টেলিফোনে চাঁদাবাজি। রাজধানীর বিভিন্ন থানায় প্রতিদিনই চাঁদা চাওয়ার অভিযোগে প্রচুর জিডি হচ্ছে। পুলিশের চাঁদাবাজি প্রতিরোধ সেলে পাঁচ দিনেই জমা পড়েছে ২২২টি অভিযোগ। সংশ্লিষ্ট সূত্র জানায়, এসব অভিযোগের ভিত্তিতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে। চাঁদা চাওয়ার অভিযোগে কাফরুল থানায় গত এক সপ্তাহে জিডি হয়েছে ৩০টির মতো। ধানমন্ডি থানায় হয়েছে ২০টির বেশি।

পলাতক ৬০ সাজাপ্রাপ্তকে ধরতে রেড ওয়ারেন্ট

যুগান্তর: দুর্নীতি মামলায় বিশেষ আদালত থেকে বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত দেশে-বিদেশে ‘পলাতক’ প্রায় ৬০ জন ভিআইপি আসামিকে গ্রেফতারে রেড ওয়ারেন্ট জারি করা হয়েছে। ওই রেড ওয়ারেন্ট তামিল হয়েছে কিনা জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয় থেকে তা মনিটরিংও করা হচ্ছে বলে জানা গেছে।

সূত্র জানায়, সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের গ্রেফতারে জেলা ম্যাজিস্ট্রেট পুলিশ প্রশাসন ও র‌্যাবের সহায়তা চেয়েছেন। পলাতক দণ্ডিত আসামিদের সাজা পরোয়ানা হাতে নিয়ে র‌্যাবের সিভিল টিম মাঠে রয়েছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা যায়।

ACC to step up legal battle against bails galore

Moneruzzaman Mission: With politicians sued on corruption charges by the military-controlled interim government coming out of jail on bail granted by the High Court, a bewildered Anti-Corruption Commission has decided to intensify its legal battle against such bails.
 

According to the home ministry, the National Co-ordination Committee against serious crimes and corruption, headed by home adviser MA Matin, has listed 222 people, mostly politicians, as corruption suspects. A total of 512 cases have so far been lodged and 78 of the listed people have been arrested.

Syndicate content


Your Ad Here