সোনাভাই - দাউদ হায়দার
Wed September 2, 2009 - 12:24pm BdSTআজ (২ সেপ্টেম্বর) জিয়া হায়দারের প্রথম মৃত্যুদিন, তথা প্রথম মৃত্যুবার্ষিকী।
খুব অনায়াসেই লিখে ফেললুম এই সংবাদ। যেন দুঃসংবাদ নয় আর। কীভাবে মারা গেলেন, কোন রোগে মারা গেলেন, কোথায়, কখন কোনো উল্লেখই নেই, কেবল জানান দিয়েই চুপ, মৌনী। মনে হওয়া এও স্বাভাবিক, মর্মাহত নই যেমন, কষ্ট-ব্যথায় দীর্ণ হইনি। আঁখি শুষ্ক। জল নেই। স্বতঃস্ফূর্ত লেখা হলো জিয়া হায়দারের পহেলা প্রয়াণ দিবস আজ।

