দীর্ঘদিন পর আবারো ডাউকি ফল্টে ভূ-কম্পন
Mon July 28, 2008 - 3:12am BdSTশনিবার মধ্যরাতে ঢাকাসহ দেশের বেশ কয়েকটি অঞ্চলে অনুভূত ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরে ময়মনসিংহ জেলার সমেশ্বরী নদীর হালুয়া ঘাট অঞ্চল। রিখটার স্কেলে এ ভূমিকম্পনের মাত্রা ছিল ৪ দশমিক ৮। হালুয়াঘাট অঞ্চলটি ডাউকি ফল্টের সমর্থক একটি অঞ্চল। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগ ও ভূতত্ত্ব বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।