প্রত্যাশার আলোতে বিটিভি
Mon June 9, 2008 - 9:26pm BdSTসর্বস্তরের জনসাধারণের ইলেকট্রনিক মাধ্যম হিসেবে বাংলাদেশ টেলিভিশন দর্শকদের কাছে এক ভিন্ন প্রতিশ্রুতিতে আবদ্ধ। জনগণের মাধ্যম হিসেবে দেশজুড়ে জনপ্রিয়তা ধরে রাখার প্রচেষ্টায় নতুন উদ্যোগে বিটিভি আলোচিত হয়ে উঠছে আবারও। প্রত্যাশার সেই নতুন বিন্দুতে নানা দিক তুলে ধরা হলো।
একমাত্র গণমাধ্যম হিসেবে আমাদের সংস্কৃতির ধারা তুলে ধরতে যাত্রা শুরু করেছিল বাংলাদেশ টেলিভিশন তথা বিটিভি। ইলেকট্রনিক মিডিয়া হিসেবে সত্তর, আশি ও নব্বইয়ের দশকের একটি বড় অংশ জুড়ে দেশের বেশিরভাগ মানুষের বিনোদনের যোগান দিয়েছে বিটিভি। প্রতিবেশী দেশটির বিভিন্ন সরকার নিয়ন্ত্রিত চ্যানেলের তুলনায় মাত্র একটি চ্যানেলের মধ্য দিয়ে বিটিভি এক চমৎকার দতায় এই তিন দশকে দর্শকের আস্থা অর্জন করেছিল ব্যাপকভাবে।