বোন-ভাগ্নিকে নিয়ে নির্বাচনী প্রচারে শেখ হাসিনা
Wed December 17, 2008 - 4:41am BdSTপ্রথম আলো: আমি এবার নতুন ভোটার, ভোট দিব। আমার মতো যারা নতুন ভোটার, তাদের আহ্বান জানাচ্ছি নৌকা মার্কায় ভোট দিন, দেশকে সোনার বাংলা হিসেবে গড়ে তুলুন।- এভাবেই নতুন ভোটারদের আকৃষ্ট করে ভোট চাইছেন রূপন্তি। শেখ রেহানার বড় মেয়ে রূপন্তি মা ও খালা শেখ হাসিনার সঙ্গে নির্বাচনী প্রচারে গিয়ে বিভিন্ন জনসভায় বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলছেন। তবে শেখ রেহানা প্রচারাভিযানে নামলেও কোনো বক্তব্য দেননি।
