Drama serial 'Baishakh Theke Shrabon' to be aired on NTV at 9:45pm on Monday. Popular actress Tarin will perform in the serial as central character.
Faria Hossain has written the script of the drama and directed by Chayanika Chowdhury.

ছোট পর্দার সবচেয়ে ব্যস্ত অভিনেত্রী তারিনের বিপরীতে প্রথমবারের মতো দুজনকে অভিনয় করেছেন মডেল, অভিনেতা ইমন। চয়নিকা চৌধুরীর রচনা ও পরিচালনায় একক নাটক স্বপ্ন বাস্তব এবং দীপান্বিতার মাধ্যমে এক ফ্রেমে আবদ্ধ করা হয়েছে দুজনকে। তারিনের বিপরীতে কাজ করতে পেরে বেশ ফুরফুরে মেজাজে রয়েছেন আর এ নিয়ে যারপরনাই উচ্ছ্বসিত ইমন।
অভিনয় অনেকেই করেন। তবে অভিনয়ের সমতা আর জনপ্রিয়তা দিয়ে একটি প্রজন্মের নেতৃত্ব দেবার সৌভাগ্য নিয়ে তো সবাই জন্ম নেন না। আর জন্ম নেন না বলেই আমাদের ছোট পর্দার বিস্তৃত আঙ্গিকে তারিনের মতো অভিনেত্রীদের সংখ্যা এখনো হাতে গোনাই থেকে যায়। এক সময় প্রতিভা অন্বেষণের প্রশংসিত কার্যক্রম নতুন কুঁড়ি’তে সেরাদের সেরা হয়েই উজ্জ্বল আগামীর জানান দিয়েছিলেন তারিন।
জনসচেতনতামূলক নাটকে শারমিন শীলা
ব্যস্ততাময় পথ চলায় অনেক ধরনের নাটকে অভিনয় করলেও জনসচেতনতামূলক নাটকে খুব কম দেখা গেছে জনপ্রিয় অভিনেত্রী শারমিন শীলাকে। সম্প্রতি তিনি সেই ধরনের একটি নাটকে অভিনয় করেছেন। নাটকের নাম যতনে রতন। পান্থ শাহরিয়ারের রচনায় নাটকটি নির্দেশনা দিয়েছেন তাহের শিপন। এই নাটকের অন্য কলাকুশীলরা হলেন- মোশাররফ করিম, ওয়াহিদা মল্লিক জলি, শামস সুমন, আল মামুন প্রমুখ।