কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনসহ অন্যান্য স্যাটেলাইট চ্যানেল আয়োজন করেছে দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালার। এগুলোর মধ্যে রয়েছে রবীন্দ্রনাথের গল্প অবলম্বনে নাটক, রবীন্দ্র সঙ্গীত, আবৃত্তি ও আলেখ্য অনুষ্ঠান। বিভিন্ন টিভি চ্যানেলের অনুষ্ঠানমালার খবরাখবর নিয়ে এই আয়োজন।
বাংলাদেশ টেলিভিশন
বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠানমালা। এর মধ্যে রয়েছে সকাল ৯টায় ছোটদের অনুষ্ঠান, সাড়ে ৯টায় নাটক রাজরানী, সাড়ে ১০টায় সঙ্গীতালেখ্য অন্তরঙ্গ, দুপুর ১২টা ১০ মিনিটে আলোচনা অনুষ্ঠান চির প্রাণের রবীন্দ্র, সাড়ে ১২টায় কবিতা থেকে আবৃত্তি, ১টায় আলেখ্যানুষ্ঠান রবি রশ্মি, ২টা ১৫ মিনিটে নাটক নীড়, বিকাল ৩টায় ছোটদের অনুষ্ঠান, সাড়ে ৩টায় সঙ্গীতালেখ্য, ৫টায় বিশেষ সঙ্গীতানুষ্ঠান, সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে কবিতা থেকে আবৃত্তি, ৭টায় রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান, রাত ৮টা ৩৫ মিনিটে আলোচনা অনুষ্ঠান, ৯টায় নাটক মেয়েটির নাম মঞ্জুরী ও রাত সাড়ে ১০টায় আলেখ্যানুষ্ঠান।
চ্যানেল আই
চ্যানেল আইয়ের দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে সকাল ৭টা ৩০ মিনিটে প্রচারিত হবে আলেখ্যানুষ্ঠান অনেক কথা বলেছিল। ৮টা ৫ মিনিটে প্রচারিত হবে অরূপ রতন চৌধুরীর উপস্থাপনা ও পরিচালনায় সঙ্গীতানুষ্ঠান পুরনো সেই দিনের গান । ৯টা ৫০ মিনিটে প্রচারিত হবে কবিকে নিয়ে মুক্ত আলোচনা অনুষ্ঠান গ্রামীণফোন তৃতীয় মাত্রা ।
সকাল ১১টা ৫ মিনিটে অনন্যা রুমার প্রযোজনায় ছোটদের অনুষ্ঠান রবিঠাকুরের গল্প । ১১টা ৩০ মিনিটে প্রচারিত হবে প্রখ্যাত কবিদের নিয়ে স্বরচিত কবিতা পাঠের অনুষ্ঠান রবীন্দ্রনাথকে নিবেদিত কবিতামালা । দুপুর ১২টা ৫ মিনিটে রয়েছে হৃদয়ের গান । দুপুর ১টা ৫ মিনিটে প্রচারিত হবে এবং সিনেমার গান। ২টা ৩৫ মিনিটে দেখানো হবে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনভিত্তিক প্রামাণ্য অনুষ্ঠান সত্যজিৎ রায়ের রবীন্দ্রনাথ।
বিকাল ৩টা ৫ মিনিটে প্রচারিত হবে সরাসরি রবীন্দ্রনাথ । সন্ধ্যা ৬টায় প্রচারিত হবে প্রশিকার আয়োজনে প্রামাণ্য অনুষ্ঠান শাওন গগন ঘিরে । ৬টা ২০ মিনিটে প্রচারিত হবে দেশ-বিদেশে রান্নার বিশেষ পর্ব কবিগুরুর প্রিয় খাবার। উপস্থাপনা ও পরিচালনায় কেকা ফেরদৌসী।
সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে প্রচারিত হবে কবির গল্প অবলম্বনে নির্মিত নাটক বদনাম । মুজতবা সউদের নাট্যরূপে এটি পরিচালনা করেছেন চিত্রনায়িকা রোজিনা। অভিনয় করেছেন রোজিনা, জাহিদ হাসান, জাহিদ হোসেন শোভন, সাচী, বাবলু প্রমুখ। রাত ১০টায় প্রচারিত হবে রেজওয়ানা চৌধুরী বন্যার গানের অনুষ্ঠান তোমার বাণীতে সীমাহীন আশা । রাত ১১টা ৩০ মিনিটে দেখানো হবে জাপানে প্রবাসীদের অংশগ্রহণে নির্মিত অনুষ্ঠান জাপানে রবীন্দ্রনাথ ।
এনটিভি
সকাল ৭টায় প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান আজি এ প্রভাতে রবির কর । সকাল ৮টা ৫৫ মিনিটে প্রচারিত হবে প্রামাণ্যচিত্র জোড়াসাঁকো থেকে বোলপুর । বেলা ১১টা ৩০ মিনিটে প্রচারিত হবে আলেখ্যানুষ্ঠান আমাদের রবিবাবু ।
দুপুর ২টা ৩০ মিনিটে প্রচারিত হবে বিশেষ নাটক সদর অন্দর । রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প থেকে নাটকটির নাট্যরূপ দিয়েছেন লায়লা আফরোজ ও আকরাম খান। পরিচালনা করেছেন আকরাম খান। অভিনয়ে জয়া আহসান, আরমান পারভেজ মুরাদ, মনির খান শিমুল, গোলাম ফারুক প্রমুখ।
সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে প্রচারিত হবে জাহাঙ্গীর চৌধুরীর প্রযোজনায় বিশেষ টকশো রবীন্দ্রনাথের শিক্ষাভাবনা ।
রাত ৯টায় প্রচারিত হবে সঙ্গীতানুষ্ঠান কিছু কথা কিছু গান-এর বিশেষ পর্ব। রবীন্দ্রনাথ ঠাকুরের স্মরণে তার গান সম্পর্কে আলোচনা ও গান পরিবেশনার মাধ্যমে সাজানো হয়েছে এবারের পর্বটি। অনুষ্ঠানে রবীন্দ্রনাথের গান পরিবেশন করেছেন শিল্পী মিতা হক ও সাদি মহম্মদ। মু. মুজাক্কেরের প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন সৈয়দ আবদুল হাদী।
চ্যানেল ওয়ান
চ্যানেল ওয়ানের বিশেষ অনুষ্ঠানমালায় বিকাল ৩টায় প্রচারিত হবে টেলিফিল্ম চোখের বালি, বিকাল ৫টা ১৫ মিনিটে সঙ্গীতানুষ্ঠান প্রেমে প্রাণে গানে, সন্ধ্যা ৭টায় এই কথাটি মনে রেখ, রাত ৮টা ১৫ মিনিটে রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে নাটক বিজয়িনী, রাত সাড়ে ৯টায় মৃদঙ্গ তালে এবং রাত ১১টায় হৃদয়ে রবীন্দ্রনাথ ।
এটিএন বাংলা
দুপুর ১২টা ১৫ মিনিটে প্রচারিত হবে বিশেষ আলোচনা অনুষ্ঠান যখন পড়বে না মোর পায়ের চিহ্ন । দুপুর ১টা ৩০ মিনিটে প্রচারিত হবে ছোটদের বিশেষ অনুষ্ঠান ছোটদের রবীন্দ্রনাথ । দুপুর ২টা ৩০ মিনিটে প্রচারিত হবে বিশেষ প্রামাণ্য অনুষ্ঠান গ্রাম-বাংলার রবীন্দ্রনাথ । বিকাল ৩টা ১০ মিনিটে প্রচারিত হবে বিশেষ সঙ্গীতানুষ্ঠান তুমি নব নব রূপে এসো প্রাণে ।
বিকাল ৩টা ৪৫ মিনিটে প্রচারিত হবে বিশেষ প্রামাণ্য অনুষ্ঠান মার্জিনে মন্তব্য । অনুষ্ঠানটি পরিচালনা করেছেন বিপ্লব রহমান। বিকাল ৪টা ২০ মিনিটে প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান দুর্লভ জন্ম । বিকাল ৫টা ১০ মিনিটে প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান মৃত্যু ও রবীন্দ্রনাথ ।
বাংলাভিশন
রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প অবলম্বনে নাটক শেষ কথা প্রচারিত হবে রাত ৮টা ২৫ মিনিটে। নাটকটি পরিচালনা করেছেন ম. হামিদ। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন টনি ডায়েস, তনিমা হামিদ, শাহেদ শরীফ খান, আতাউর রহমান প্রমুখ।
আধুনিক ও ব্যান্ড শিল্পীদের অংশগ্রহণে রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান গান এলো মোর মনে প্রচারিত হবে রাত ৯টা ৪৫ মিনিটে। দেওয়ান শামসুর রকিবের পরিকল্পনা ও গ্রন্থনা, অনন্ত জাহিদের প্রযোজনা এবং সাদি মহম্মদের উপস্থাপনায় অনুষ্ঠানটিতে প্রথমবারের মতো কোনো টিভি অনুষ্ঠানে একই সঙ্গে গান গাইলেন শম্পা রেজা, শাকিলা জাফর, ফাহমিদা নবী ও নকিব খান।
রবিশঙ্কর মৈত্রীর গ্রন্থনা ও প্রযোজনা এবং রোকেয়া প্রাচীর উপস্থাপনায় প্রামাণ্য অনুষ্ঠান ঢাকায় রবীন্দ্র-সংবর্ধনা প্রচারিত হবে সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে। রবিশঙ্কর মৈত্রীর গ্রন্থনা ও প্রযোজনা এবং অনুজার উপস্থাপনায় রাত ১১টা ২৫ মিনিটে প্রচারিত হবে আবৃত্তি ও বর্ষার গানের অনুষ্ঠান বর্ষাপ্রিয় রবীন্দ্রনাথ ।
একুশে টেলিভিশন
একুশে টেলিভিশনে থাকছে বিকাল ৪টায় প্রামাণ্যচিত্র রবীন্দ্রনাথ, বিকাল সাড়ে ৪টায় সঙ্গীতানুষ্ঠান হৃদয়ে মম, রাত ১০টায় সঙ্গীতানুষ্ঠান সবারে করি আহ্বান, রাত ১১টা ৪০ মিনিটে আবৃত্তি অনুষ্ঠান গীত সুধারসে, রাত ১২টায় বিশেষ একুশের রাত ।